মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন মোঃ মোতাকাব্বীর ভূঞা ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া ও আটপাড়া উপজেলার সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

সভায় চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ৭নং সুখারী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোতাকাব্বীর ভূঞা।

তিনি বলেন, আমার এই কর্মসূচিকে সফল করতে যারা সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে উৎসাহ ও অনুপ্রেরণা দিয়েছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version