আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-র উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু ।

রংপুর জেলা জাসাস’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাতুল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস’র রংপুর জেলা আহবায়ক মোহাম্মদ নুরুজ্জামান মানিক, সদস্য সচিব শ্রী উৎপল চন্দ ভৌমিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ড. নিমা জামান, গঙ্গাচড়া উপজেলা আহ্বায়ক শোহানুর রহমান শাহীন, সদস্য সচিব কোরবান আলী, জাসাস রংপুর সদর নেতৃবৃন্দ প্রমুখ । এসময় তারাগঞ্জ উপজেলা জাসাস গঠনের জন্য আগ্রহী নেতাকর্মীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ করে দিকনির্দেশনামূলক আলোচনাও করা হয়েছে ।

ইফতার পূর্বক আলোচনা সভা শেষে, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ সকল মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version