ঝিনাইদহের কালীগন্জে মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ির ধাক্কায় মৌসুমি আক্তার(২৬) নামের এক গৃহবধু ও ফিরোজ হোসেন (২২) নামের দুই ইজিবাইক যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে । নিহত মৌসুমি আক্তার উপজেলার বনখির্দ্দা গ্রামের মোস্তফা আলীর মেয়ে ও ফিরোজ হোসেন একই গ্রামের হাসেম আলীর ছেলে । জ নিয়ে জানাগেছে , চাপরাইল বাজার থেকে ইজিবাইকে কালীগঞ্জ শহরে যাওয়ার পথে মোবারকগঞ্জ চিনিকলের কাছাকাছি মল্লিক নগর এলাকায় মোবারকগঞ্জ চিনিকলের আখ পরিবহনের গাড়ি যাত্রীবাহী ইজিবাইটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মৌসুমি আক্তারের মৃত্যু হয় । এ সময় গুরুতর আহত ফিরোজ হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছানোর পূর্বেই গাড়িতে তার মৃত্যু হয় । এ ব্যাপারে কালীগঞ্জ…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় টাউন ক্লাব মেধা প্রকল্পের আওতায় ২২তম মেধাবৃত্তি পরীক্ষা শুক্রবার (২০শে ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।ক্লাবের সভাপতি ইফতেখার আহমদ কামরুল ও সাধারণ সম্পাদক নাসির জামান খাঁন জাকি’র সার্বিক তত্ত্বাবধানে মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সাবেক পৌর কাউন্সিলর ও টাউন ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম টিপু,…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৩টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে গেছে স্থানীয় চোর চক্র। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বন থেকে গত বুধবার গভীর রাতে স্থানীয় একটি সংঘবদ্ধ চোর চক্র ৩টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়। সরেজমিন গিয়ে দেখা যায় লাউয়াছড়া বন বিট অফিসের সংলগ্ন ৩টি কাটা মূল্যবান সেগুন গাছের গুড়া। কাটা গাছ গুলোর গুড়া প্রায় ৪ ফিট গোলাকার ও ৪০/৫০ ফিট উচ্চতার যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানা যায়। বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় লাউয়াছড়ার বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ(সিপিজি) দিনের বেলায় বন পাহারা না দিয়ে লাউয়াছড়ায় গাইডিং সার্ভিস নিয়ে ব্যস্ত থাকেন সেই সুযোগে…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্তঃ অনুষদীয় ফুটবল টুর্নামেন্টে ব্যাপক অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সাদামাটা আয়োজনে কোনোমতে শেষ করা হয় প্রায় ৪ লক্ষ টাকা বাজেটের এ টুর্নামেন্ট।১৫ ডিসেম্বর (রবিবার) আন্তঃ অনুষদীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা সম্পন্ন হয়। উক্ত খেলায় চ্যম্পিয়ন হয় টিম এগ্রিকালচার অনুষদ এবং রানার্স আপ হয় টিম এনিম্যাল সাইন্স এন্ড ভেটেনারী মেডিসিন অনুষদ। লক্ষ টাকা বাজেট থাকা সত্ত্বেও সাদামাটা আয়োজনের মধ্যে দিয়ে শেষ করা হয় ফাইনাল খেলা। অভিযোগ রয়েছে নানা অব্যবস্থাপনার।টুর্নামেন্টের পুরোটাই ছিল অপরিকল্পিত। প্রতিটি ম্যাচ শুরু করা হয় নির্ধারিত সময়ের অনেক পরে। বেশীরভাগ ম্যাচে দফায় দফায় সংঘর্ষ হয় দুই দলের, সংঘর্ষ প্রতিরোধে ব্যর্থ হয়…
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ধুলাউরী তরুণ সমাজের উদ্যোগে শুরু হলো দুই দিনব্যাপী ব্যাডমিন্টন টুর্নামেন্ট। গত (১৯ডিসেম্বর ২০২৪) স্থানীয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম সোহেল আলম।উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহেল আলম, যিনি অনুষ্ঠানে তার বক্তব্যে যুব সমাজের মানসিক ও শারীরিক বিকাশের জন্য খেলাধুলার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তিনি বলেন, “খেলা কেবল শরীরকে সুস্থ রাখে না, এটি সমাজে সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক।” উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম শাখা বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহাদাৎ হোসেন, এছাড়াও দিনাজপুর…
ভূমি মন্ত্রণালয় এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা গেছেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে হাসপাতালে যান ড. ইউনূস। সেখানে কিছুক্ষণ অবস্থান শেষে ফিরে গেছেন প্রধান উপদেষ্টা। ড. ইউনূস মিশরের কায়রোতে অনুষ্ঠিত ডি-৮ সম্মেলনে যোগদান শেষে সন্ধ্যায় দেশে ফেরেন। এরপর বিমানবন্দর থেকে সরাসরি ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান। সেখানে প্রয়াত উপদেষ্টার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এর আগে, হৃদরোগে আক্রান্ত হয়ে বিকেল ৩টা ১০ মিনিটে মারা যান উপদেষ্টা হাসান আরিফ।…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি গভীর রাতে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে সাদপন্থী সন্ত্রাসীদের হামলায় তাবলীগী সাথীদের হত্যার বিচার এবং ঈশ্বরগঞ্জে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার পর ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা ও তাবলীগের সাথীবৃন্দের উদ্যোগে উপজেলার মার্কায মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ সৃতিসৌধ চত্বরে এক প্রতিবাদ সমাবেশ করেন। বাইতুল কোরআন হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ আহমদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তার বলেন, সাদপন্থীরা ইসলাম ও সুন্নাহ বিরোধী কর্মকান্ডে লিপ্ত। এরা ইসরায়েলের মোসাদের দোসর। এরা ভারতের সাথে সম্পৃক্ত হয়ে দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্তিথিশীল…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের উত্তর বুড়াইল গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য সিরাজুল হক’র দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে বার্ধ্যক্যজনিত কারণে তার নিজ বাড়িতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বিউগলে করুন সুর বাজিয়ে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করেন, ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎ বন্ধু মন্ডল, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। দ্বিতীয় ধাপে গার্ড অব অনার প্রদান করেন, বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর উপর দশ ট্রাক অস্ত্র মামলা থেকে মুক্তি উপলক্ষ্যেআটপাড়ায় উপজেলা বিএনপির আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ বৃহস্পতিবার বিকাল ৪টায়উপজেলার সেতুর বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয় হতে এ আনন্দ মিছিল বের হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাছুম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি সাজিদুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন নবী টুটল,২নং শুনই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বিশ্বাস,সাবেক সভাপতি আব্দুল মোতালিব সুলতু, মাইনুল হোসেন মিল্টন, মোদ্দাসের হোসন কাইয়ুম,ওমর হাসান রুপন উপজেলার বিএনপি,অঙ্গ ও সহযোগীসংগঠনের…
খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে (শুভ বড়দিন) সুষ্টু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা,নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক প্রস্তুতিমুলক সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। নগরীর শাহজালাল উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম,পিপিএম সেবা। সভায় উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) মো: ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (পিওএম) তাহিয়াত আহমেদ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এন্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। হত্যা মামলার আসামি ছেলে নোমান হোসেনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৯,সিলেট এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) জানান;’গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯,সিপিসি-২,মৌলভীবাজার এবং র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি যৌথ আভিযানিক দল গত ১৮ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন দেবপুর এলাকায় অভিযান পরিচালনা করে (মৌলভীবাজার জেলার বড়লেখা থানার মামলা নং-১৫/১৫০, তারিখ-২৫/১১/২০২৪ খ্রিঃ ধারা-৩০২ পেনাল কোড) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়’। গ্রেফতারকৃত আসামি নোমান হোসেন (২৭),পিতা- মৃত মামুন মিয়া,সাং-…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় খেলার মাঠে এ খেলার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সাবেক এমপি শাহ্ নুরুল কবির শাহীন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোশারফ হোসেন মিলন জানান, কাকনহাটি যুবসংঘের আয়োজনে ঈশ্বরগঞ্জ পৌরসভা ও ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। প্রথম দিনে আঠারবাড়ি ইউনিয়ন একাদশ ও পৌরসভা একাদশের মধ্যকার খেলাটি গোলশুন্য ড্র হয়। খেলা চলাকালীন সময়ে উস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, হাবিবুর রহমান আকন্দ হলুদ, আনোয়ারুল কবীর রেনু, নুরুল হক, উত্তর জেলা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে ২০২৪-২৫ইং অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো উফশী ধান সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) বিকেলে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই এলাকায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো সমলয়ের চারা রোপনের উদ্ভোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আধুনিক যন্ত্রের ব্যবহার বৃদ্ধির মাধ্যমে কৃষিতে বিপ্লব ও স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখতে সকলকে আহবান জানান। সভায় স্বাগত বক্তব্য রাখেন জুড়ী…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামীর সম্মেলনকে স্বাগত জানিয়ে বিশাল প্রচার মিছিল করেছে কুলাউড়া উপজেলা জামায়াত ইসলামী। বৃহস্পতিবার(১৯শে ডিসেম্বর) আছরের নামাজের পর পর উত্তরবাজার জামে মসজিদের সামনে থেকে এ মিছিলটি শুরু হয়। এসময় মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন চৌমুহনীতে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়। এতে আগামীদিন (২১শে ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সম্মেলনে অংশগ্রহণের প্রচারণায় বক্তব্যের মাধ্যমে দাওয়াত জানানো হয়। কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম এর নেতৃত্বে অনুষ্ঠিত প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাকির হোসেন, সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী, সহ-সেক্রটারি…
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে শীতার্ত পাঁচ শতাধিক অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক পুলিশ সদস্য ছিদ্দিকুর রহমান সাদেক। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কমলগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের চন্ডিপুর বড়বাড়িতে মানবতার ফেরিওয়ালা পরিষদ ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরনের মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ান তিনি। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিদ্দিকুর রহমান। শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসমাইল হারুন, গাজী সালাউদ্দিন, গিয়াস উদ্দিন, মশাহিদ আহমেদ, আবুল কালাম, আইয়ুব আলী, খালেদ আহমেদ, সাংবাদিক আশরাফুল আলম পারভেজ, সাদিকুর রহমান সামু, সালাহউদ্দিন শুভ ও রুহুল ইসলাম হৃদয় প্রমূখ। মানবতার ফেরিওয়ালা পরিষদের সম্পাদক ও সিলেট-কমলগঞ্জ এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিদ্দিকুর রহমান সাদেক বলেন,…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে “অরণ্যক” ২য় সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত লোকসংস্কৃতি বিষয়ক সংকলনগ্রন্থ ” আরণ্যক ” এর মোড়ক উন্মোচন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক গবেষক আহমদ সিরাজ, প্রভাষক দিপংকর শীল, শিক্ষক সুনীল কুমার সিংহ, নাট্যকার শুভাশিস সিংহ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সাবেক সহ সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বীর এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, দি এশিয়ান…
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু।তার সহপাঠীদের সাথে কথা বললে জানায়, সৌম্য সহ ৫ জন বন্ধু মিলে তারা লাউয়াছড়া ঘুরতে যায়। একসময় তারা ছবি তুলতে থাকে সবাই হঠাৎ একটি ট্রেনের ইঞ্জিন দ্রুততার সাথে ছুটে আসতে শুনে ৪ জন এদিক ওদিক ছুটে নিরাপদ স্থানে সটকে পড়ে। পরক্ষনে দেখতে পায় কিছু লোক রেল লাইনের উপর জড়ো হয়ে আছে তখন তারা সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় তাদের বন্ধু সৌম্যের দেহ পড়ে আছে। সাথে সাথে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।বৃহস্পতিবার (১৯শে ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।…
পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা বরগুনার পাথরঘাটায় বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে দুর্যোগ ব্যাবস্থাপনায় অন্তর্ভুক্তি ও সুশাসন পরতিষ্ঠার মাধ্যমে জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এ কর্মশালা হয়। সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আরিফুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, সমবায় কর্মকর্তা মো. জাফর সাদিক, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেঃ আকতার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সালাহ উদ্দিন, কারিতাস বাংলাদেশের কো-অর্ডিনেটর সম্রাট সেয়ারো, পাথরঘাটা উপজেলা কো-অর্ডিনেটর লিটন দাস, পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এএসএম জসিম, সাধারন সম্পাদক বদরুল আহসান সাকিব প্রমুখ।এ সময়…
গাইবান্ধা প্রতিনিধি: জেলা মারকাজ মসজিদের ইমামকে বৃহস্পতিবার জোহরের আগেই অপসারণ দাবি করেছেন হিফাজতে ইসলামের নেতা জোবায়েরপন্থী ওলামা মাশায়েকরা। গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান স্কুলের সামনে দুপুরে বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। টঙ্গীর ইজতেমা ময়দানে গভীর রাতে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত ও আহতের ঘটনায় জোবায়েরপন্থীদের বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা প্রশাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আব্দুল বাছেত, যুগ্ম সাধারণ সম্পাদক মনছুর রহমান, বড় মসজিদের ইমাম মাহমুদুল হাসান কাশেমী, এমএ মজিদ, মুফতি এনামুল হাবিব, মুফতি হারুন অর রশিদ হাবিব প্রমুখ। সমাবেশের কারণে ডিবি রোডের এক পাশের…
শেলকুপা, ঝিনাইদহ গতকাল সকালে ঘটে গেল মারাত্মক সড়ক দুর্ঘটনা। বারংবার অবৈধ করাতকলের (স-মিল) বিষয়ে অভিযোগ করা হলেও টনক নড়েনি বনকর্মকর্তা শৈলকুপার ফরেস্টার মকলেছুর রহমানের। তিনি দীর্ঘ তিনবছর শৈলকুপায় দায়িত্ব পালনকালে অবৈধ সমিল মালিকদের সাথে সখ্যতার মাধ্যমে বিপুল পরিমান ঘুষ বানিজ্য করে আসছেন। জনগুরুত্বপূর্ণ শৈলকুপা পৌর এলাকার মধ্যে নিয়মনীতি উপেক্ষা করে বেশ কয়েকটি অবৈধ সমিল তিনি মাসিক চুক্তিতে মোটা অংকের টাকার বিনিময়ে চালিয়ে আসছেন। ফলশ্রুতিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, তেমনিভাবে আজ ভোরে বনবিভাগ ও ফায়ার সার্ভিসের পাশে একটি অবৈধ স-মিলের ছড়িয়ে রাখা কাঠের গুড়ির ধাক্কায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সমিলের সামনের বৈদ্যুতিক খুঁটি ভেঙে ভয়াবহ ক্ষতির শিকার হয়। বৈদ্যুতিক সরঞ্জাম সহ কয়েকটি…
