আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-র উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু । রংপুর জেলা জাসাস’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাতুল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস’র রংপুর জেলা আহবায়ক মোহাম্মদ নুরুজ্জামান মানিক, সদস্য সচিব শ্রী উৎপল চন্দ ভৌমিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ড. নিমা জামান, গঙ্গাচড়া উপজেলা আহ্বায়ক শোহানুর রহমান শাহীন, সদস্য সচিব কোরবান আলী, জাসাস রংপুর সদর নেতৃবৃন্দ প্রমুখ । এসময় তারাগঞ্জ উপজেলা জাসাস গঠনের জন্য আগ্রহী নেতাকর্মীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ…
Author: Niloy Roy
উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত : মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি আয়োজনে সোমবার বেলা ১২টায় এক প্রস্তুতিমূলক সভা উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি সাজিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুতাসির হোসেন কাইয়ুম, ৩নং লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন রফিক, ৬ নং দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, ৭ নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে রমজান মাসে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিটে ইফতার ও আলোচনা সভার মাধ্যমে দলকে সুগঠিত করে চলেছে তারই পেক্ষিকে মাস্টার পাড়া ইউনিট ২ নং ওয়ার্ডের ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাস্টার পাড়া ইউনিটের ইফতার মাহফিলে মাও অবুল কালাম আজাদ এর সভাপতিত্তে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার সদর ইউনিয়নের আমীর মাও মোফাচ্ছেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামীর সাপাহার সদর শাখার সহ-সম্পাদক আতিকুর রহমান, জবই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও দুরুল…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ১৬ রমজান ইফতার ও দোয়া মাহফিলে শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে ইফতার করেন। ইসরাফিল হোসেন বাবুর সার্বিক পরিচালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ৯নং সামটা ওয়ার্ডে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, ১ নং বাগআঁচড়া ওয়ার্ডে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে বাংলাদেশ ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ(সোমবার) বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশের উন্নতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়৷ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদ্য ঘোষিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও একতার বার্তা প্রদান করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত কর”এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে চলমান ধর্ষণের বিচার চেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগদানকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবন-এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভবনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর…
বরগুনায় শিশু সন্তান ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই সহায়তা নিহতের পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় বরগুনা জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে নিহতের স্ত্রীকে মোবাইল ফোনে বলেন, ‘আপনারা এই বাংলাদেশেরই মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, বিএনপি আপনাদের পরিবারের পাশে থাকবে। আপনারা যাতে ন্যায় বিচার পান, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।’ তিনি বলেন, ‘বিএনপি সাধ্য অনুযায়ী সব ধরনের সহায়তা নিয়ে আপনার পাশে…
মাগুরায় ধর্ষিতা শিশু এবং তার পরিবারকে আইনি সহযোগিতার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আজ বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সংবাদ সম্মেলনে জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষিতা শিশু এবং তার পরিবারের আইনগত সহযোগিতার জন্য মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন, এডভোকেট শাহেদ হাসান টগর, এডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, এডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, এডভোকেট এম এ রশিদ ও এডভোকেট মিজানুর রহমান মিজান।
আসন্ন ঈদ যাত্রায় দুর্ভোগ এড়াতে যমুনা সেতুর পশ্চিম উত্তরের মহাসড়কে ঈদের ১০ দিন আগে ঢাকা-বগুড়া মহাসড়কে নির্মিত ১১টি উড়াল সেতুর মধ্যে ৯টি ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ সার্ভিস সড়ক খুলে দেওয়া হবে। তাছাড়া ঢাকা-রংপুর মহাসড়কের চার লেন চালু হওয়ায় সুফল পাবে ঘরমুখী মানুষ। ফলে বিগত সময়ে তীব্র যানজট দেখা গেলেও এবারের ঈদ যাত্রা ভোগান্তিমুক্ত ও স্বস্তিদায়ক হবে বলে আশা করছে হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। এছাড়া হাইওয়ে পুলিশ, ট্রাফিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, যানজট নজরদারিতে সিসি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার, ফিটনেস বিহীন ও লক্কড়-ঝক্কড় গাড়ি মহাসড়কে চলতে বাধা দেওয়ার ফলে বিগত বছরের ঈদ যাত্রার মতো অসহনীয় যানজট এবার…
শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ পরিবেশে ও সুশৃঙ্খলভাবে গ্রহণের ব্যবস্থা করতে হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৫ এর জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটি’র সভায় তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষা গ্রহণ একটি বিশাল কর্মযজ্ঞ। যার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে হয়। এবারের এসএসসি পরীক্ষায় নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ অতিক্রম করাসহ পরীক্ষার সময় যেকোনো সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ ও পরিবর্তিত বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, ন্যাচারাল আবহাওয়া এবং বর্তমান পারিপার্শ্বিক অস্থিরতা মোকাবেলা করতে হবে। এছাড়াও অসাধু…
এ বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না মর্মে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ রোববার প্রেস উইং এক বার্তায় জানায়, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর ‘ধর্ষণ’ শব্দ পরিহারের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে সরকার। আজ প্রধান উপদেষ্টার কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘ধর্ষণ মানেই ধর্ষণ, তা সে ৮ বছরের শিশুর ক্ষেত্রে হোক কিংবা ৮০ বছরের বৃদ্ধার ক্ষেত্রে। এমন জঘন্য অপরাধকে তার যথাযথ নামেই অভিহিত করা উচিত’। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতা বরদাশত করবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার সুযোগ দিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিগত ১৬ বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম-খুন এবং জুলাই বিপ্লবে সকল নির্যাতন ও হত্যার বিচার অবশ্যই করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলতে পারি, বিএনপিকে যদি জনগণ আগামী দিনে দেশ পরিচালনার সুযোগ দেয় তাহলে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গুম-খুন নির্যাতনের বিচার করা। বিগত ১৬ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা গুম-খুনের শিকার হয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন, অনেকে নির্যাতিত হয়েছেন এবং জুলাই বিপ্লবে যাদেরকে বিভিন্নভাবে হত্যা করা হয়েছে, সেই হত্যার বিচার অবশ্যই আমরা করবো। আজ রোববার বিকেলে রাজধানী ঢাকার…
বিশ্বের বৃহত্তম সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান ‘লংগি’ বাংলাদেশে অফিস স্থাপন এবং সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে গত ডিসেম্বর মাসে চীনের শীর্ষস্থানীয় কয়েকটি সৌর প্যানেল নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশ সফর করেন। সেসময় তারা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখেন। বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব (উৎপাদন কেন্দ্র) গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে অধ্যাপক ইউনূস চীনা কোম্পানিগুলোকে তাদের উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশ সফরকারী কোম্পানিগুলোর মধ্যে অন্তত দুটি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের অফিস ও কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে লংগিও রয়েছে।…
মানসিক ভারসাম্যহীন দেবর নাহিদ জোয়ার্দার (৩৫) এর বটির পিঁড়ির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেল ভাবী রেশমা খাতুনের (৩৮)। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামে গত রবিবার আনুমানিক সন্ধ্যা ৬.০০ টার দিকে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। মাথায়, ঘাড়ে ও হাতে আঘাত প্রাপ্ত রেশমা খাতুনকে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে রেশমা খাতুনকে শুঘ্রিবপুর বোনের বাড়িতে রাখা হয়। শুঘ্রিবপুর অবস্থান কালে বুধবার তাঁর অবস্থার অবনতি হলে পুনরায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় বেলা ১১.৩০ টার সময় রেশমা খাতুন মৃত্যুর কোলে ঢলে পড়েন। জানা যায় রতনপুর গ্রামের…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে মানসিক ভারসামহীন এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে । সাগর ইসলাম(২০) নামের এক যুবককে বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পুলিশ সাগরকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়। পুলিশ, কিশোরীর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার কাজের তাগিদে ওই কিশোরীর বাবা সকালে বাড়ি বাইরে চলে যান। দুপুরে তাঁর মা তাকে বাড়িতে রেখে রান্নার খড়ি সংগ্রহ করতে পাশের বাঁশ ঝাড়ে যান। এই সুযোগে ওই কিশোরীকে বাড়িতে একা পেয়ে বিকেল পাঁচটার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ ফাসিরডাঙ্গা গ্রামের আব্দুল করিমের ছেলে সাগর ইসলাম তাঁর মুখ চেয়ে ধরে ঘরে ভিতরে…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের পারধল্লা গ্রামের রতনের তামক ক্ষেত থেকে ১ মহিলার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ১২ মার্চ রাতে খবর পেয়ে থানা পুলিশের একটি চৌকস দল নূরজাহান বেগম (৬৫) এর নিথর দেহ লতাপাতা দিয়ে ঢাকা অবস্থায় পারধল্লা গ্রামের রতনের তামাক ক্ষেত থেকে উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে হত্যা মামলা দায়ের করে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসীর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যায়, নূরজাহান ছিলেন নিঃসন্তান এবং দরিদ্র। মানুষের বাড়ি কাজ করে এবং ক্ষেতের ফসল কুড়িয়ে জীবিকা নির্বাহ করত সে। নূরজাহান বাঘেরবাড়ি পূর্ব পাড়ার মৃত নইমুদ্দিন…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা চাষের উপকরণ বিতরণ করেছে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আদা চাষে উদ্ভুদ্ধ করতে ২০ জন কৃষকে এ প্রণোদনা বিতরণ করেছে। উপজেলা চত্বর থেকে প্রত্যেককে ১ বস্তা জৈব সার, পরিমানমত রাসায়নিক সার, ৩০টি বস্তা, বপনের উন্নত জাতে আদা এবং আদা চাষের দিকনির্দেশনা মূলক লিফলেট, ও সাইনবোর্ড দেয়া হয়েছে। অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের আওতায় বস্তায় আদা চাষের জন্য ২০ জন কৃষকের মাঝে উপকরণ তুলে দেন নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা এস এম রাশেদুল…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান ভূঁইয়া (৫৭) কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান। শনিবার দিবাগত রাতে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইনের রবিবার আদালতে সোপর্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের শাহজাহান ভূঁইয়ার নিজ বাসা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি সরিষা ইউনিয়নের মারওয়াখালী গ্রামের প্রয়াত সিরাজুদ্দিন ভূঁইয়ার পুত্র। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, সরকার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সাথে…
