Author: Niloy Roy

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুই দিনে ২ হাজার ২৪৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩২২টি গাড়ি ডাম্পিং ও ৯৯টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সোমবার ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Read More

শেখ হাসিনার চলমান মামলায় জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল-১ বলেছেন, ‘ট্রেন স্টেশন ছেড়ে গেছে।’ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আইনজীবী নাজনীন নাহার বলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চলা মামলায় শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চান। উনি অসুস্থ তাই ওনার পক্ষে আমি এই আবেদনের বিষয়টি তুলে ধরছি। এ সময় ট্রাইব্যুনাল-১ বলেন, উনি (জেড আই খান পান্না) এই নির্দিষ্ট মামলায়ই আসতে চাচ্ছেন কেন? আর ওই মামলায় তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এখন আছেনই। আমরা আগে তো রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অনেক…

Read More

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের এপিসি থেকে ফেলে শিক্ষার্থী শাইখ আশহাবুল ইয়ামিনসহ ২২ জনকে হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের সময় আবেদনের পর বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রতিবেদন দাখিলে আজ এই দিন ধার্য করেন। আদালতে প্রসিকিউশন পক্ষে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম শুনানি করেন। এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। এদিকে, এই মামলার ১৫ আসামীর মধ্যে গ্রেফতার ৭ আসামি আজ ট্র্যাইব্যুনালে হাজির ছিলেন। গত বছরের ১৮ জুলাই ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে…

Read More

সফল আত্মকর্মী ক্যাটাগরিতে ১২ এবং যুব সংগঠক ক্যাটাগরিতে ৪ জনসহ মোট ১৬ জনকে জাতীয় যুব পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন। ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি’ প্রতিপাদ্য নিয়ে উদ্‌যাপিত হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫। জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সাম্য, নাগরিক মর্যাদা, ন্যায়বিচার, গণতন্ত্র ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ আমাদের সামনে এসেছে, সে স্বপ্ন বাস্তবায়নের পথে…

Read More

গ্রাহকের আমানত আত্মসাতের অভিযোগে আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ৫০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। কাফরুল থানার ইব্রাহিম মৌজায় অবস্থিত ‘ইউরো স্টার টাওয়ার’ নামক দশতলা বাণিজ্যিক ভবনটি ক্রোক করা হয়। আজ মঙ্গলবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ (৫৩) ২০০৫ সালে আহমেদীয়া বহুমুখী সমবায় সমিতি নামে নিবন্ধন নেন। ২০০৬ সালে নাম পরিবর্তন করে আহমেদীয়া ফাইন্যান্স এন্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে পুনঃনিবন্ধন করেন। সদস্যদের সঞ্চয় ও ঋণ কার্যক্রমের উদ্দেশ্যে গঠিত সমিতি নিয়ম ভেঙে উচ্চ মুনাফার লোভ…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯ টায় ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোডের এলাকার স্কাইমুন টাউয়ার নিজ বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। পরদিন মঙ্গলবার (১২ আগস্ট) আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের ও সাবেক সদস্য ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার থানার অফিসার ইনচার্জ মো. শিবিরুল ইসলাম নিশ্চিত…

Read More

জবি প্রতিনিধি: অস্থায়ী আবাসন, আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি), ছাত্রলীগ ও ফ্যাসিবাদের দোসর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের বিচার সহ ৫ দফা দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল। এর আগে তারা উপাচার্য ও কোষাধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপর ২ টায় স্মারকলিপি প্রদান শেষে বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় তারা সংবাদ সম্মেলন করেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের উপস্থাপনায় দাবি উত্থাপন করেন ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল। এছাড়াও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন, মোস্তাফিজ রহমান রুমি, সুমন সর্দার, রবিউল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে ইতোপূর্বে আপনার নিকট বিভিন্ন দাবী দাওয়া…

Read More

ফারাক্কার বাঁধ খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর টানা বৃষ্টিতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার চরাঞ্চলের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে জেলা সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ৯ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকায় ব্যাপক পরিমাণ ফসলি জমিও পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদানও। ফলে ওইসব এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ১৫ ঘণ্টার ব্যবধানে পদ্মায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার। আজ মঙ্গলবার সকাল ১০ টায় পদ্মায় ২১ দশমিক…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের কালিয়ায় এক সাংবাদিককে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির পর থেকে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন। জানা গেছে, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু মল্লিক (৩৯) রবিবার (১০ আগস্ট) বিকেলে এ হুমকি পান। জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল ৫টার দিকে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম কাজী নান্টু (৪৫) অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে বাবলু মল্লিকের বাড়িতে যান। তখন তিনি বাড়িতে না থাকায় পরিবারের…

Read More

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশকে ব্যবসাবান্ধব করতে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘অতীতে বাংলাদেশে ব্যবসা আমাদের প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। তবে নতুন বাংলাদেশে অনেক কিছুই নতুনভাবে গড়ে উঠছে, যার মধ্যে অন্যতম হচ্ছে ব্যবসার সম্ভাবনা।’ তিনি বলেন, ‘বাংলাদেশ সম্ভাব্য সব উপায়ে ব্যবসাবান্ধব হতে চেষ্টা করছে। আমি পরিবর্তিত বাংলাদেশে অসীম সম্ভাবনা খুঁজে পেয়েছি।’ অধ্যাপক ইউনূস আজ মঙ্গলবার কুয়ালালামপুরে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সুযোগ নিয়ে আয়োজিত এক ব্যবসায়িক ফোরামে এসব কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশে রয়েছে তরুণ ও  সৃষ্টিশীল জনগোষ্ঠী। তিনি বিনিয়োগকারীদের বিশ্বজুড়ে বসবাসরত তরুণ…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি প্রাণনাশের হুমকি ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বড় ভাই সৈয়দ নূর মোহাম্মদ শামীম। অভিযোগে জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামের বাসিন্দা শামীমের ছোট ভাই সৈয়দ শরীফের কাছে দীর্ঘদিন ধরে একই এলাকার কয়েকজন সন্ত্রাসী ও চাঁদাবাজ উপজেলার নওপাড়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আশরাফ হোসেন (৫০), আনোয়ার হোসেন (৪৫), নাউরী গ্রামের আশরাফ হোসেনেরর ছেলে ইমরান হোসেন (সিজার) (৩৬), তানিম (৩৩) ও মৃত হোসেন আলীর ছেলে সুমে মিয়া (৫০) পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দিলে…

Read More

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী পৌরসভার চার বিভাগের দশজন কর্মীকে একটি করে বাই-সাইকেল দেয়া হয়েছে।মঙ্গলবার দুপুরে (১২আগস্ট) পৌরসভা প্রাঙ্গণে কর্মীদের হাতে বাই-সাইকেল তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফিরোজ কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান এ সময় উপস্থিত ছিলেন। পৌরসভা প্রশাসক সাইদুল ইসলাম জানান, কর্মীদের যাতায়াতের সুবিধা এবং পৌরসভার কাজে গতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।বলেন, কর, পানি সরবরাহ, প্রকৌশল ও স্বাস্থ্য শাখার দশজনের মাঝে একটি করে বাই-সাইকেল…

Read More

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চলতি বছরের জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৭৪ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবির সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৯ কেজি ২৬৭ গ্রাম স্বর্ণ, ১৯ কেজি ৮৩৮ গ্রাম রূপা, ১৫ হাজার ৪১টি শাড়ি, ৮ হাজার ৮১১টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল, ২ হাজার ২৯৬টি তৈরি পোশাক, ২ হাজার ৯৪১ মিটার থান কাপড়, ২ লাখ ৮৯ হাজার ৬১টি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৯১ হাজার ২৭২টি আতশবাজি, ৩ হাজার ৯২১…

Read More

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে শেষ করার দাবি জানিয়ে বলেছেন, বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না। আজ সোমবার  রাতে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। পত্রিকার প্রধান সম্পাদক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাইফুল ইসলাম ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা আমির মুফতি  আব্দুল হান্নান, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও একেএম আব্দুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন,স্টার গ্রুপের ভাইস…

Read More

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ২ হাজার ৭৯২ জন প্রার্থীর ১৪ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সময়সূচির প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd]  পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তিসঙ্গত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

Read More

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর অফিসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অভ্যর্থনা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কুয়ালালামপুরের পুত্রজায়ায় সকাল ৯টায় প্রধানমন্ত্রীর অফিসে পৌঁছালে আনোয়ার ইব্রাহিম তাঁকে লাল গালিচা অভ্যর্থনা জানান। সেখানে অধ্যাপক ইউনূসকে গার্ড অব অনার প্রদান করা হয়। গার্ড অব অনার প্রদান শেষে আনোয়ার ইব্রাহিম তাঁর মন্ত্রিসভার সদস্যদেরকে মুহাম্মদ ইউনূসের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে ড. ইউনূস প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান। এ সফরকালে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা, এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ ও অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে আজ সকালে উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ের দুইটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন। বৈঠকে উভয় দেশের মধ্যে জনশক্তি রপ্তানি,জ্বালানি সহযোগিতা,শিক্ষা,পর্যটন, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে এমওইউ ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর করেন। দ্বিতীয় নোট বিনিময়টি কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। এতে…

Read More

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে ‘উপজেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা সোমবার(১১আগস্ট) জেলা শহরের বাবুপাড়াস্থ ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম আহবায়ক আকতার উল আলমের সভাপতিত্বে ডেমক্রেসিওয়াচ’র ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। এতে প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম প্রকল্পের উদ্দেশ্য উপস্থাপন করেন। আব্দুস সেলিম বলেন, নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্ব প্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ এবং নেতৃবৃন্দের সমতা বৃদ্ধি করবে এই প্রকল্প। সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা…

Read More

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ‘কমল মেডি এইড’ নামের স্বেচ্ছাসেবী কার্যক্রম চালু করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক সদস্য ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বকর খান। তিনি জবি ফার্মেসি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। এবিষয়ে আবু বকর বলেন, “২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা—‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’—থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ‘কমল’ থেকে সংগঠনের নামকরণ করা হয়েছে।” তিনি আরো বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা নেই বললেই চলে। তাই…

Read More