Author: Niloy Roy

ঝিনাইদহ ১২ ডিসেম্বর- লাশ দাফনের ৬১ দিন পর আদালতের নির্দেশে ঝিনাইদহে কিশোর স্কুলছাত্র সোহান’র লাশ উত্তোলন করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশ সদর উপজেলার নগরবাথান গ্রামের একটি কবরস্থান থেকে সোহানের লাশ উত্তোলন করে। গত ২০ সেপ্টম্বর ঢাকায় রহস্যজনক মৃত্যু হয় সোহানের। ২১ সেপ্টম্বর ময়না তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে তার লাশ একটি মহল ঝিনাইদহের নগরবাথান গ্রামে সোহানের লাশ দাফন করে। লাশ দাফনের পর সোহানকে হত্যা করা হয়েছে বলে প্রচার হলে ঝিনাইদহের একটি আদালতে তার পিতা শহিদুল ইসলাম ৮জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য ঝিনাইদহ ডিবি পুলিশকে দায়িত্ব দেন। মামলার তদন্ত কর্মকর্তা…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাট্য আনন্দ র্যা লীর আয়োজন করেছে মৌলভীবাজার জেলা কৃষক দল।বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) জেলা কৃষক দলের সহযোগিতায় এ আয়োজন করা হয়। যুগ্মআহ্বায়ক মশিউর রহমান বেলালের উপস্থাপনায় ও মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মো: মোনাহিম কবিরের সভাপতিত্বে জাতীয়তাবাতী কৃষক দলের ৪৪তম প্রতিষ্টা বার্ষিকী দিবস উপলক্ষে সবাইকে অভিনন্দন জানিয়ে সদস্য সচিব মো: মোনাহিম কবির বলেন, সৈরশাসকের পতনের পরে আজ আমরা এক মুক্ত বাংলাদেশ পেয়েছি, আমরা সবাই দ্বিধা দন্দ ভুলে গিয়ে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করতে চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্য কৃষক দল সর্বদাই কাজ…

Read More

ফেনী প্রতিনিধি : ফেনীতে দাবীকৃত ১২ লাখ টাকা  মুক্তিপণ না পেয়ে আহনাফ আল মাঈন নাশিত (১০) নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে অপহরণকারীরা। এ ঘটনায় নিহতের বাবা মাঈন উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় ৮ ডিসেম্বর রাতে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফ হোসেন তুষার (২০), মোহাম্মদ মোবারক হোসেন ওয়াসিম (২০) ও ওমর ফারুক রিফাত (২০)। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ফেনীর দেওয়ানগঞ্জ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শিশু আহনাফ  ফেনী একাডেমি এলাকার বাসিন্দা মাইন উদ্দিন সোহাগের ছেলে ও ফেনী গ্রামরা স্কুলের ৩য় শ্রেণির ছাত্র।বিকেল সাড়ে তিনটায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ…

Read More

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদদীন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. কুতুব উদ্দিন ও ড. রুমানা তাছমিন এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কার্যনির্বাহী পরিষদের সকল পদে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় হোতাপাড়া এলাকায় গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাব সংলগ্ন মাঠে ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে সংবাদ সম্মেলন করেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব আবু বকর ছিদ্দিক। এ সময় গাজীপুর সদর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কয়েকশ নেতা কর্মী উপস্থিত ছিলেন। গাজীপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কাজীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আলহাজ্ব আবু বকর ছিদ্দিক লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি স্থানীয় একটি সাপ্তাহিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে আমাকে ও আমার নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশ করে আসছে। ওই সব ভিত্তিহীন সংবাদে…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ৫ নং লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সদস্য মো. শরিফুল মোল্যাসহ একাধিক বিএনপির সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট লোহাগড়া পৌরসভার সিএন্ডবি চৌরাস্তায় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় ইয়াজুর রহমান বাবু বাদী হয়ে ৯ ডিসেম্বর তারিখে ২৯৫ জনকে আসামি করে লোহাগড়া থানায় এ নাশকতার মামলা দায়ের করেন যাহার নং ১১/২৯৬ তারিখ ৯ ডিসেম্বর ২০২৪। এই মামলায় লক্ষীপাশা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ডাসেরডাংগা গ্রামের  মোঃ শরিফুল ইসলামকে আসামি করা হয়। কিন্ত শরিফুল ইসলাম লক্ষীপাশা ইউনিয়নের বিএনপির ১ নং ওয়ার্ডের সক্রিয় সদস্য। এছাড়া ওই ইউনিয়নের বিএনপির আরো নেতা…

Read More

ভোলা প্রতিনিধ: স্বামী প্রধান শিক্ষক-এই সুযোগে ৯ বছরে একদিনও স্কুলে যাননি ভোলার চরফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের চর নিউলিন বাংলাবাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জান্নাতুল ফেরদাউস নুপুর। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন কর্তৃক এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক (গণিত) মো. লাবলুকে সোমবার স্কুল চলাকালিন সময়ে মারধরের ঘটনার অনুসন্ধান করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্ন্তহীন অভিযোগ উঠে এসেছে। জানাযায়, ২০০০ সালে চর নিউলিন বাংলাবাজার নিন্মমাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১০ সনে বিদ্যালয়টি এমপিওভূক্ত হয়েছে। বর্তমানে ওই বিদ্যালয়ে ১৯৫ জন শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিদ্যালয়ের জমিদাতা জহরিুল ইসলাম বাবুল জানান, ২০১৫ সনে প্রধান শিক্ষকের স্ত্রী জান্নাতুল ফেরদাউস এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা প্রশাসন ও  সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে দিনব্যাপী এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান হাফিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোয়ার হোসেন, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার ইকবাল শাজাহান, শিশু সুরক্ষা সমাজকর্মী শফিকুর রহমান খাঁন, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে সম্প্রীতির অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ফুলছড়ি উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে সম্প্রীতির অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফুলছড়ি উপজেলা পিএফজি’র কো-অর্ডিনেটর শামসুজ্জোহা বাবলু। হাঙ্গার প্রজেক্টের রংপুর অঞ্চলের সমন্বয়কারী ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা পিএফজির এম্বাসেডর জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ এইচ এম সোলাইমান শহিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, উপজেলা হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি হিম চন্দ্র বর্মন, উপজেলা পিএফজির সদস্য অশ্বনী কুমার বর্মন ও হাফেজ সাইফুল ইসলাম,…

Read More

রিয়াদ ইসলাম (জলঢাকা) নীলফামারীঃ হিমালয় কাছে হওয়ায় উত্তরের সীমান্ত জেলা নীলফামারী জলঢাকা উপজেলায় এবার জেঁকে বসেছে শীত। সেই হাড় কাপানো কনকনে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। শীতের সাথে কুয়াশার দাপটও বেশ বেশি।দিনের বেলা সূর্যের দেখা মিললে রেশ নেই তাপে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশায় ঢাকা পড়ে পুরো উপজেলার  সর্বত্র। শীত বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পরেছে সল্প আয়ের সাধারণ মানুষ। তাই উষ্ণতা পেতে তারা ঝুঁকেছেন পুরাতন কাপড়ের দোকানে। এতে করে পুরাতন কাপড় বিক্রির ধুম পড়েছে। পুরাতন কাপড়ের চাহিদা বাড়ায় প্রাণ ফিরে পেয়েছে এ সমস্ত পুরাতন কাপুর বিক্রেতেরা। সরেজমিনে দেখা যায় পৌরশহরের বিভিন্ন স্থানে পুরাতন কাপড়ের মধ্যে সোয়েটার,জ্যাকেট,মোটা গেঞ্জি, ট্রাউজার,গরম টুপি, ছোট…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গুড নেইবারস্ বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক বন্যাপরবর্তী পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী, কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুরের নয়াপত্তনস্থ গুড নেইবারস্ বাংলাদেশ কার্যালয়ে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি  অফিসার জয়ন্ত কুমার রায়, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ, সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, নবাগত সিডিপি ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু,  এম এ ওয়াব…

Read More

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশের দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো রায়হান হোসেন অপুর জন্মদিন উপলক্ষ্যে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা কম্বল ও খাবার বিতরণ করেন। এসময় ভিক্টোরিয়া পার্কে অবস্থানরত দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল এবং সদরঘাট টার্মিনাল এলাকায় ছিন্নমূল বয়স্কদের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়। জবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সরদার বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় আর্ত-মানবতার সেবায় নিয়োজিত থাকে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ছোট্ট উদ্যোগ। এসময় উপস্থিত ছিল জবি ছাত্রদলের সহ সভাপতি মো জহিরুল ইসলাম মাসুম,…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের মৃত লক্ষীন্দর দাসের মেয়ে বিশ্বমনি দাস (২৫) হত্যা রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় নিহতের প্রেমিক রনজিত সাঁওতালকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনজিৎ সাঁওতাল আলোচিত এ ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেছে। বুধবার(১১ই ডিসেম্বর) তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রের বরাতে জানা যায়, উপজেলার রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা-বাগানের বাসিন্দা বিশ্বমনি দাসের সাথে একই বাগানের শ্রমিক রনজিৎ সাঁওতালের ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল। তারা একাধিকবার দৈহিক সম্পর্কে লিপ্ত হন। এ অবস্থায় নিহত বিশ্বমনি দাস অন্তঃসত্তা হয়ে পরেন…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নূরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের উদ্যোগে ওই কম্বল বিতরণ করা হয়। জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে অবস্থিত নূরুল আমিন অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয় ক্যাম্পাসে ৩টি ( রাজারামপুর, রাজিবপুর, ঈশ্বরগঞ্জ) বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বলগুলো বিতরণ করা হয়। ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মো.ইকবাল হোসাইন, ময়মনসিংহ জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা তমালিকা চক্রবর্তী, ঈশ্বরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান কিবরিয়া ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল আলী ফকির উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন।

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ঐতিহ্যবাহী বালাসীঘাটে বালু দস্যুদের বালু ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় জনসাধারণ। বুধবার(১১ ডিসেম্বর) দুপুরে বালাসীঘাটের বটতলা মোড়ে স্থানীয় জনসাধারণের ব্যানারে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, কঞ্চিপাড়া ইউপি সাবেক চেয়ারম্যান লিটন মিয়া, স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, কঞ্চিপাড়া ইউপি জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আনিছুর রহমান, লুৎফর রহমান লালন, সোহেল মিয়া সহ অনেকে। কর্মসূচিতে ভুক্তভোগী সাধারণ লোকজন অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কিছু অসাধু বালু দস্যু রাজনৈতিক সিন্ডিকেট তৈরি করে মাসের পর মাস অবৈধভাবে বালু ব্যবসা চালিয়ে আসছেন। তাদের অবৈধভাবে  বালু উত্তোলনের কারণে শত শত বিঘা আবাদি জমি…

Read More

নেত্রকোনার আটপাড়ায় উপজেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, জামায়েতে ইসলামির আমির হোসাইন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, হায়দার কবীর…

Read More

জবি প্রতিনিধি: বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাসহ সদরঘাটের ফুটপাতে থাকা পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই মানবিক কর্মসূচি আয়োজন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য ছিল শীতার্ত শিশুদের সহায়তা প্রদান এবং মানবাধিকারের প্রতি সচেতনতা তৈরি। কার্যক্রমটি সফল করতে সদস্যরা এক সপ্তাহ ধরে অর্থ সংগ্রহ, শীতবস্ত্র ক্রয় ও প্যাকেজিং করেন। শীতবস্ত্র পেয়ে পথশিশুরা আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে। সংগঠনের সদস্যরা জানান, এই উদ্যোগ শুধু সহায়তা নয়, বরং মানবিকতা প্রসারের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে, যা অন্যদেরও এমন উদ্যোগ নিতে উৎসাহিত করবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাসুদ রানা বলেন,…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের তাছলিমা খাতুনের বাড়িতে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) কলেজ ছাত্রীকে ইভটিজিং এর ঘটনাকে কেন্দ্র করে মেয়ের বাড়িতে হামলা করা হয়েছে এবং মারধরের ঘটনায় থানায় অভিযোগ এসেছে। অভিযোগ সুত্রে জানা যায়,বাদী তাছলিমার মেয়ে স্থানীয় ধলাদিয়া ডিগ্রী কলেজে লেখা পড়া করে।প্রায় সময়ই তার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে কিছু বখাটে ছেলে বিভিন্ন ভাবে উত্ত্যেক করতে থাকে।এই বিষয়ে কলেজ ছাত্রী তার মাকে জানালে তিনি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানান।আর এই কারণে ক্ষিপ্ত হয়ে রুবেল,রাশেদ,মোফাজ্জল,খোকন,হানিফা তাদের বাড়িতে হামলা করে। বাদী তাসলিমা বলেন,রুবেল প্রায় সময় আমার মেয়েকে কলেজে যাওয়া আসার পথে বিভিন্ন ভাবে দৃষ্টাব করতো।আমার…

Read More

শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জুলাই-আগস্ট শহীদ স্মরণে আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলায় আইন বিভাগকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ। ফাইনাল খেলা উপভোগ করে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। খেলা শুরুর আগে ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য ধারণ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বিশ্ব মানবাধিকার দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ১০ ডিসেম্বর ) সকালে উপজেলার ফজলুপুর ইউনিয়নের টেক্কার বাজার সংলগ্ন সোনাভানের বাড়ির উঠানে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে রচনা প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প সমন্বয়কারী লাভলী খাতুন’র পরিচালনায় ও নারীদলের সভাপ্রধান জাহানারা বেগম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মানুষের জন্য ফাউন্ডেশন’র ডেপুটি ম্যানেজার (MEAL) তানজিন কিবরিয়া লাবণ্য, ফুলছড়ি উপজেলা ক্রিয়া প্রকল্প অফিসের একাউন্টস এন্ড এডমিন…

Read More