বকশীগঞ্জ প্রতিনিধিঃ

রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী সংবাদ সম্মেলনে সরকার আক্তারের নামে মামলা বাণিজ্যের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আরেকটি সংবাদ সম্মেলন করেন নিহত রিপনের মা ভাই বোনসহ সরকার আকতার নিজে।

১৮ই জানুয়ারি (শনিবার) দুপুর ১টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীর হত্যা মামলাকে পুঁজি করে নিহত রিপনের বড় ভাই সরকার আক্তার নানাজনের কাছ থেকে মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন কায়দায় অর্থ আত্মসাৎ করে আসছে।

মামলার বাদী তাকে না বানিয়ে সরকার আকতার নিজে বাদী হয়ে এই অর্থ বাণিজ্য করে আসছে। এক সময় তার চাল চুলা কিছুই ছিল না আজ মামলার ভয়-ভীতি টাকায় এখন অনেক কিছু করেছে। তিনি প্রশাসনিক মহল থেকে এ ব্যাপারে সহযোগিতা চেয়েছেন। অপরদিকে দুপুর ২টায় আরেকটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সরকার আকতার ও তার মা ভাই বোন। এ বিষয়ে সংবাদ সম্মেলনে সবাই অভিযোগ করেন, খাদিজা নামে যে মেয়েটি সংবাদ সম্মেলন করেছে সে আমাদের কেউ না অথচ কোথা থেকে কিভাবে সে আমাদের নামে অভিযোগ করল এ ব্যাপারে আমরা কেউ অবগত না।

নিহত রিপনের স্ত্রীর নাম আশুরা তার একটি মেয়ে রয়েছে সে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। উক্ত ব্যাপারে তারা বিব্রতকর, প্রশাসনিকভাবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার হওয়া উচিত বলে তারা তাদের অভিমত ব্যক্ত করেন। অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে সরকার আক্তার বলেন, আমি আমার ভাইয়ের মামলার বাদী হওয়ার কারণে আসামী পক্ষ খাদিজা নামের মেয়েকে আমার ভাইয়ের বউ বানিয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে।

নিহত রিপনের মা বোনেরা জানায়, মামলায় আসামিপক্ষ আমাদের পরিবারকে নানাভাবে হুমকি ভয়-ভীতি দেখিয়ে আসছে যাতে আমরা মামলাটি উঠিয়ে নেই। তার এবং তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে এ বিষয়ে সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version