উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত :

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি আয়োজনে সোমবার বেলা ১২টায় এক প্রস্তুতিমূলক সভা উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি সাজিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুতাসির হোসেন কাইয়ুম, ৩নং লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন রফিক, ৬ নং দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, ৭ নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া,২নং শুনই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব হাসান সানজু, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সভায় আসন্ন ২৬শে মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version