কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক উদযাপন কমিটি ও দি মণিপুরী মিরর এর আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জে “আদিবাসী ভাষা ও সাহিত্য,অন্তরঙ্গ অবলোকন শীর্ষক আদিবাসীদের ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে বিভিন্ন ভাষাবাসী কবি লেখকদের বইয়ের মোড়ক উন্মোচন ও ভাষাভিত্তিক কবিতা আবৃত্তি ও স্মারক প্রকাশিত হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১১টায় তেতইগাঁও মনিপুরী কালচারাল কমপ্লেক্সে মনিপুরী ভাষার লেখক ও গবেষক একে শেরামের সভাপতিত্বে ও আয়োকপাম অঞ্জুর সঞ্চালনায় বহুমাত্রিক এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। দিনব্যাপী এসব অনুষ্ঠানমালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক গবেষক আহমদ সিরাজ, কবি ও সাংবাদিক আকমল হোসেন নিপু। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন আন্তর্জাতিক আদিবাসী…
Author: Niloy Roy
জেলা প্রতিনিধি,নড়াইল। বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল সদর উপজেলা ও নড়াইল পৌর শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারী) দুপুর ২টার দিকে নড়াইল পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদের তৃতীয় তলায় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টীম সদস্য মির্জা আশেক এলাহী। উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, দ্বীন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামের নেতাকর্মীরা কাজ করে চলেছে। এই অফিস উদ্বোধনের মাধ্যমে সাংগঠনি কর্মকান্ডে আরো গতিশীলতার পাশাপাশি সেবা কার্যক্রম বৃদ্ধি পাবে। দলের সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধিও জন্য দাওয়াতী কাজ জোরদার করার অনুরোধ জানানো হয়। এ সময় অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু,…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি কটিয়াদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মস‚চির আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া বøকে উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। লোহাজুরী ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, কটিয়াদী প্রেসক্লাবের সদস্য-সচিব মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম পাঠান, কটিয়াদী বøকের উপ-সহকারী কৃষি অফিসার…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)। সে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়। এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তেভাগা আন্দোলনের প্রাণ পুরুষ,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি বিপ্লবী কমিউনিস্ট নেতা কমরেড অমল সেন- এর ২২ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে অমল সেন স্মৃতি রক্ষা কমিটি ১৭ জানুয়ারি – ১৬জানুয়ারি -২০২৫ রোজ বৃহস্পতি থেকে ১৮ জানুয়ারি শনিবার ৩ দিন ব্যাপি স্মরণ সভা, মেলা,বিভিন্ন প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাঁরই নিজের প্রতিষ্ঠিত বাকড়ী উচ্চ বিদ্যালয়- এগারো খান,নড়াইল- যশোর মাঠ প্রাঙ্গনে। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় কমরেড অমল সেনের স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে কর্মসূচী শুরু হয়। অমল স্মৃতিরক্ষা কমিটির শ্রদ্ধা নিবেদন করেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ সদস্য সচিব বিপুল বিশ্বাস , সহ-সভাপতি…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ পূর্বের শত্রুতার জেরে মৌলভীবাজারের কমলগঞ্জের পাত্রখোলা চা বাগান এলাকায় দোকানে ঢুকে বড় ভাবী কারিমা বেগম (৪২) কে ছুরিকাঘাতে হত্যা করলো আপন দেবর। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)সন্ধ্যা ৭ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইন এলাকায় পান দোকানে গিয়ে পান দোকানি ভাবী কারিমা বেগমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুঠিয়ে পড়েন। এসময় বাজারের লোকজন এগিয়ে আসলে ঘাতক দেবর মঞ্জুর মিয়া পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় ঐ নারীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নারী পাত্রখোলা চা বাগানের পূর্বপাড়া দুই নাম্বার এলাকার মর্তু মিয়ার স্ত্রী। এ ব্যপারে, কমলগঞ্জ উপজেলা…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ শত গ্রাম গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বুধবার ১৫ জানুয়ারি রাত সোয়া ১১ টার দিকে মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামের লাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে জুয়েল মিয়া নামে ৩ শত গ্রাম গাঁজা সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ একটি দল। আটককৃত মাদকব্যবসায়ী জুয়েল মিয়া উপজেলার চামারদানী ইউনিয়নের জলুষা গ্রামের লাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই ইউসুফের সঙ্গীয় এএসআই মহিনুর,এএসআই আব্দুর রউফ ও পুলিশ সদস্য তওহীদুল ইসলাম সহ পুলিশের একটি দল…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধান উপদেষ্টার তহবিল থেকে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।উ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কম্বল বিতরণ করা হয়।কম্বল বিতরণ করেন ১০নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক । এ সময় উপস্থিত ছিলেন ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মনোয়ারা বেগম,চার পাঁচ ছয় নং মহিলা মেম্বার আলেয়া আক্তার,সাত-আট নয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার ঝর্না বেগম,৩ নং ওয়ার্ডের মেম্বার ইব্রাহিম ফকির খোকন,৬ নং ওয়ার্ডের মেম্বার শাহাদাত হোসেন ৬ নাম্বারে মেম্বার শাহাদাত হোসেনসহ শতাধিক শীতার্থ মানুষ প্রমুখ ।
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আগুন নেভানোর (অগ্নিনির্বাপণ) সব যন্ত্র মেয়াদোত্তীর্ণ। হাসপাতালের বিভিন্ন স্থানে দেয়ালে লাগানো যন্ত্রগুলোর কোনোটিরই এখন মেয়াদ নেই। বুধবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে,হাসপাতালের বহির্বিভাগ,জরুরি বিভাগসহ প্রতিটি ওয়ার্ডের দেয়ালসহ বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপণ যন্ত্র সাজিয়ে রাখা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগুন লাগলে এগুলোতে কোনো কাজে আসবে না। ওই যন্ত্রগুলোর গায়ে দেওয়া তথ্য অনুযায়ী,শয্যা ওয়ার্ডের অগ্নিনির্বাপণ যন্ত্রের বিতরণের সময় দেওয়া আছে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর। এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। সে হিসাবে অগ্নিনির্বাপণ যন্ত্রগুলোর মেয়াদ তিন বছর আগে শেষ হলেও এখনো পরিবর্তন করা হয়নি। কোনোটার…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে হাতুড় ইউনিয়নের গাহলী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। ইউনিয়ন কৃষক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি সুলতান মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মতিউর রহমান, পত্নীতলা উপজেলা কৃষক দলের সভাপতি মোখলেছুর রহমান, হাতুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ। সমাবেশে বিএনপি অতীতে কৃষক দলের জন্য কি করেছে এবং ভবিষ্যতে কি করতে চায় সে বিষয়ে…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে শহরের টাইম স্কয়ারের অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার আহবায়ক মুফতী মো: রাশেদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শাইহুল হাদিস আব্দুল্লাহ মাসরুর আকূনী। এসময় আরও উপস্তিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা হেলাল হাশেমী, সহ-সভাপতি মওলানা আহমাদুল হক ও মুফতী ইব্রাহিমসহ প্রমুখ।
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: “জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়। বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎ বন্ধু মন্ডল’র সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেলা রানা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার এসএম আবু মোতালেব, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক – বালিকা (অনূর্ধ্ব -১৭) এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলার উদ্বোধন করেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ডিএম সাদিক আল শাফিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভিন,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান,সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ,উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাসুক মিয়া,টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য ইকবাল পারভেজ শাহিন,মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসন বাস্তবায়নে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে । বুধবার সকাল ১১ টায় পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম. এ মোমেন। পিঠা উৎসবে বাহারী রকমের পিঠা পাওয়া যায়।
আরিফুল ইসলাম রনক, নওগাঁ: দীর্ঘ দিন ধরে বৈষম্যের শিকার নওগাঁ জেলায় কর্মকত গণমাধ্যম কর্মীদের নওগাঁ জেলা প্রেস ক্লাবে সহবস্থান নিশ্চিত করার লক্ষ্যে জেলার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট আহ্বাযক কমিটিতে এটিএন বাংলা, এটিএন নিউজ ও দিনকালের নওগাঁ প্রতিনিধি এস এম রায়হান আলমকে আহ্বায়ক ও দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রতিনিধি এস এম আজাদ হোসেন মুরাদকে সদস্য সচিব করা হয়। ঘোষিত আহবায়ক কমিটিতে সাতজনকে সদস্য করা হয়েছে। তাঁরা হলেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুহাঃ ওয়ালিউল ইসলাম, দিনের আলোর প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এস.এম সিরাজুল ইসলাম, নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, চ্যানেল…
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্মার্ট কার্ড বিতরণের নামে ১০০ থেকে ২০০ টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে। এ নিয়ে ইউনিয়ন পরিষদ এলাকায় সাধারণ মানুষের মাঝে হট্টগোল দেখা দেয়। ১৩ই জানুয়ারি (সোমবার) নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে। এ সময় সুবিধাভোগীরা টাকা দিতে অসম্মতি জানিয়ে প্রতিবাদ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান (ফর্সা) পরিষদে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। স্থানীয়রা জানায়, নিলক্ষিয়া ইউনিয়নের টিসিবি সুবিধাভোগীদের কার্ডগুলো স্মার্ট কার্ডে রূপান্তরিত করার জন্য জমা নেওয়া হয়। সেই কার্ডগুলো স্মার্ট কার্ডে…
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – অবৈধ বন্যপ্রাণী পাচার রোধ, বিপন্ন প্রজাতি উদ্ধার, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নেত্রকোনার দুর্গাপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে বন বিভাগের স্পেশাল সেল বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রতিনিধিদের সাথে স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর স্বেচ্ছাসেবকদের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যন্যের মাঝে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক নার্গিস সুলতানা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ কর্মসূচি (ICITAP) পোগ্রাম কোঅর্ডিনেটর নাসির উদ্দিন, আন্তর্জাতিক অপরাধ তদন্ত সহায়ক প্রশিক্ষণ…
ববি প্রতিনিধি : তামজিদ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই হল সহ লাইব্রেরির নাম পরিবর্তন করেছে সাধারণ শিক্ষার্থীরা। হল দুইটির মধ্যে একটি মেয়েদের ও একটি ছেলেদের। শিক্ষার্থীরা পুরাতন নামের স্থানে ব্যানার টাঙিয়ে নতুন নামকরণ করেন। শিক্ষার্থীরা শেখ হাসিনা হলের নাম রাখেন “কবি সুফিয়া কামাল হল”, বঙ্গবন্ধু হলের নাম রাখেন “বিজয়-২৪ হল”, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কেন্দ্রীয় লাইব্রেরি নাম রাখেন “কেন্দ্রীয় গ্রন্থাগার”। হলের নাম পরিবর্তন নিয়ে পদার্থবিজ্ঞান বিভাগের রেদোয়ান বলেন “ছাত্র-জনতার রক্ত নিয়ে ছিনিমিনি খেলা সরকার কখনো সম্মান পাওয়ার যোগ্য হতে পারে না। শেখ মুজিব, শেখ হাসিনা এই দ্বৈত খুনী সরকারের হাত থেকে বাংলাদেশের জনগণ আজ মুক্ত। বাংলাদেশের জনগণ আজ থেকে স্বাধীনভাবে নিশ্বাস নিতে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে ধন সিংহ স্মরণে ১১৫তম ঐতিহ্যবাহী বেলিরাস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪জানুয়ারি) দুপুর ১ টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলি রাস অনুষ্ঠিত হয়। এসময় গ্রামের হাজারো মানুষের মিলনতীর্থে পরিণত হয় অনুষ্ঠানস্থল। মণিপুরী সম্প্রদায়ের লোকজনের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও এ আনন্দে মেতে ওঠেন। হাজার হাজার নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা পেশার মানুষের পদচারণায় সকাল থেকে উত্তর বালিগাঁও মণিপুরীপাড়া মুখরিত হয়ে ওঠে। পাশেই এ উৎসবকে কেন্দ্র করে মেলা বসেছে। উত্তর বালিগাঁও যুব ঐক্য পরিষদের সভাপতি মৃনাল সিংহ জানান, উত্তর বালিগাঁও গ্রামের প্রাক্তন শিক্ষক ভুবনেশ্বর সিংহের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিভিন্ন ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিকের (সি এইচ সিপি) কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের দিন মজুরসহ খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন পেশার সাধারণ রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ওইসব ক্লিনিক ও সি এইচ সিপির নাম হলো খাগটেকা কমিউনিটি ক্লিনিক। দায়িত্বপ্রাপ্ত সি এইচ সিপি রুমি রাণী আচার্য্য। পশ্চিম শিলুয়া(সোয়াগীর পার) কমিউনিটি ক্লিনিক। দায়িত্বপ্রাপ্ত কল্পনা দাশ। ছোট ধামাই কমিউনিটি ক্লিনিক। দায়িত্বপ্রাপ্ত রোভনা বেগম। জানা গেছে, জুড়ী উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ১টি করে মোট ১৭টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ওই সব ক্লিনিকে প্রত্যকটিতে ১জন করে সি এইচ সিপি নিয়োগ দেওয়া হয়েছে।…
