Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদিঘির পূর্ব দিকে জালালপুর পেটুর বন এলাকায় একটাসময় খালের পানি দিয়ে ফসলি জমিতে সেচ দেওয়া হতো। সেই পানিতে চাষ করা হতো বোরো ধান, ফলত নানা জাতের ফসল। এখন সেখানে বিরাজ করছে খা খা পানিশূন্যতার। পেটুর খাল দখল ও ভরাট হওয়ায় মনু প্রকল্পের পানি পৌঁছাচ্ছে না ওই এলাকায়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক উৎসের পানি ব্যবহার করে হাওরপাড়ের মানুষ বোরো ধান চাষ করেন। খাল দখলমুক্ত করে পুনরায় খনন করার জন্য আমরা ঊর্ধ্বতন মহলে প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ আসলে কাজ করা হবে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, মৌলভীবাজারের মনু নদীর সেচ প্রকল্পের পানি জালালপুর পেটুর খাল দিয়ে কাউয়াদিঘি হাওর…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:                                        মৌলভীবাজারের রাজনগরে গরু চুরির চেষ্টাকালে তিন চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ ও ৫টি গরু উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিন বালিগাও গ্রামে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ বালিগাঁও গ্রামের মানিক মিয়ার বাড়ির গোয়ালঘরে একটি চোরের দল গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চোরচক্রটি একাধিক দলে বিভক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। চোরের দল গোয়ালঘর থেকে মোট সাতটি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গরু চুরির চেষ্টাকালে তিন চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। এসময় চোরদের ব্যবহৃত একটি সিএনজি গাড়ি জব্দ ও ৫টি গরু উদ্ধার করা হয়। পরে তাদেরকে রাজনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের দক্ষিন বালিগাও গ্রামে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ বালিগাঁও গ্রামের মানিক মিয়ার বাড়ির গোয়ালঘরে একটি চোরের দল গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। চোরচক্রটি একাধিক দলে বিভক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে। চোরের দল গোয়ালঘর থেকে মোট সাতটি গরু সরিয়ে নিয়ে যাচ্ছিলো। ইউপি সদস্য মাসুম রহমান আরও জানান, পরিবারের এক সদস্যের চিৎকারে আশপাশের লোকজন টের পেয়ে সজাগ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শাকসু নির্বাচন বানচালের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) দুপুর ২টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌরশহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্তি হয়। সমাবেশে বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং বড়লেখা উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ, উত্তর…

আরও পড়ুন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে একটি দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করে অসংখ্য মানুষ হত্যা করেছে। সেই একই দল এখন আসন্ন নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তথাকথিত ‘বেহেস্তের টিকিট’ বিক্রি করছে, যা স্পষ্টতই শিরক ও গুরুতর গুনাহের শামিল। তিনি অভিযোগ করেন আসন্ন নির্বাচনে কীভাবে কারচুপি করা যায়, সে লক্ষ্যে তারা ব্যালট পেপার নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রমূলক মেকানিজম তৈরি করছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের আইনপুর মাঠে জেলা বিএনপি আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তারেক…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জামায়াত সমর্থিত ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) বেলা ৩ টায় উপজেলা জামায়াত অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ১০ দলীয় জোটের প্রতীক দাঁড়িপাল্লা হাতে নিয়ে মিছিলটি নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ১০ দলীয় জোটের প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদসহ  জোটের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রার্থীর পক্ষে জনসমর্থন কামনা করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালামের পরিচালনায় বক্তব্য দেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার)…

আরও পড়ুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধা সফরে আসছেন। এ উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়িতে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, জনসভায় প্রায় দুই লক্ষ মানুষের সমাগম হতে পারে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা জামায়াত কার্যালয়ে নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমির, গাইবান্ধা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা-০২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুল করিম, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল-১ (নড়াইল সদর একাংশ ও কালিয়া) আসনের বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী ও জেলা জিয়া সাইবার ফোর্সের সদস্য অধ্যপক বি এম নাগিব হোসেনকে সমর্থনের সমর্থন ও নির্বাচনি প্রচারণা চালানোয় কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য নড়াইল জেলাধীন কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক…

আরও পড়ুন

ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর সমর্থনে ভালুকা পৌরসভার ৪নং ওয়ার্ডে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। মিছিলটি ৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, এ সময় ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। এ সময় তিনি ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে দলীয়…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সরস্বতী পূজা সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবী। সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। যা স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ । শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়।এবছর পঞ্চমী তিথি (২৩ জানুয়ারি – শুক্রবার) ভোর ২ টা ২৮ মিনিট থেকে আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) ভোর রাত ১টা ৪৬ মিনিট পর্যন্ত। পুজোর শুভ মাহেন্দ্রক্ষণ সকাল ০৭:১৩ থেকে দুপুর ১২:৩৩ পর্যন্ত (প্রায় ৫ ঘণ্টা ২০ মিনিট)।পুষ্পাঞ্জলির আদর্শ সময় সাধারণত সকাল ১০টার মধ্যে অঞ্জলি দেওয়া শুভ বলে মানা হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। সরস্বতী মূলত বৈদিক দেবী।…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: মানবাধিকার যখন কেবল স্লোগান নয়, বরং মাঠপর্যায়ে সাহসী বাস্তবতায় রূপ নেয় তখন সেখানে প্রয়োজন হয় একজন মেধাবী, দায়িত্বশীল, মানবিক ও দূরদর্শী নেতৃত্বের। ময়মনসিংহে মানবাধিকার কর্মী হিসেবে ঠিক এমনই এক নেতৃত্বের গুনাবলিতে মানুষের মনে স্থান করে নিয়েছে মোঃ সাদিকুর রহমান পাভেল। তাঁর নেতৃত্বে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল–এর ময়মনসিংহ জেলা শাখা আজ মানবতার সেবায় এক সুদৃঢ় ও আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শোষিত, বঞ্চিত ও নির্যাতিত মানুষের মৌলিক অধিকার রক্ষা, আইনি সহায়তা প্রদান এবং মানবিক সমাজ বিনির্মাণ এই তিনটি মূল স্তম্ভকে সামনে রেখে সংগঠনটির যে সুসংগঠিত অগ্রযাত্রা, তার প্রতিটি ধাপে রয়েছে সাদিকুর রহমান পাভেলের…

আরও পড়ুন

হযরত আলী,‎লালমনিরহাট প্রতিনিধিঃ ‎ ‎লালমনিরহাটের হাতীবান্ধায় কোনো ধরনের পূর্ব নোটিশ বা সতর্কতা ছাড়াই হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেস্কো অফিসের বিরুদ্ধে। ‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। ‎ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগে তাঁদের কোনো লিখিত নোটিশ দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যাওয়া হলেও গ্রাহকদের জানানো হয়নি তাঁদের বকেয়া বিলের পরিমাণ। এতে গ্রাহকরা বিভ্রান্তি ও হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তারা। ‎গ্রাহকদের আরও অভিযোগ, বিদ্যুৎ সংযোগ পুনরায় পেতে তাঁদের ওপর প্রিপেইড মিটার গ্রহণে…

আরও পড়ুন

লোকমান আহমদ, সিলেট সিলেটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন। দলীয় রেওয়াজ অনুযায়ী তিনি মাজার জিয়ারতের মধ্য দিয়েই নির্বাচনী কার্যক্রম শুরু করেন। বুধবার রাত ৮টার পর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন এবং রাত সোয়া ৯টার দিকে সেখানে পৌঁছান। শাহজালালের মাজার জিয়ারতের পর তিনি খাদিমনগরের হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারে জিয়ারত করেন। দুই মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে তার শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে কিছু সময় অবস্থান করেন। পর শহরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রিযাপন করেন।…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ ও মনোযোগ বাড়াতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে তিন হাজার কলম বিতরণ করা হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) সকালে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলম বিতরণ করেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আওতাধীন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ও আঠারবাড়ী ইউনিয়নের কৃতি সন্তান মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন। তাঁর ব্যক্তিগত উদ্যোগে প্রথম পর্যায়ে ইউনিয়নের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এসব কলম বিতরণ করা হয়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কলম বিতরণ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, আঠারবাড়ী এমসি উচ্চ বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, প্যারাডাইস আইডিয়াল স্কুল,…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করেছে। বিসিআইসির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক-বিপণন) কাজী আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটিতে উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) মুহাম্মদ আব্দুস ছালামকে সদস্য সচিব ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মুহাম্মদ শরীফুল ইসলাম মজুমদারকে সদস্য করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন। অভিযোগের তদন্তের স্বার্থে বাদীর জবানবন্দি গ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে সাক্ষরিত একটি পত্র পাঠানো হয়েছে। পত্রসূত্রে জানা যায়, যমুনা সার কারখানার বিভিন্ন বিভাগে দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগে অনিয়ম, চুক্তি…

আরও পড়ুন

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিস্থ যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেড (জেএফসিএল)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) একটি প্রাথমিক তদন্ত কমিটি গঠন করেছে। বিসিআইসির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক-বিপণন) কাজী আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট কমিটিতে উপ-মহাব্যবস্থাপক (ক্রয়) মুহাম্মদ আব্দুস ছালামকে সদস্য সচিব ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) মুহাম্মদ শরীফুল ইসলাম মজুমদারকে সদস্য করা হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা হলেন যমুনা সার কারখানার উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ দেলোয়ার হোসেন। অভিযোগের তদন্তের স্বার্থে বাদীর জবানবন্দি গ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে সাক্ষরিত একটি পত্র পাঠানো হয়েছে। পত্রসূত্রে জানা যায়, যমুনা সার কারখানার বিভিন্ন বিভাগে দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগে অনিয়ম, চুক্তি…

আরও পড়ুন

প্রতীক বরাদ্দ সম্পন্ন হওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। সারাদেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নেমেছন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, আজ থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অর্থাৎ ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘণ্টা আগে সকল প্রকার নির্বাচনি প্রচারণা সমাপ্ত করতে হবে। তবে প্রচারণার ক্ষেত্রে প্রার্থীরা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’ মেনে চলতে বাধ্য থাকবেন। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালা অনুযায়ী, প্রচারণার ক্ষেত্রে সকল প্রার্থী সমান অধিকার পাবেন। তবে প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা বা কোনো প্রচারাভিযানে বাধা প্রদান, ভীতি…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বুধবার (২১ জানুয়ারি) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন (ইসি),প্রতীক হাতে পাওয়ার পরদিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকেই আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হয়েছে। সারা দেশে ৩০৫ প্রার্থী ভোটের মাঠ ছেড়েছেন। ফলে ২৯৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী। ‎নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা-১২ আসনে এবার সর্বোচ্চ ১৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ১৩ জন প্রার্থী নারায়ণগঞ্জ-৪ আসনে। আর সর্বনিম্ন প্রার্থী রয়েছেন দুজন। তবে এবারের ভোটে থাকছে না একক প্রার্থী। ইসি সূত্রে জানা যায়, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ২৯ ডিসেম্বর।…

আরও পড়ুন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৩০৫ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে এখন মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক বাসসকে এ তথ্য জানান। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে ২৯৮টি আসনে (পাবনা-১ ও পাবনা-২ আসন বাদে) মোট ১ হাজার ৯৬৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসির কর্মকর্তারা জানান, ৩০০ আসনে মোট ২ হাজার ৫৮৫টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ১ হাজার ৮৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬…

আরও পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, পোস্টাল ভোট সফলভাবে সম্পন্ন করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে। তিনি বলেন, ‘পোস্টাল ভোট সফলভাবে করতে পারলে এজন্য হয়তোবা একদিন দেখবেন—সারা দুনিয়াতে বাংলাদেশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। আমার সাথে যখন (বিদেশিরা) দেখা করতে আসে, তখন আমাকে বলে—আপনারা যদি এটা (পোস্টাল ভোট) করতে পারেন, তাহলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে রাখা হবে। কারণ, অনেক দেশ এটা করতে পারেনি। আমাদের আশেপাশের দেশও এভাবে সফলভাবে করতে পারেনি। আমরা প্রথমবার এটা করছি।’ তিনি বলেন, ‘পোস্টাল ভোট নিয়ে আমাদের কার্যক্রম এখন পর্যন্ত যেটা দেখছি, তাতে খুব একটা খারাপ হয়েছে বলে আমরা মনে করি না।…

আরও পড়ুন