Author: Niloy Roy

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী সংবাদ সম্মেলনে সরকার আক্তারের নামে মামলা বাণিজ্যের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আরেকটি সংবাদ সম্মেলন করেন নিহত রিপনের মা ভাই বোনসহ সরকার আকতার নিজে। ১৮ই জানুয়ারি (শনিবার) দুপুর ১টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীর হত্যা মামলাকে পুঁজি করে নিহত রিপনের বড় ভাই সরকার আক্তার নানাজনের কাছ থেকে মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন কায়দায় অর্থ আত্মসাৎ করে আসছে। মামলার বাদী তাকে না বানিয়ে সরকার আকতার নিজে বাদী হয়ে এই অর্থ বাণিজ্য করে আসছে। এক সময়…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁ জেলা প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে জটিলতা ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। এই দ্বন্দ্বের জেরে সাংবাদিকদের একটি অংশ প্রেস ক্লাবে তালা দিয়ে প্রেস ক্লাবের দখল নিয়েছেন। প্রেস ক্লাব তালাবদ্ধ করে চাবি জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারিতে জমা দিয়েছে তাঁরা। এ পরিস্থিতিতে গত চার দিন ধরে প্রেস ক্লাবের সদস্যরা কার্যালয়ে ঢুকতে পারছেন না। এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। এদিকে নওগাঁ জেলা প্রেস ক্লাবে বর্তমানে তিনটি কমিটি বিরাজ করছে। জেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত নওগাঁ জেলা প্রেস ক্লাব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। নাগরপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, কুদরত আলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম, নাগরপুর থানায়…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় বৃষ্টি বিশ্বাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শোবার ঘরে শাড়ি পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এর আগে ঐদিন বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহেলিত রবিদাস সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত রবিদাস সম্প্রদায় যারা ফুটপাতের রাস্তায় বসে চর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন হত দরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি প্রমুখ। এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, শীতের…

আরও পড়ুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, শনিবার ভোর ৫টার দিকে বনানীর বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ হন বাবুল কাজী। পরে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সকালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হয়েছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত থেকে পাওয়া কিছু ছবিতে দেখা গেছে ওই কাচের বোতলগুলো আসলে মদের খালি বোতল।স্থানীয় মানুষ বলছেন, ওই খালি বোতলে কী না কী রেখে দিয়েছে বিএসএফ! তারা আতঙ্কে আছেন এই বোতল ঝোলানোর ঘটনায়। স্থানীয় সূত্রগুলি থেকে জানা যাচ্ছে যে গত বুধবার দুপুর নাগাদ ভারতের কোচবিহার জেলার বিএসএফ শিবির থেকে কয়েকজন সীমান্তরক্ষী কাঁটাতারের বেড়ায় ওই খালি কাচের বোতলগুলি ঝুলিয়ে দিয়ে যায়।শুধু যে পাটগ্রাম সীমান্তে নতুন করে দেওয়া কাঁটাতারের বেড়ায় খালি বোতল রয়েছে, তা নয়। বিএসএফ কর্মকর্তারা বলছেন অনেক সীমান্ত বেড়াতেই কাচের বোতল ঝোলানো থাকে। দক্ষিণ বঙ্গে পেট্রাপোল সীমান্ত চেকপোস্টের কাছেই এক জায়গায় বিএসএফ যেখানে একসারির বেড়া বা…

আরও পড়ুন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শনিবার (১৮ জানুয়ারি) পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাকে আদালতে হাজির করবে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মাসুদ বিশ্বাস তার নিজ নামে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করে তা নিজে ভোগ দখলে রেখে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এজন্য তার…

আরও পড়ুন

গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মন্ডলকে (৪৮) গ্রেপ্তার করেছে রাজধানীর উত্তরা পশ্চিম থানা পুলিশ। সে মহানগরীর সাইনবোর্ড এলাকার মোমতাজ উদ্দিনের ছেলে এবং একাধিকবার নির্বাচিত গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। শুক্রবার (১৭ জানুয়ারী) বিকাল ৩টার দিকে উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আব্দুল্লাহ আল মামুন মন্ডল গাজীপুর সিটি করপোরেশনের গত নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়ে পরে প্রত্যাহার করেন। তার নামে বৈষম্য বিরোধী হত্যা মামলাসহ ৩৫টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান…

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয়, কলেজ কিম্বা মাধ্যমিক বিদ্যালয় নয়, একটি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষের মিলনমেলা ঘিরে সাজ সাজ রব কয়েকটি গ্রামে। বছরব্যাপী চলা প্রস্তুতির সেই মাহেন্দ্রক্ষণ আগামী ১৮ই জানুয়ারি। ঐদিন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে উদযাপন কমিটি। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯২৫ সালে। উপজেলার মধ্যে বিদ্যালয়টির সুনাম দীর্ঘদিনের। শতবছরে এই বিদ্যালয় থেকে হাজার হাজার ছাত্র,ছাত্রী প্রাথমিক শিক্ষার পাঠ নিয়েছে। কেউ যেমন অঙ্কুরে বিনাশ হয়েছে তেমনি কেউ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে দেশের বড় বড় পদ অলংকৃত করেছে। কেউ হয়েছে ডাক্তার, কেউ হয়েছে ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসা বাণিজ্য করে কোটি টাকার মালিক হয়েছে তেমনি কেউ কৃষি শ্রমিক, ভ্যান রিকশা…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৩.৩০ মিনিটে স্থানীয় সরকার সংস্কার কমিশন ও তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উন্মুক্ত আলোচনায় সভায় অংশগ্রহণকারীগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সংস্কারের জন্য সেবাসমূহ জনবান্ধব, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না ব্যবহার, নারী কোটা ব্যবস্থাকে কার্যকর, প্রয়োজনে সাংগঠনিক কাঠামো পুননির্ধারণ, জবাদিহিমূলক পরিবেশ তৈরি, শিক্ষিত ব্যক্তিদের স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে অনাগ্রহ দূর, প্রতিষ্ঠানের আয়-ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করার মতো বিভিন্ন সুপারিশ করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা…

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) লাইফ দুই দিনব্যাপী ‘এডভান্সমেন্ট অফ লাইফ সায়েন্সেস’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় এ্যাকাডেমিক ভবনের কনফারেন্স হলে লাইফ সায়েন্সের অগ্রগতি বিষয়ক এ সম্মেলনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. আব্দুল-আউয়াল এবং জামালপুর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। এতে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরি ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে প্রশাসন। আজ শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, ১. মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এজেন্ডাভূক্ত শিক্ষার্থীদের মূল দাবি দুটি নিয়ে অত্যন্ত আগ্রহ ও গুরুত্বের সাথে বিস্তারিত আলোচনা শেষে কাঙ্ক্ষিত পজিটিভ সিদ্ধান্ত গৃহিত হয়। ২. ২য় এজেন্ডা আলোচনা শেষে জবি উপাচার্য আবাসিক ভাতার বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করেন। তবে বিষয়টি এই সভায় আলোচনার সুযোগ নেই মর্মে অবহিত করা হয়। এ অবস্থায় শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জরুরিভিত্তিতে একটি কমিটি গঠন করবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তবনা তৈরি করে…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুক্তিযোদ্ধা কলেজ মাঠে গাজীপুর সদর উপজেলা জাসাসের উদ্যোগে ১৭ জানুয়ারি (শুক্রবার) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা জাসাসের আহবায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। গাজীপুর সদর উপজেলা জাসাস এর সদস্য সচিব জসিম উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ফেরদৌস ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ…

আরও পড়ুন

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে নতুন রেললাইন নির্মাণ কাজের জন্য রেললাইন এর দুই ধার থেকে অবৈধ স্থাপনা ও বস্তি ঘর বাড়ি উচ্ছেদ করলেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ, সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস। ১৬ জানুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী বেনাপোল স্থলবন্দরের ছোট আঁচড়া মোড় হয়তে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুইটি এয়ারলাইন বসানোর জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে। তাই রেললাইন এর দুই ধার হইতে শত শত বস্তি ঘর অবৈধ স্থাপানা উচ্ছেদ কারলেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। জানা গেছে এই উচ্ছেদে, দীর্ঘদিন যাবত যারা রেললাইনের ধারে বসবাস করতেন তাদের পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এবং বাচ্চাকাচ্চা নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন।…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আমৃত্যু কারাদণ্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। ৎ গ্রেফতারকৃতরা হল, আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামী উপজেলার পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে জাহাঙ্গীর (২২), স্বামী হত্যা মামলার বাদী দীর্ঘদিন যাবত আদালতে গড় হাজির থাকায় মাইজবাগ ইউনিয়নের উত্তমপুর গ্রামের জিআর মামলার আসামী বেদেনা খাতুন (৫৪), কুমড়াশাসন গ্রামের সিআর মামলার ৬ মাসের সাঁজাপ্রাপ্ত আসামী শাহ্‌জাহানের পুত্র রাকিব মিয়া (৩০), ৩শ গ্রাম গাঁজা সহ মাদক মামলার আসামী গৌরীপুর উপজেলার তেলিহাটি গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র নয়ন মিয়া (৩৫) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নততর হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ আইনি কার্যক্রমের সুবাদে ট্রাফিক ব্যবস্থা গতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে। মৌলভীবাজার ছোট জেলা হলেও গেল ২মাসে সিলেট বিভাগের এ জেলায় রেকর্ডসংখ্যক জরিমানা আদায় করা হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ সূত্রের বরাতে জানায়, গত ৫ই আগস্ট পরবর্তী মৌলভীবাজারে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ট্রাফিক বিভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে বিপুল পরিমাণ জরিমানা করা অর্থ আদায় করা হয়েছে। এ সময়ে মোট ১হাজার ৪৮৬ মামলায় জরিমানায় প্রাপ্ত আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার…

আরও পড়ুন

 নোয়াখালী-প্রতিনিধি-মোহাম্মদ শহিদ নোয়াখালী জেলার কবির হাট  উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে কবির হাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত  প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে কবির হাট পৌরসভা একাদশ। ১৬ই জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় কবির হাট সরকারি কলেজ মাঠে তারুণ্যের উৎসব ফাইনাল খেলায় চাপরাশির হাট ইউনিয়ন একাদশ কে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে কবির হাট পৌরসভা একাদশ। উক্ত ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন কবির হাট উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন, কবিরহাট উপজেলা বিএনপি’র আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক আরাফাতের রহমান (হাসান),কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, উপজেলা যুবদলের আহবায়ক শাহাদাত  হোসেন,  কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দিনব্যাপি“মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিতব্য সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইসরাইল হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বুলবুল আহমদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়। শুরুতেস্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যলয়ের উপ-পরিচালক রাশেদুজ্জামান। পরে মুক্ত আলোচনায় অংশনেন স্কুল-মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম,পুরোহিত সাংবাদিক সহ অন্যান্যরা।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে ৩য় মেধাবৃত্তি পরীক্ষা- ২০২৪ (৫ম ও ৮ম শ্রেণির) বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জানুয়ারি) বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌরসভার মিলনায়তনে পৌর প্রশাসক ও কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইফতেখায়ের হোসেন ভূঁঞা, বৃত্তিপ্রাপ্তদের পক্ষে শিক্ষার্থী উত্তরা রায় লক্ষী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা…

আরও পড়ুন