- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Author: Niloy Roy
জবি প্রতিবেদক ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের বোনের জন্য ন্যায়বিচারের চাই। প্রতিবেশী রাষ্ট্র হলেও আমরা সর্বদা বৈষম্যের শিকার হই। ভারত আমাদের বিরুদ্ধে তার নিপীড়ন অব্যাহত রেখেছে, তবুও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনকে জবাবদিহি করা হয় না। ফেলানীর মর্মান্তিক মৃত্যু ছাড়াও সীমান্তে অগণিত হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। আমরা অবিলম্বে সব হত্যা ও নৃশংসতার জন্য জবাবদিহির দাবি জানাই। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদ বলেন, ফেলানীর হত্যাকাণ্ড অমীমাংসিত রয়ে গেছে। ভারত ক্রমাগত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে নিয়ে রোববার মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ- ২০২৫ শুরু হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬শে জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা। সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ট্রাফিক সপ্তাহ…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার ৩৪ দিন পর ক্যাম্পাসে প্রবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। কমিটি ঘোষণার পর থেকেই কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হলেও বিভিন্ন চ্যালেঞ্জের কারণে তাদের ক্যাম্পাসে প্রবেশে বিলম্বিত হয়। আজ রোববার নবগঠিত কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসে সমবেত হন এবং বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনের সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মতবিনিময় সভায় তারা ফ্যাসিস্ট সরকারের পতন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করেন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার অন্যতম বৃহৎ ও দেশের সর্ববৃহৎ জলাভূমি খ্যাত মৌলভীবাজারে হাকালুকি হাওরে এবার দেখা মিলেছে বিশ্বব্যাপি বিপন্ন “বেয়ারের ভূতি হাঁস” ও বাংলাদেশের বিরল প্রজাতির “বৈকাল তিলিহাঁস”। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধি দল গত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিন ব্যাপি হাকালুকি হাওরে পরিয়ারী জলচর পাখি জরিপ শুমারি সম্পন্ন করেছে। যুক্তরাজ্যে সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এবং সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন নবপল্লব প্রকল্পের আওতায় বাংলাদেশ বার্ড ক্লাব ২৩ ও ২৪ জানুয়ারি হাকালুকি হাওরে পাখি জরিপ শুমারি করে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ বন অধিদপ্তর। পাখি জরিপে অংশ নেন পাখি বিশেষজ্ঞ ওমর শাহাদাত, ফাতুজো খালেক…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের উপর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন। আজ শনিবার রাতে এ নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন। দুঃখ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলামের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় অন্যান্য ছাত্রসংগঠনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রে মিলেমিশে কাজ করায় বিশ্বাসী। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না যেন আর না ঘটে এই ব্যাপারে নেতাকর্মীদের প্রতিও আহ্বান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নারী বিষয়ক সংস্কার কমিশন অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফেরদৌসী সুলতানা, কল্পনা আক্তার, নিরুপা দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, ডাক্তার, পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, চা শ্রমিক, এনজিও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। সভায় নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা,নারী উন্নয়ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে বিএসএফের সীমান্ত হত্যাকান্ডসহ প্রতিটি ঘটনার জোরালো প্রতিবাদ করে আসছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় বিজিবির সবধরণের সক্ষমতা রয়েছে। অনেক সময় অবৈধ অনুপ্রবেশকারিদের আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে গোপনে পুষব্যাক করে থাকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এসব অবৈধ অনুপ্রবেশকারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদের অনেকে অভিযোগ করেন, সীমান্তের ওপারে আটকের পর বিএসএফ তাদের উপর শারীরিক নির্যাতন চালায়। এসব অভিযোগ পেয়ে বিজিবি লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানায়। বরাবরই বিএসএফ তার বক্তব্যে অস্বীকার করে…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর সুবাসপুর গ্রামে সুবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ আব্দুল মোতালেব মিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, বিদ্যালয়ে বেশ কিছুদিন আগে প্রধান ফটকের গেট রাতের অন্ধকারে চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে এবং নানা অনিয়মের কারণে এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের দপ্তরীকে দায়ী করে তার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন। রবিবার ২৬শে জানুয়ারি বেলা ১১ঃ০০ টায় রামরামপুর বাজার থেকে নানা স্লোগানে দপ্তরিকে অপসারণের দাবি জানিয়ে প্রতিবাদ ও মানববন্ধনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন। এলাকাবাসী জানায়, এই প্রতিষ্ঠানের দপ্তরি ও শিক্ষকদের জোকসাজসে অনেক আগে থেকে নানা…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসীর মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা ভারতের মাওলানার দৌয়ার হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার দুপুরে ভুক্তভোগী পারকানসাট কেন্দ্রীয় গোরস্তান কমিটির ব্যানারে পারকানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশারফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পারকানসাট কেন্দ্রীয় গোরস্তানের উন্নয়নের লক্ষে গত ২১ ও ২২ জানুয়ারী তাফসীরের দিন ধার্য করা হয়। এতে প্রথম দিনের বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নাম করা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুটি মোবাইল নম্বর দেন কমিটিকে। সেই সূত্র ধরে দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানী…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা গঠনে এগিয়ে আসা তরুণদের বিভিন্ন উদ্যোগে আশাবাদী এলাকাবাসী। শিক্ষা উন্নয়নে তরুণদের নানামুখী ও উদ্ভাবনী সব আইডিয়া দেখে নতুন করে আশার সঞ্চার করছে প্রতিটি শিক্ষার্থীর মনে। ২৫ জানুয়ারি শনিবার আটপাড়া স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন আয়োজন করে উপজেলার সর্ব বৃহৎ শিক্ষামেলার। শিক্ষামেলা উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বৃত্তি পরীক্ষা, বিতর্ক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষামেলা উপলক্ষ্যে উপজেলার ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় স্টল গ্রহণ করে এবং প্রতিটি স্টল তাদের প্রতিষ্ঠানের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২নং শুনই ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার গোয়াতলা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ, ২নং শুনই ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটির আহবায়ক শাহাবুদ্দিন পুলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবয়ক স্বপন আহমেদ, আনসার মিয়া তালুকদার, সঞ্চালনা করেন শুনই ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবুল কাশেম
এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল (২৫ জানুয়ারি) টাংগাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌরসুপার মার্কেটের ২য় তলায় শহর জামায়াতের নতুন অফিসের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে। ফ্যাসিবাদীরা দীর্ঘ ১৫ টি বছর জামায়াতের অফিসগুলো বন্ধ রেখে আল কুরআনের প্রচার বন্ধ করতে চেয়েছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে এক অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিপ্লবের বিরুদ্ধে…
এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫জানুয়ারি) দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে দাবি করা চাঁদা না পেয়ে ভোগদখলীয় জমি দখলের পাঁয়তারা শুরু করেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। সম্প্রতি ভোগদখলীয় ওই সম্পত্তি কাঁটা তারের বেড়া দিয়ে দখলের চেষ্টা করে চক্রটি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জাকির হোসেন নামের এক ব্যক্তি থানা-পুলিশ ও নওগাঁয় দায়িত্বরত সেনাবাহিনী ইউনিটকে লিখিতভাবে অবহিত করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের পাটকাঠী শিবপুর গ্রামের বাসিন্দা ইমরুল হাসান (মামুন), তাঁর ভাই খোরশেদ আলম (পিন্টু) ও আব্দুল আজিজ লোকজন নিয়ে গত ৩ ডিসেম্বর পৈত্রিক সূত্রে ও ক্রয় সূত্রে পাওয়া চক হরিবল্লভ মৌজায় জাকির হোসেনের বসতবাড়ী সংলগ্ন ভোগদখলীয় সম্পত্তিতে মাপযোগ করতে থাকে।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে নজরুল গ্রুপ ও খোকন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নজরুল গ্রুপের মৃত-গিয়াস উদ্দিনের ছেলে মুসলিম উদ্দিন (৬০), মনজুরুল ইসলাম (৪০), নজরুল ইসলাম (২৮), দ্বীন ইসলামের ছেলে হানিফ মিয়া (৩৫) ও সাদেকুর রহমানের স্ত্রী পারুল আক্তার (৩০)। অপরদিকে খোকন গ্রুপের শহীদুল্লাহ এর ছেলে তরিকুল ইসলাম (১৫), আব্দুল্লাহ (১৮), খোকন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০)…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিনের চালা কেটে মুদি দোকানে ঢুকে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে নগদ অর্থসহ ২ লাখ টাকার মালামাল নিয়ে যান চোর চক্র। এ ঘটনায় আজ (২৫ জানুয়ারি) শনিবার থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী দোকানের মালিক মো.তফাজ্জল হোসেন হলুূদ। থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, “মা বাবার দোয়া” নামে নিজস্ব জায়গায় বটতলা বাজারে দীর্ঘদিন যাবৎ মনিহারী ব্যবসা করছেন মো.তফাজ্জল হোসেন। এ অবস্থায় গত ২৩ জানুয়ারি রাত সাড়ে ১১ টার দিকে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় বাড়িতে চলে যান তফাজ্জল। পরদিন (২৪ জানুয়ারি) শুক্রবার সকালে দোকানে ঢুকে দেখেন দোকানের সমস্ত মালামাল এলোমেলো অবস্থায় পড়ে…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার শংকরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় কোরআন তিলাওয়াত ও আলোচনা সভা শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসের শুভ উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাদের। শংকরপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি জামাল উদ্দীন কাসেমী সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ডাঃ মনিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাষ্টার আঃ রশিদ, বখতিয়ার রহমান এসময় উপস্থিত ছিলেন, মাওঃ মোস্তাফিজুর রহমান, হাফেজ মাওলানা বিল্লাল হোসেন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা সাইফুল আলম জোসনা (৫৮) ও নুরুল আলম দুলাল (৬০) বোনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুরুল আলম দুলাল। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ১৯৯২ সালে পিতার মৃত্যুর পর তাদের পৈত্রিক সম্পত্তি তারা তিন ভাই এবং চার বোন মধ্যে ভাগ করে নেন। এরপর তার বড় বোন আম্বিয়া খাতুন তার ভাগের জমি অন্যত্র বিক্রি করে দেন। তাদের পিতা জীবিত থাকাকালীন সময়েই তার চাচাত বোন মৃত নূরেছেনা ও জুলেখা খাতুনের কাছ থেকে ৩২ শতাংশ জমি…
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের হাওরগুলোতে বোরো আবাদ শুরু হলেও বাঁধে ঘষামাজা ছাড়া এখনও হাওরের অধিকাংশ ফসলরক্ষা বাঁধে মাটি ফেলার কাজ শুরু হয়নি। নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা রয়েছে। তবে এবার তা হয়নি। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ক্ষুব্ধ কৃষকদের দাবী দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যেই যেন হাওরের বাঁধের কাজ সমাপ্ত করা হয়। প্রতি বছরই আগাম বন্যা থেকে হাওরের বোরো ধান রক্ষা করার জন্য নির্মাণ করা হয় ফসলরক্ষা বাঁধ। গত ১৫ ডিসেম্বর এই জেলার বাঁধের কাজ শুরু হয়েছে। যে কাজের নির্ধারিত মেয়াদ দেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি। তবে কাজ শুরু হওয়ার…
(২০১৮-১৯ সেশনের) ১০ ম শ্রেণির ছাত্রী বর্ষা শেখ কে টেস্ট পরীক্ষায় অনৈতিক উপায়ে পাশ করিয়ে দেওয়ার জন্যে কু-প্রস্তাব দেন মোহনগঞ্জ পাবলিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মো: হাদিস তালুকদার । বর্তমানে তিনি সমাজ উচ্চ বিদ্যালয়ে চাকরিরত আছেন। গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কল রেকর্ড ফাঁস হয়েছিলো, যা পুরো মোহনগঞ্জ জুড়ে আলোড়ন তুলেছে। ঐ কল রেকর্ডে স্পষ্ট বুঝা যায় যে, জনাব মো: হাদিস তালুকদার ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার বিনিময়ে, উনাকে খুশি করার জন্য মেয়েকে প্রস্তাব দেয় । এবং মেয়েকে হুমকি দিয়ে বলেন “কিছু পেতে হলে কিছু দিতে হবে। যা হবে আমাদের দুজনের মাঝেই থাকবে। তুমি যদি পাশ করতে…

