Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ এ অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি ইতিপূর্বে গত ২২শে জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশ নেন। গত ২৬শে ফেব্রুয়ারি ইসলামীক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মো: রেজা উন- নবী ও ইসলামীক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে। রোববার (০২ মার্চ ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে  শহীদ ৫ পরিবার ও আহত ২৩ পরিবারকে নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় জেলা প্রশাসকের সার্বিক তত্তাবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী দেয়া হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তে পূর্ব বিরোধের জের ধরে জাবেল মিয়া (২৬) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর আটক করেছে। শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত কয়েকদিন পূর্বে জাবেলের সঙ্গে নিশ্চিন্তপুরের এক ব্যক্তির কথাকাটাকাটি হলে তিনি একজনকে থাপ্পড় মারে।ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার শালিস বৈঠকের ডাক দেওয়া হয়। জাবেলসহ অন্যরা এসময় শালিস বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে তাদের ওপর পূর্ব থেকে ওৎ পেতে…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় ইয়াসিন রানা (২৩) নামে এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ১ মার্চ (শনিবার) সকালে গাজীপুর সদর উপজেলার সিংড়াতলী এলাকার গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার ওসমান গণির ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মনাফের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন ইয়াসিন। তবে রাতে তিনি বাসায় ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে স্থানীয়রা গজারি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।…

আরও পড়ুন

দয়া করে পদত্যাগ করে চলে যান: ওয়ারেস আলী উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বলেন- ‘ঈশ্বরগঞ্জের এই আহবায়ক কমিটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হয়েছে। সুতরাং, আজকের পর থেকে যদি কেউ মানিনা, মানবোনা বলে বিরোধীতা করেন, দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান। কেননা, বিএনপির নাম নিয়ে মানিনা মানবোনা বলার কোন সুযোগ নেই।’ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার ঈশ্বরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, যারা এই পরিচিতি সভায় আসেননি, আপনাদের অনুরোধ…

আরও পড়ুন

শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে। শনিবার (১ লা মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষ শিক্ষার্থীদের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল এবং নারী শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নাম পরিবর্তন করে ‘শিউলিমালা’ হল রাখা হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে ‘জুলাই-২৪ স্কয়ার’।  এদিকে এখনো শেখ রাসেলের নামে…

আরও পড়ুন

জলঢাকা প্রতিনিধি: নীলফামারী জলঢাকা পৌরশহরে শীত মৌসুমের শেষে বাড়ছে মশার উপদ্রব। গত এক সপ্তাহে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিনের বেলায় মশার উপদ্রব কম থাকলেও সন্ধ্যা হলেই বেড়ে যায় মশার উপদ্রব। এ ক্ষেত্রে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌর কতৃপক্ষ। এবিষয়ে পৌর সচেতন মহলরা জানান, প্রতিবছর শীত মৌসুমের শেষের দিকে পৌরশহরে মশার উপদ্রব বেড়ে যায়। গত এক সপ্তাহে ব্যাপকভাবে বেড়েছে মশা। তাই দ্রুত মশা নিধনের ঔষধ বা স্প্রে দেয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করছেন তারা। বাসস্ট্যান্ড দীঘির পাড়ের বাসীন্দা মো: অসিম চৌধুরী বলেন,শীত মৌসুমের শেষের দিকে পৌরশহরে মশার উপদ্রব বাড়ায় খুব সমস্যা পোহাতে হচ্ছে। সন্ধ্যার পর মশার কয়েল না জ্বালালে…

আরও পড়ুন

জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামী পরিমল দেবনাথ কে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাব ও পুলিশ। শনিবার (১ মার্চ) যৌথ বাহিনীর অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পরিমল দেবনাথ উপজেলার ধর্মপাল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাথপাড়া গ্রামের বিজয় দেবনাথের ছেলে। সে গত ২৪ ফেব্রুয়ারি স্ত্রী পবি দেবনাথ কে হত্যা করে আত্নগোপন চলে যান। নিহত গৃহবধূর পরিবার মামলা দায়ের করলে র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে পরিমল গ্রেফতার হয়। নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, যৌতুকের জন্য প্রায় পবি দেবনাথকে মার ডাং ও নির্যাতন করতো। এ নিয়ে অনেক বিচার শালিসও হয়েছিলো। ঘটনার দিন পবি বাপের…

আরও পড়ুন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ সাজ সাজ রব পড়ে গেছে চারদিকে। পিছিয়ে নেই কিশোরগঞ্জ-২ আসনও। সেখানেও শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের জনসংযোগ ও মতবিনিময় সভা।প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ  করেছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকন। আজ সকাল থেকে বিকাল পর্যন্ত কটিয়াদী উপজেলার জালালপুর-লোহাজুড়ী দুই ইউনিয়নের  বিভিন্ন এলাকায় গনসংযোগে মনোনয়ন প্রত্যাশী এই নেতা অতীত ও বর্তমানের স্ব-স্ব সামাজিক,রাজনৈতিক কর্মকান্ড সাধারণ ভোটারের মাঝে লিফলেটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। গণসংযোগকালে সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১০ নং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,উপজেলা…

আরও পড়ুন

ইমন মিয়া  বন্ধুত্বের গল্প শেষ হয় না, এটা শুধু সময়ের সঙ্গে আরও মধুর হয়। বন্ধুত্বের সঙ্গে বন্ধনের ঘনিষ্ঠ সম্পর্ক। আর সেই বন্ধন রাখতে হলে শুধু প্রয়োজনে নয়, অন্য সময়ও আগলে রাখতে হবে তাকে। বন্ধু দূরে সরে যেতে চাইলেই, যাক বলে দূরে না সরিয়ে তাকে কাছে আনাই বন্ধুত্ব। অনেক সময় মনে হয় কিসের বন্ধু সে তো প্রয়োজন হলেই যোগাযোগ করে। কিন্তু কেন করে ? করে কারণ তার আপনার প্রতি আস্থা আছে যে সে আমাকে সাহায্য না করে ফেরাবে না। বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যার শেষ নেই। অভিমান জমে থাকা পুরনো সেই বন্ধুটি একবার এসে হাসি দিলে, কারো সাধ্য নেই আপনার হাসি…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের আদর্শ বিদ্যাপিঠ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান  ড্রীম হলি মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ড্রীম হলি মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ সাখাওয়াত হোসেন ফুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক। উদ্বোধক ছিলেন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বারও প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ।  অষ্টগ্রাম কলেজের প্রভাষক মোঃ ওসমান রাদি ও তরিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান সেলিম, আনোয়ার হোসেন প্রমুখ। পৃষ্ঠপোষকতায় ছিলেন…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – রমজানের আগেই নেত্রকোনার দুর্গাপুরে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এছাড়াও লেবুসহ বেশকিছু জিনিসপত্রের দামও বেশি। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ মার্চ) দুপুরে পৌর শহরের বাজারগুলোর বিভিন্ন দোকান মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর। এ-সময় সঙ্গে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহবায়ক রাতুল খান রুদ্রসহ অনেকেই। ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর সাংবাদিকদের জানান, বারবার সতর্ক করার পরও নিষিদ্ধ পলিথিনে জিনিসপত্র বিক্রির দায়ে এক দোকানীকে ১ হাজার জরিমানা করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের বিষয়ে ডিলাররা জানিয়েছেন যে তারা দ্রুত বোতলজাত সয়াবিন তেলের নতুন চালান পাবেন। যার ফলে…

আরও পড়ুন

ইমন মিয়া, রক্ত মাংসে গড়া তাদের শরীর কিন্তু তবুও ভিন্নতা তাদের আচরণে। জীবন যাপনের পদ্ধতি স্বাভাবিক মানুষের থেকে আলাদা করে রেখেছে তাদের । জীর্ণ শরীর নিয়ে শুয়ে থাকা এমন মানুষ বছর কিংবা যুগের পর যুগ ধরে এসব পাগল ও অসহায় মানুষেরা পড়ে আছে রাস্তায়। শীত গ্রীষ্ম ও বর্ষার প্রতিকূল আবহাওয়াতে টিকে থাকতে কষ্ট হলোও মুখ ফুটে বলতে পারে না কষ্টের কথা। এসব অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের কথা চিন্তা করে মানসিক ভারসাম্যহীন রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে সাংবাদিক ইমন মিয়া শনিবার (১ মার্চ) দুপুর ২.০০ টায় দেখি বিভিন্ন এলাকায় অসহায়, দুঃস্থ এবং সড়কে ও রেলষ্টেশনে পড়ে থাকা…

আরও পড়ুন

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামের আদর্শ বিদ্যাপিঠ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান  ড্রীম হলি মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ড্রীম হলি মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা মোঃ সাখাওয়াত হোসেন ফুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক। উদ্বোধক ছিলেন ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড মেম্বারও প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন আসাদ।  অষ্টগ্রাম কলেজের প্রভাষক মোঃ ওসমান রাদি ও তরিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম,সাংবাদিক মিয়া মোহাম্মদ ছিদ্দিক। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান সেলিম, আনোয়ার হোসেন প্রমুখ। পৃষ্ঠপোষকতায় ছিলেন…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধা বঞ্চিত ও দুস্থ্যদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের নেতাকর্মীরা । রবিবার (২ মার্চ) ১ম রোজার বাদ আছর তারাগঞ্জ চৌপথী বাসস্ট্যান্ডে বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশন সামাজিক সংগঠনের আয়োজনে দুস্থ্যদের মাঝে এ ইফতার বিতরণ করা হয়। এসময় বাস স্ট্যান্ড ও আশপাশের সুবিধাবঞ্চিত ও এতিম দুস্থ্যদের হাতে ইফতারের প্যাকেট ও বিশুদ্ধ খাবার পানি তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ব্লাড ডোনার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সোনারুল ইসলাম সোনা, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম, সহযোদ্ধা ফারাবী , মিরান, উজ্জল, মেহিদী হাসান সান প্রমুখ। এতে বিশেষ…

আরও পড়ুন

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি। ময়মনসিংহের নান্দাইলে তরুণ উদীয়মান সমাজ সেবক মোঃ ওয়াহিদুজ্জামান তানভীর ৩ শত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকালে ৪ নং চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে নীজ বাড়িতে তার পক্ষে তার পিতা মোঃ ওসমান গনি খান, চাচা সোলেমান খান,একই গ্রামের মোঃ শফিকুল আলম রিপন,তার ভাই ও প্রতিবেশীরা উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি সামগ্রী ১ কেজি করে রয়েছে । তেল, চিনি,ডাল, মুড়ি, খেজুর, ছোলা বুট ও সেমাই। ইফতার সামগ্রী নিতে আসা ধূরুয়া গ্রামের বাহার উদ্দিন (৬৫) বলেন ছেলেটি খুব দানশীল ভালো মনের মানুষ গত ৫ বছর ধরে মানুষ কে সাহায্য…

আরও পড়ুন

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আওরঙ্গজেব আকন্দ (৩য় ব্যাচ) ও ১৬৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাইদুল ইসলাম সুজন। সভাপতি আওরঙ্গজেব আকন্দ সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক এবং সম্পাদক সাইদুল ইসলাম সাইদুল ইসলাম ইউনিসেফ বাংলাদেশের জাস্টিস ফর চিল্ড্রেনে প্রোগ্রাম অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বিভাগটিতে উৎসবমুখর পরিবেশে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী না থাকায় মোট ৩১টি পদের মধ্যে সভাপতিসহ ২৬টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন প্রার্থীরা। সাধারণ সম্পাদকসহ বাকি ৫টি…

আরও পড়ুন

জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার পর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অন্যান্য ধর্মগ্রন্থ পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। তারপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি সবাইকে নিজ নিজ ধর্মমত অনুযায়ী শহীদদের জন্য প্রার্থনা করতে বলা হয়। এরপর আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতৃবৃন্দের বক্তব্য দেওয়া শুরু হয়। অনুষ্ঠানস্থলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন। এর আগে…

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি হবে একটি গণতান্ত্রিক, সমতাভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো স্থান হবে না। আজ জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জুলাই ২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলাদেশের ছাত্র-জনতা নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে পাঠকৃত ঘোষণাপত্রে তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ২০২৪-এ ছাত্র-জনতা বিপুল আত্মত্যাগের মাধ্যমে এক অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক ধরে জেঁকে বসা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন…

আরও পড়ুন

স্বৈরাচার পতনের একদফা দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে রাজধানীর মিরপুরে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীর সংঘর্ষে ২০২৪ সালের ৪ আগস্ট শহীদ হন মিরপুর সেনপাড়া ইসলামিয়া হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী মো. মিরাজ। মিরাজের বাবা মাকছুদ ফরাজি সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ছেলেটা আমার ছোটবেলা থেকেই খুব নম্র, ভদ্র, শান্ত স্বভাবের ছিল। পরীক্ষার ফলাফলের বাইরেও যথেষ্ট মেধাবী ছিল মিরাজ। বাসায় খুব একটা পড়াশোনা করত না। পড়ালেখার বাইরের বিভিন্ন কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকত। ওর একটি কালো পোষা বিড়াল ছিল। বাবার কষ্ট ঘুচানো হলো না  স্মৃতি হাতড়ে মিরাজের বাবা বলেন, আমি দিনমজুরের কাজ করি। মিরাজ আমাকে মাঝে মাঝে বলত, আমি পাড়া লেখা শেষে যখন চাকরি করব,…

আরও পড়ুন