উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহেলিত রবিদাস সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত রবিদাস সম্প্রদায় যারা ফুটপাতের রাস্তায় বসে চর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন হত দরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি প্রমুখ।

এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, শীতের তীব্রতায় সমাজের অবহেলিত ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সুজন সবসময় মানবিক সহায়তার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version