রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করার সময় লুটপাট হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদে এ লুটপাটের ঘটনা ঘটে। লুটপাটে বাঁধা দিতে গিয়ে ইউপি সচিব সহ কয়েকজন আহত হয়েছেন। জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার দুস্থদের মাঝে টোকেন বিতরণ করে ইউনিয়ন পরিষদ। বুধবার সকাল থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মনোয়ার…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান শহিদ হওয়া মৌলভীবাজারের একমাত্র শাহজাহান। মঙ্গলবার ১৮ই মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাং কাফন গ্রামের আরশ আলী মিয়ার ছেলে গণ অভ্যুত্থানের একমাত্র শহীদ শাহজাহান মিয়ার পরিবারকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ হতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার পৌঁছে দেন। এতে ছিলেন মৌলভীবাজার জেলা যু্বদলের সাধারণ সম্পাদক, এম এ মুহিত ও জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক,সায়েদ আহমদ,দপ্তর সম্পাদক খছরু আহমদ,উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর জেলা যুবদলের…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশের বিগত দিনের সফল এবং প্রয়াত অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান বলেছেন, স্বাধীনতার পর থেকে বিএনপি যতবারই সরকার পরিচালনা করেছে, ততবারই শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি এবং শিল্পে সবচেয়ে বেশি অবদান রেখেছে। আর গণমানুষের দল হিসেবে একমাত্র বিএনপিই ভবিষ্যতে সরকারে গিয়ে কী করবে সে রোডম্যাপ (পথ নকশা) দিয়েছে। আর কেউ কি তা দিয়েছে? বিএনপি দুই বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। এসময় বিএনপির এই ৩১ দফা তুলে ধরে সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য দলের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহবান জানান তিনি। নাসের রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি সম্প্রতি ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ মার্চ) দুপুরে ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা ইসরায়েলের বিরুদ্ধে নানা শ্লোগানে মুখরিত করে তোলেন ক্যাম্পাস। মিছিল শেষে সমবেত মোনাজাতে গাজাবাসীর জন্য দোয়া-মোনাজাতে অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “গাজায় নিরীহ মানুষের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা চরম মানবাধিকার লঙ্ঘনের শামিল। বিশ্ব মুসলিম সম্প্রদায়ের উচিত দ্রুত এই গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।” তারা আরও বলেন, “যুদ্ধবিরতির চুক্তি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র জাতীয়তাবাদীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণঅভ্যুত্থান শহিদ হওয়া মৌলভীবাজারের একমাত্র শাহজাহান। মঙ্গলবার ১৮ই মার্চ মৌলভীবাজার সদর উপজেলার ৯নং আমতৈল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাং কাফন গ্রামের আরশ আলী মিয়ার ছেলে গণ অভ্যুত্থানের একমাত্র শহীদ শাহজাহান মিয়ার পরিবারকে দেশ নায়ক তারেক রহমানের পক্ষ হতে ইফতার সামগ্রী ও নগদ অর্থ উপহার পৌঁছে দেন। এতে ছিলেন মৌলভীবাজার জেলা যু্বদলের সাধারণ সম্পাদক, এম এ মুহিত ও জেলা যুবদলের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, সৈয়দ রায়হান আহমদ, যুগ্ম সম্পাদক,সায়েদ আহমদ,দপ্তর সম্পাদক খছরু আহমদ,উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর জেলা যুবদলের…
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮মার্চ)বাদ আসর ভাদ্রার একটি মক্তবখানায় নাগরপুর উপজেলা যুব বিভাগের অর্থ সম্পাদক মহিদুল ইসলামের পরিচালনায় এ সেটআপ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগে সভাপতি ডা. এম.এ.মান্নান ভাদ্রা ইউনিয়ন যুব কমিটি ও ৯ নং ওয়ার্ড যুব কমিটির নেত্ববৃন্দের নাম ঘোষনা করেন। এরা হলেন ইউনিয়ন সভাপতি মহিদুল ইসলাম,সেক্রেটারি পরশ আলী,অর্থ সম্পাদক নবীনুর ইসলাম,০৯ ওয়ার্ড যুব সভাপতি নুরুল ইসলাম,সেক্রেটারি আ.রহমান। এসময় উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল,উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর উপস্থিত ছিলেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশি নাগরিকদের জন্য ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ বিষয়টি ধর্ম সচিবকে নিশ্চিত করেছেন জানিয়ে উপদেষ্টা আরও বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের এজেন্সিগুলোকে বিমান টিকেট ও হোটেল বুকিংয়ের ডকুমেন্টসহ সৌদি ওমরাহ কোম্পানি বা এজেন্টের মাধ্যমে সেদেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এই তথ্য জানান। ওমরাহ যাত্রীদের টিকেটের অর্থ ফেরত প্রদানের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, টিকেট সংগ্রহকারী কোনো ওমরাহ যাত্রী ভিসা না পাওয়ার কারণে সৌদি আরব যেতে না পারলে তাকে বিধি মোতাবেক…
এম এ মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮মার্চ)বাদ আসর হইতে নাগরপুরের মামুদনগর ও ভাদ্রা এলাকায় উপজেলা যুব বিভাগ কর্তৃক দাওয়াতী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুব বিভাগে সভাপতি ডা. এম.এ.মান্নান,উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল,উপজেলা যুব বিভাগের অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুর সবুর,ভাদ্রা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহিদুল ইসলাম,সেক্রেটারি পরশ আলী,অর্থ সম্পাদক নবীনুর ইসলাম,০৯ ওয়ার্ড যুব সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি আ.রহমান উপস্থিত ছিলেন।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের বাংলাদেশ সফর শেষ করে কর্মস্থলে ফিরেছেন। বৈদেশিক সম্পর্ক বিশ্লেষকরা এটিকে এই সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন, বিশেষত যখন দক্ষিণ এশীয় এই দেশটি একটি চ্যালেঞ্জিং সময় অতিবাহিত করছে। “নিশ্চিতভাবেই এই সফরটি খুব গুরুত্বপূর্ণ ছিল। বিশেষত এমন একটি সময় যখন বাংলাদেশ একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, সামনে নির্বাচনের চ্যালেঞ্জিং সময় আসছে, সংস্কারের উদ্যোগ চলছে এবং রোহিঙ্গা সংকটের মতো অন্যান্য বাহ্যিক বিষয়সমূহ অনিশ্চিত অবস্থায় রয়েছে,” বাসসকে বলেন প্রাক্তন কূটনীতিক হুমায়ুন কবির। তিনি বলেন, যদি বিদেশী বন্ধুরা এ সংকটময় পরিস্থিতিতে আমাদের পাশে দাঁড়ায়, তবে, এটি দেশের জন্য সর্বোপরি একটি ভালো সংকেত। “(এবং) জাতিসংঘ মহাসচিবের থেকে ভালো আর…
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, পত্রিকার বিজ্ঞাপনের হার পুনঃনির্ধারণ ও মিডিয়ার তালিকা হালনাগাদ করা হবে। আজ মঙ্গলবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি), গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও তথ্য অধিদপ্তর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের শুটিং ফ্লোর, সাউন্ড থিয়েটার, ফিল্ম ল্যাব, ক্যামেরা সেন্টার, প্রোডাকশন রুম পরিদর্শন করেন। এ সময় তিনি এই স্থাপনাগুলোকে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা দেন। এ সময় বিদ্যমান আইন-বিধি মেনে সেবা সহজীকরণ ও কাজের গুণগত মান বৃদ্ধি করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। উপদেষ্টা দপ্তর-সংস্থার উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে…
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচন। রাজনৈতিক দলসমূহ যদি সীমিত সংস্কারে সম্মত হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে সরকার নির্বাচন আয়োজন করবে। তবে দলগুলো যদি বড় সংস্কার প্যাকেজ চায়, তাহলে সাধারণ নির্বাচন কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্স (ডি-এমআই) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ড. ইউনূস মার্কিন সিনেটেরের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। ঘণ্টাব্যাপী বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং বন্ধুত্বপূর্ণ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেন। সিনেটর পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার…
সমৃদ্ধশালী উপসাগরীয় রাষ্ট্র কাতার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানিয়েছে। আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলি আল-কাহতানি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার সরকারের বার্তা পৌঁছে দেন। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, ‘বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে কাতার আগ্রহী।’ বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে কাতারের পূর্ণ সমর্থনকে “চমৎকার” অভিহিত করে অধ্যাপক ইউনূস সে দেশের আমিরকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পাশে থাকার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ…
আরিফ শেখ,রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বাদ আসর উপজেলা মডেল মসজিদ হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশনের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি এস এম জিকরুল ইসলাম জাহেদির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলার সভাপতি মোঃ আব্দুল গনি, ফেডারেশনের উপদেষ্টা জনাব মোঃ আলমগীর হোসেন, উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, আদর্শ শিক্ষক…
নাগরপুর সংবাদদাতাঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ- ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন তিল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও বিজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৮ মার্চ সকালে উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম রাশেদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদজ নোমান। এ সময় আরো উপস্থিত ছিলেন ১২ ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডা. আব্দু মোমিন, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রান্তিক কৃষকগণ। এ সময় প্রতি…
নীলফামারী প্রতিনিধি: সড়ক পরিবহণ মালিক গ্রুপ নীলফামারী জেলা শাখার ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল জেলা শহরের কালিতলা বাসটার্মিনালে অবস্থিত সংগঠনের কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আরেফ রব্বানী মানিক ও সাধারণ সম্পাদক হিসেবে আবুল হাসনাত রাসেল নির্বাচিত হন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি হিসেবে আশরাফুজ্জামান জুয়েল, সহ-সাধারণ সম্পাদক হিসেবে হাসিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক হিসেবে সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক হিসেবে আবু তাহের, সড়ক সম্পাদক(১) হিসেবে নাকিব হোসেন নিলয় ও সড়ক সম্পাদক(২) হিসেবে এসএম মিজানুল ইসলাম, দপ্তর সম্পাদক হিসেবে আবুজার রহমান এবং কার্যকরী সদস্য হিসেবে শাহিনুর রহমান চৌধুরী নির্বাচিত হন।…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেললা বিএনপি সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক,ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম,বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী শাখার নায়েবে আমির সাইদুল হক বিএসসি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান…
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা জেলার পলাশাবাড়ী উপজেলায় রাস্তার পাশে একটি আবর্জনার স্তূপে পরেছিল অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহাসড়ক ঘেঁষে মহেশপুর নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় (১৮ মার্চ) মঙ্গলবার সকালের দিকে হঠাৎ করে ওইস্থানে আবর্জনার স্তূপে কাপড়ে মুখ বাঁধা অবস্থায় একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তে উৎসুক মানুষের ভিড় জমে। এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত তার নাম-পরিচয় পাওয়া যায়নি।তবে শনাক্তে কাজ করছে…
ইমন মিয়া গাইবান্ধার ফুলছড়িতে গল্প শোনানোর লোভ দেখিয়ে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণির ছাত্রী (১০)কে ধর্ষণের অভিযোগে বিষা শেখ (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দুর্গম চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নের চর হরিচন্ডি গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বিষা শেখ ওই গ্রামের হোসেন মুন্সির পুত্র। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের হরিচন্ডি গ্রামের বাসিন্দা ও কিসামত ধলী কওমি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী লামিয়া (১০) বাড়ির পাশে খেলছিল। এ সময় একই গ্রামের বিষা শেখ (৭৫) গল্প শোনানোর কথা বলে কৌশলে ওই শিশুটিকে তার ভুট্টা ক্ষেতে নিয়ে যায়।…
ইমন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সানজিদা আক্তার সেতুর বিরুদ্ধে রোগী ভর্তি না নেওয়া ও অসদাচরণের অভিযোগ উঠেছে। অভিযোগে জানা যায়, স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. আনসারুজ্জামান রেজুয়ান এ বিষয়ে সাঘাটার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, গত ১৫ মার্চ সকালে এক ব্যক্তি চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক ডা. সানজিদা আক্তার সেতু রোগীকে ভর্তি ও চিকিৎসা প্রদান না করে অবহেলা করেন। এছাড়াও রোগীর সঙ্গে তিনি অসদাচরণ করেছেন। একইভাবে ভর্তি না নেওয়ার কারণ জানতে ঐ সাংবাদিক এ চিকিৎসা কর্মকর্তার নিকট কারণ জিজ্ঞেস করলে তার সঙ্গেও অসদাচরণ…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখী যাচ্ছিল এবং এর বিপরীত দিক থেকে যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানটি আসার সময় মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পরপরই থানা পুলিশ ও নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।