তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে। শনিবার (১৮ই জানুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের অথ্য অনুযায়ী ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

ভোর ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল‌ ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছিলো। শীতের দাপটে কাঁপছে সাথে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাহিরে বের হচ্ছেন না অনেকেই।

তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজের সন্ধানে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। বিশেষ করে হাওর পাড়ের বোরো চাষি, দিনমজুর ও চা বাগানের শ্রমিকরা।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান জানান, গতকাল‌ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো শ্রীমঙ্গলে। আজ‌ শনিবার ও রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী দিনে শীত আরও বাড়তে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version