- ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বারহাট্টায় বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত, রক্ষা পেল কিশোরী
- পূর্বধলায় সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিচয় মিলেছে, চালকের বিরুদ্ধে এজাহার
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের টানা অভিযান: ফিরছে শৃঙ্খলা, জনমনে স্বস্তি
- মদনে সহকর্মীর গায়ে হাত তোলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
- কলমাকান্দায় গোরস্থানে দোকান নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্র, ভাঙচুর ও লুটপাট
- বারহাট্টায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা
- নেত্রকোনায় নিষেধাজ্ঞা অমান্য করে যুবলীগের ঝটিকা মিছিল
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ গাজীপুরে নির্মম হত্যাকান্ডের স্বাধীকার, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নাগরপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা মোড়ে এক মানববন্ধন করেছে নাগরপুরের সাংবাদিকরা। ৯ আগষ্ট শনিবার দুপুরে উপজেলা মোড়ে নাগরপুর উপজেলায় কর্মরত সাংবাদিকগন গত দুদিন আগে নির্মমভাবে হত্যাকান্ডের স্বীকার সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে। এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, বৈশাখী টেলিভিশন ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মো. জসিউর রহমান (লুকন), সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান রানা, সহ সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদস্য মো. হালিম মিয়া, মো. শুকুর আলী, সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন, নয়া…
প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি শাফিজল হক মাতাব্বরের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ আগষ্ট) উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতবর ও সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েতের স্বাক্ষরিত এ কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। এতে ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে,আপনার বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে, বার বার আপনাকে সতর্ক করার পরও আপনি সংশোধন হন নাই। যাহা দলীয় ভাবমুর্তিকে চরমভাবে ক্ষুন্ন করেছে। এ ধরণের গুরুতর কর্মকান্ডের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি পদের সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হলো ও পরবর্তী ২৪ ঘন্টার…
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জে সুশৃঙ্খল ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১ টায় বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্থানীয় ট্রাফিক পয়েন্ট ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর উপদেষ্টা নুরুল হাসান আতাহার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, এইচএমপি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক শাহিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ পল্লী বিদুৎ সমিতির সভাপতি আবুল হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলোর প্রতিনিধি এডভোকেট খলিল রহমান, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, হাউসের নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুজন’র সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু…
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ২০২৫- ২৭ সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার শহিদ জগৎজ্যোতি পাঠাগার মিলানায়তনে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্টিত হয়। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত প্রদান করেন ভোটারগন। সভাপতি পদে জহিরুল ইসলাম ৫৩ ভোট পেয়ে বিজয়ী হন। মোহাম্মদ আমিনুর রশিদ ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, মাহবুবুল হক ৪৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন, মোহাম্মদ জাকারিয়া ৫৯ ভোট,মোহাম্মদ আব্দুল লতিফ ৫৪ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। মোমেনুজ্জামান চৌধুরী ৫৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হন।নির্বাহী সদস্য পদের মাজহারুল ইসলাম ৭০ ভোট, শিপন মিয়া ৫৪ ভোট, এনামুল…
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি : ১৬ বছরের স্বৈরশাসনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন ও জীবন দানের মধ্য দিয়ে ৫ আগস্ট ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার ৫ই আগস্ট দুপুর ২.৩০ টায় উপজেলা পরিষদ খেলার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক । সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচীব ড. রফিকুল ইসলাম হিলালী, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক আনোয়ার, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় সোয়েবুর খান (৪৬) হত্যার রহস্য উদঘাটন করেছে লোহাগড়া থানা পুলিশ। এ ঘটনায় জড়িত সবুজ শেখ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০ আগস্ট) রাত ৮ টার দিকে লোহাগড়া থানার হলরুমে এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম। গ্রেফতারকৃত সবুজ শেখ লোহাগড়া উপজেলার কালনা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে। প্রেস ব্রিফিংএ শরিফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে লোহাগড়া পৌরসভার মাইটকুমড়া এলাকার ইউনুস খানের ছেলে সোয়েবুর খান নামে এক ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে যান নি। পরদিন শুক্রবার (৮ আগস্ট) দুপুরে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার মেয়ে নীলিমা ফুল স্কলারশিপ অর্জনের অধিকারীনি পিএইচডি করতে যাচ্ছেন আমেরিকায়! শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী নীলিমা রানী নাথ পিএইচডি ডিগ্রী অর্জনের লক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে ফুল স্কলারশিপ পেয়েছেন। নীলিমা সেখানে “Experimental Condensed Matter Physics” এর উপর উচ্চতর গবেষণা করবেন। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পালগ্রামস্থ অরুন মোহন নাথ (অরুন মাস্টার) ও স্মৃতি রানী ভৌমিকের দ্বিতীয় কন্যা নীলিমা ২০১৩ সালে রাউৎগাঁও উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৫ সালে সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পাস করে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল থেকে পদার্থ বিজ্ঞানের উপর কৃতিত্বের সাথে অনার্স ও মাস্টার্স…
জবি প্রতিনিধি : পরিচয় গোপন করে ইসলামী ছাত্রী সংস্থার সদস্যরা ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। রোববার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়। বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রচেষ্টা চালাচ্ছে। বিশ্ববিদ্যালয় একটি জ্ঞান ও মুক্তচিন্তার ক্ষেত্র, এখানে ব্যক্তিগত আক্রমণ বা সংগঠিত বিভাজন সৃষ্টির চেষ্টাকে আমরা কঠোরভাবে নিন্দা জানাই। একজন ছাত্রের সাথে ঘটনাকে ভিন্নখাতে…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এবং পরিবেশ সুরক্ষায় অবদান রাখার উদ্দেশ্যে রবিবার সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈশ্বরগঞ্জ বিশ্বেশ্বরী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ঈশ্বরগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বিভিন্ন প্রজাতের ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এসময় সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা একদিকে যেমন তাঁদের স্মৃতিকে চির জাগরুক করে রাখতে ও পরিবেশের ভারসাম্য…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে মির্জাপুর ইউনিয়নের বৌলাশী এলাকা থেকে গাঁজা ও নগদ অর্থসহ নন্দ লাল ভৌমিক (৫৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার এসআই তপন চন্দ্র দাস ও তার সঙ্গীয় ফোর্স শনিবার দিবাগত রাতে ১নং মির্জাপুর ইউনিয়নের বৌলাশীর গ্রামের নন্দ লাল ভৌমিকের বসত ঘরে অভিযান পরিচালনা করে। অভিযানে নন্দ লাল ভৌমিকের বসতঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা এবং মাদক কেনাবেচা বিক্রয়ের নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া উপজেলা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে। গত ৫ই আগস্ট দিবাগত রাতে উপজেলার রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা। প্রাইভেটকারের মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার ওসি মো: ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব, এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে। রবিবার (১০ই আগস্ট) মৌলভীবাজারের কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা…
মৌলভীবাজার প্রতিনিধি: নির্যাতনের স্বীকার জনসম্মুখে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় অস্ত্রধারী দুর্বৃত্তদের হামলায় এলোপাতাড়ি কুপানো দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রির্পোটার আসাদুজ্জামান তুহিনের খুনসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে এবং অবিলম্বে মূল পরিকল্পনাকারীসহ হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে মৌলভীবাজার চৌমোহনা চত্বরে সর্বস্থরের সাংবাদিকসহ নানা পেশাজীবী মানুষের অংশ গ্রহনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগষ্ট) দুপুরে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী (দৈনিক নয়া বঙ্গবাজার) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ (দৈনিক আমাদের কন্ঠ) ও চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি) এর যৌথ সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় শনিবার (৯ই আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভাইরাল হওয়া যুবক ফাহিমকে পুলিশি হেফাজতে নিয়েছে কুলাউড়া থানা পুলিশ। কুলাউড়া পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক জানান, সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, এক যুবক কুলাউড়ায় বিএনপি’র একটি ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য রাখছে এবং তিনি শীঘ্রই আসবেন বলে উল্লেখ করছে। একইসাথে তাকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও দেখা যায়। বিষয়টি পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো প্রধান সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকরা। কর্মসূচি থেকে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধের দাবি জানানো হয়। শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। দৈনিক আজকের পত্রিকার সংবাদদাতা ফয়সল আহমেদ এর সঞ্চালনায় ও ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি জাহিদ…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) এর ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্বের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জবি প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শাখা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জবি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি আশা করবো জবি প্রেসক্লাব সবসময় সত্যকে সত্য বলার সাহস রাখবে। কারো পক্ষে বাড়িয়ে বা কমিয়ে কিছু বলবে না। যা সত্য৷ সাংবাদিকতার…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (৯ই আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম রাফি (২৪) সিদ্ধেশ্বরপুর গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে। এছাড়াও মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা। পরিবার সূত্রের বরাতে জানা যায়, সকালে রাফি অনেক ডাকাডাকির পর ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে দরজায় ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে। তারা দ্রুত থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালের মর্গে প্রেরণ করে। রাফি ছাত্রদলের…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে ফুটপাত দখলমুক্ত করণে অভিযান চালিয়েছে উপজেলাপ্রশাসন। শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেন পথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দীর্ঘদিন ধরে কিছু দোকানদার কর্তৃক অবৈধভাবে দখল করে মালামাল রাখার কারণে চলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল। এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রুজের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফুটপাতের উপর রাখা মালামাল সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কেউ এ ধরনের…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৮ই আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম(২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)। আটককৃত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মো. সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিএনপি’র সাবেক এমপি মরহুম শফিকুর রহমান ও কালাপুর সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। শুক্রবার (৮ই আগস্ট) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব,মোঃ আব্দুর রহিম রিপন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকী,যুগ্ন আহ্বায়ক তাজ উদ্দিন তাজু সহ বিএনপি’র ও সহযোগী সংগঠনের…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মানিক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য রবিকুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী বৃন্দ, অভিভাবকবৃন্দ৷ সমাবেশে শিক্ষার মান্নোয়নে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়৷

