মোঃনাজমুল হাসান (অপু) তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার জেলার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে সরকারি খাল থেকে কৃষক খেতে সেচের পানি জন্য টাকা দিতে হয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও বিএনপি’র এক কর্মীকে। সরেজমিনে জানা যায়, তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে ছোট আমিখোলা, বড় আমখোলা ও কবিরাজ পাড়া মিষ্টি পানির জন্য একটি খাল আমখোলা। এই খালে পানি উঠানামার জন্য একটি স্লুইসগেট রয়েছে। ওইখালে ৩/৪ মাস লবণ পানি উঠা-নামা করে। স্লুইসগেট বন্ধের ঝাপ নেই। কৃষকেরা মিলে মিষ্টি পানি রাখার জন্য কাঠ কিনে ঝাঁপ তৈরি করে স্লুইসগেট বন্ধ রাখে ও পাশের একটি খালের সাথে সংযোগ করে দেন । এদিকে আওয়ামী লীগ ৮ নং ওয়ার্ড সভাপতি…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান থেকে শুরু করে সচেতনতা তৈরি-কোনো কিছুই বাদ যায়নি। এরপরও ফুটপাত নতুন করে আবার দখল হয়ে যায়। পৌরবাসীরা বলছেন, ফুটপাত উচ্ছেদের পর নিয়মিত ফলোআপ না থাকায় এর সুফল পাওয়া যাচ্ছে না। ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, তাদের বিকল্প কোনো স্থানে না দিয়ে বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা ও জরিমানা করা হয়। অবশ্য উপজেলা প্রশাসন ওই ব্যবসায়ীদের কথার সঙ্গে দ্বিমত পোষণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, হকারদের জন্য বাজারে পুনর্বাসন করা হলেও তারা বাজারে যেতে রাজি নন। গত দু’দিন সরেজমিনে দেখা গেছে, ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা পৌর শহরের দক্ষিণ বাজার,…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বঙ্গবন্ধু কর্ণার (গ্রন্থাগার ও হল) এর নতুন নামকরণ করা হয়েছে। এছাড়া একই আদেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ এবং ছাত্রী হলের নাম ‘বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল’ পরিবর্তন…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি পবিত্র মাহে রমজান উপলক্ষে ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট বসানো হয়েছে। এ হাটে সব ধরণের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাজার দর থেকে ১০-১৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজানে ক্রয় সামর্থ্যহীন মানুষ যাতে কম মূল্যে পণ্য কিনে স্বস্থিতে রোজা পালন করতে পারে সে লক্ষ্যে পহেলা রমজান থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে এ হাট বসানো হয়েছে। উপজেলা প্রশাসনের আহবানে এ হাটে বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সংগঠন ও ব্যক্তি উদ্যোগে দোকান পাট বসানো হয়েছে। খোলা বাজারে সয়াবিন তেলের সংকট বিরাজ করলেও এ হাটে কোন সংকট নেই। বাজারে এক লিটার খোলা সয়াবিন তেল ১৯০ টাকার স্থলে এ বাজারে ১৬৫…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, সভায় উপজেলার আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা হয়৷ সভায় বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে এ দিবস দুইটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভাপতিত্বের বক্তব্যে তিনি বলেন, আগামী ২৫শে মার্চ গণহত্যা দিবসে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২৬শে মার্চ সকালে স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ও পরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আলোচ্যসূচিতে, সকাল ৯টায় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা অনুষ্ঠানিকভাবে উত্তোলন, কুচকাওয়াজ অনুষ্ঠান, বিভিন্ন…
ওয়াসার আটসোর্সিংয়ের নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সোমবার (১৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তাদের বিষয়ে কথা বলেন তিনি। পোস্টে তিনি লেখেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না। এটা দৈনন্দিন ব্যাসিসে স্বল্প সময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা। তিনি লেখেন, নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত ৪ বছর ধরে চিনি। ওনাদের পাশে দাঁড়াচ্ছি।…
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, একটি রোডম্যাপের মাধ্যমে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) অর্থাৎ রোহিঙ্গাদের রাখাইন রাজ্যে তাদের মাতৃভূমিতে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘অবিলম্বে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা উচিত।’ জবাবে রাষ্ট্রদূত বলেন, তার সরকার রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে দ্রুত প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানেরও আশ্বাস দিয়েছেন। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অভিবাসন, ভিসা সুবিধাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)…
জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পুলিশ সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘বিদ্যমান আইন মেনে পুলিশকে অবশ্যই আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে।’ আজ সোমবার রাজধানীর তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে, সেটি হবে আইনের শাসনের সরকার, তাই পুলিশকে সে অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।’ তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সহজ করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি অনলাইনে মামলার আবেদন গ্রহণের ব্যবস্থা…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর আলম ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভীন,…
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় খাইরুল ইসলাম (২৬) নামের এক শ্রমিকের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ) সকালের দিকে সাদুল্লাপুর শহরতলীর একটি গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত খাইরুল মৃত শহিদুল ইসলামের ছেলে।স্বজনরা জানান, খাইরুল ইসলাম বিয়ে করে প্রায় চার বছর ধরে সাদুল্লাপুরে শ্বশুর বাড়িতে থাকতেন। এরই একপর্যায়ে রোববার রাতে হঠাৎ খাইরুলকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। এরপর সোমবার ভোরবেলা বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো মরদেহ দেখা যায়। এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে খায়রুল ইসলাম…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-র উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ইফতার পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু । রংপুর জেলা জাসাস’র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাতুল আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস’র রংপুর জেলা আহবায়ক মোহাম্মদ নুরুজ্জামান মানিক, সদস্য সচিব শ্রী উৎপল চন্দ ভৌমিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ড. নিমা জামান, গঙ্গাচড়া উপজেলা আহ্বায়ক শোহানুর রহমান শাহীন, সদস্য সচিব কোরবান আলী, জাসাস রংপুর সদর নেতৃবৃন্দ প্রমুখ । এসময় তারাগঞ্জ উপজেলা জাসাস গঠনের জন্য আগ্রহী নেতাকর্মীদের মাঝে সদস্য ফর্ম বিতরণ…
উপজেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত : মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: আসন্ন ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার আটপাড়ায় উপজেলা বিএনপি আয়োজনে সোমবার বেলা ১২টায় এক প্রস্তুতিমূলক সভা উপজেলা বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাসুম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব খসরু আহমেদ, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি সাজিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুতাসির হোসেন কাইয়ুম, ৩নং লুনেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন রফিক, ৬ নং দুওজ ইউনিয়ন বিএনপির সভাপতি মির্জা আতিকুর রহমান, ৭ নং সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে রমজান মাসে প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিটে ইফতার ও আলোচনা সভার মাধ্যমে দলকে সুগঠিত করে চলেছে তারই পেক্ষিকে মাস্টার পাড়া ইউনিট ২ নং ওয়ার্ডের ইফতার মাহফিল ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাস্টার পাড়া ইউনিটের ইফতার মাহফিলে মাও অবুল কালাম আজাদ এর সভাপতিত্তে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার সদর ইউনিয়নের আমীর মাও মোফাচ্ছেল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামীর সাপাহার সদর শাখার সহ-সম্পাদক আতিকুর রহমান, জবই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাও দুরুল…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) ১৬ রমজান ইফতার ও দোয়া মাহফিলে শার্শা উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে ইফতার করেন। ইসরাফিল হোসেন বাবুর সার্বিক পরিচালনায় উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ৯নং সামটা ওয়ার্ডে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, ১ নং বাগআঁচড়া ওয়ার্ডে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। এসময় আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান,…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে বাংলাদেশ ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ(সোমবার) বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে দেশের উন্নতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়৷ ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের সদ্য ঘোষিত কমিটির সভাপতি জাহিদুল ইসলাম রাতুল এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও একতার বার্তা প্রদান করেন। তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি শুধু গ্রেপ্তার নয়, দ্রুত বিচার নিশ্চিত কর”এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে চলমান ধর্ষণের বিচার চেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসুচী পালিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সকাল ১১টায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা পরিষদের সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে যোগদানকারী শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে সরকারের দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কলা ভবন-এর শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভবনটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “ভবনটি উদ্বোধনের মাধ্যমে দীর্ঘদিনের জায়গার সংকট অনেকাংশে পূরণ করা সম্ভব হলো। কলা ভবনটি চালুর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা বাড়বে এবং একাডেমিক কাজে গতিশীলতা অনেক বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর…
বরগুনায় শিশু সন্তান ধর্ষণের প্রতিবাদ করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই সহায়তা নিহতের পরিবারের কাছে পৌঁছে দেন। এ সময় বরগুনা জেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভুক্তভোগী পরিবারটিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে নিহতের স্ত্রীকে মোবাইল ফোনে বলেন, ‘আপনারা এই বাংলাদেশেরই মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে, বিএনপি আপনাদের পরিবারের পাশে থাকবে। আপনারা যাতে ন্যায় বিচার পান, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো।’ তিনি বলেন, ‘বিএনপি সাধ্য অনুযায়ী সব ধরনের সহায়তা নিয়ে আপনার পাশে…
মাগুরায় ধর্ষিতা শিশু এবং তার পরিবারকে আইনি সহযোগিতার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। আজ বিএনপি’র আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সংবাদ সম্মেলনে জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ষিতা শিশু এবং তার পরিবারের আইনগত সহযোগিতার জন্য মাগুরা কোর্টের জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত আইজীবীরা হলেন, এডভোকেট শাহেদ হাসান টগর, এডভোকেট মোহাম্মদ রুকুনুজ্জামান খান, এডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, এডভোকেট এম এ রশিদ ও এডভোকেট মিজানুর রহমান মিজান।
