- জলাবদ্ধতায় নাকাল শান্তিবাগবাসী, কেন্দুয়া পৌর প্রশাসকের কাছে অভিযোগ
- নেত্রকোনায় নির্মাণ শ্রমিকদের ওপর হামলা, স্কুলশিক্ষকের বিরুদ্ধে মামলা
- ত্যাগ ও সংগ্রামের পথ পেরিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাইসুর রহমান খান বাপ্পি
- নেত্রকোনা পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগ ও মাস্টারপ্ল্যানের তাগিদ
- খালিয়াজুরীতে গোয়ালঘরের তালা ভেঙে ৯ গরু চুরি: পুলিশের তদন্ত শুরু
- সীমান্ত থেকে শ্যামগঞ্জে যাচ্ছিল চালান: দুর্গাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪, মামলা ৫২
- পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি
Author: Niloy Roy
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেন্ট মার্টিনে অভুক্ত প্রাণীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। দেশের প্রাণিকুল নিয়ে কাজ করা এই সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তিনি। সরকারি অনুমতি সাপেক্ষে আজ বুধবার (২২ অক্টোবর) সংগঠনটির একটি দল সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে অভুক্ত কুকুরদের জন্য সুষম খাদ্য বিতরণ করেছে। প্রাণিকুলের জন্য এমন সেবামূলক কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন প্রাণীর কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। আহত প্রাণী উদ্ধার, চিকিৎসা, খাদ্য বিতরণ এবং জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কর্মসূচি কার্যক্রমের ধারাবাহিকতায় সংস্থাটি এবার সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারে বিশেষ…
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, পাবনা মানসিক হাসপাতালের উন্নয়নে ১৩০০ কোটি টাকা চাওয়া হয়েছে। প্রকল্পটি একনেকে পাস হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে। আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দপ্তরে বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। ডা. সায়েদুর রহমান বলেন, পাবনা মানসিক হাসপাতাল নামে যে হাসপাতালটা প্রতিষ্ঠিত আছে, সেটা অনেক পুরোনো একটা প্রতিষ্ঠান, বিশাল জায়গা নিয়ে এটা একটা অসাধারণ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এটা প্রচুর মানুষকে সার্ভ করেছে। তিনি বলেন, পাবনার মানসিক হাসপাতাল দেশের সাহিত্য ও চলচ্চিত্রে বিভিন্নভাবে চিত্রায়িত হয়েছে।…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই, কারণ বিষয়টি জুলাই সনদে অন্তর্ভুক্ত এবং তা গণভোটের পরেই নির্ধারিত হবে। নাহিদ বলেন, ‘সম্মিলিত কমিশন ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে সেখানে “ভিন্নমত নোট” বিষয়টিও অন্তর্ভুক্ত আছে। সুতরাং, তত্ত্বাবধায়ক সরকার কেবল গণভোটের পরই কার্যকর হবে। এই পর্যায়ে এর কোনো বাস্তব সুযোগ নেই।’ আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাহিদ ইসলাম। জুলাই সনদ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘তারা (সম্মিলিত কমিশন) আমাদের স্বাক্ষরের জন্য আহ্বান জানিয়েছে এবং আমাদের উদ্বেগগুলো বিবেচনা করবে বলেছে। কমিশন তাদের…
নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে তার কর্মকালীন সময়ে বাংলাদেশ ও জার্মানির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বৈঠকে রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে খোঁজ-খবর নেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আরও বেশি সম্পৃক্ত হচ্ছে, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাষ্ট্রদূত সরকারের সংস্কার উদ্যোগ, বিশেষ করে জুলাই জাতীয় সনদের প্রশংসা করেন। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে আলাপ করতে দেখে ভালো লাগছে। নির্বাচনের…
জেলায় আজ কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে নিষিদ্ধ মাদক সহ ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করা হয়েছে। আজ বুধবার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা, হিজলদী ও মদারা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার ভাদিয়ালী ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ওষুধ এবং হিজলদী বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল একই উপজেলার শিশুতলা ও বড়ালী আমবাগান নামক স্থান হতে ৫০ বোতল ভারতীয় মদ ও ভারতীয় ওষুধ জব্দ করে। এছাড়া মাদরা বিওপির পৃথক দু’টি বিশেষ…
জেলায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বৃত্তি প্রদান করা হয়েছে। উন্নয়ন সংস্থা ‘ডাক দিয়ে যাই’ আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ-মিজান সভা কক্ষে এ বৃত্তি প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঞা জনি। তিনি চারজন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন। প্রত্যেক শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই-এর ডিরেক্টর মোহাম্মদ তাজুল ইসলাম খান, মানবসম্পদ বিভাগের কো-অর্ডিনেটর আসাদুল হকসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সংস্থাটি জানায়, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং সামাজিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। তাই অসচ্ছল পরিবারের…
ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে নির্ধারিত শীর্ষ বৈঠকের পরিকল্পনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি বলেন, ‘আমি কোনো অর্থহীন বৈঠক করতে চাই না।’ ওয়াশিংটন থেকে এএফপি জানায়, রাশিয়ার যুদ্ধ বন্ধে ‘ফলপ্রসূ ফোনালাপ’-এর পর মাত্র কয়েক দিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে তিনি হাঙ্গেরির রাজধানীতে পুতিনের সঙ্গে বৈঠক করবেন। তবে হোয়াইট হাউস মঙ্গলবার জানায়, বুদাপেস্টে বৈঠকের ঘোষণা সত্ত্বেও শিগগিরই ট্রাম্প-পুতিনের মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি সময় নষ্ট করতে চাই না। দেখি কী হয়।’ এএফপি’র একজন সাংবাদিক জানতে চাইলে ট্রাম্প বলেন, “যুদ্ধক্ষেত্রে অনেক কিছু ঘটছে। আগামী দুই দিনের…
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বুধবার সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্গঠনের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেছেন, ‘আমাদের সামনে খুব কঠিন একটি কাজ রয়েছে। আর তা হচ্ছে হামাসকে নিরস্ত্রীকরণ এবং একই সঙ্গে গাজা পুনর্গঠন করে সেখানকার মানুষের জীবনমান উন্নত করতে হবে। নিশ্চিত করতে হবে যে, হামাস আর যাতে আমাদের মিত্র ইসরাইলের জন্য কোনো হুমকি হয়ে না দাঁড়ায়।’
গৃহযুদ্ধ-পরবর্তী সিরিয়ার পুনর্গঠনে ২১৬ বিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। মঙ্গলবার বিশ্বব্যাংক এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটিতে ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের অবসানের পর দেশটির পুনর্গঠন সিরিয়ার নতুন ইসলামপন্থী কর্তৃপক্ষের মুখোমুখি হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি। দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়। বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ‘তেরো বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার’। দেশটিতে ‘২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবকাঠামো এবং নির্মাণ সম্পদ’ মূল্যায়ন করে প্রতিবেদনে ব্যয়ের পরিমাণের এ কথা বলা হয়েছে। ২০১১ সালে আসাদের সরকার বিরোধী বিক্ষোভে নৃশংস দমনের মাধ্যমে শুরু হওয়া সিরিয়ায় গৃহযুদ্ধে পাঁচ লক্ষেরও বেশি মানুষ…
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ শহরের দীর্ঘ প্রতীক্ষিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা প্রকল্পের ৭০ শতাংশ সম্পন্ন করেছে। অবশিষ্ট কাজ দ্রুত করার প্রচেষ্টা জোরদার করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হলো—বন্দর নগরীর দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন সমস্যা মোকাবিলা করা। প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দীর্ঘ বর্ষা মৌসুমের কারণে নির্মাণকাজ বিলম্বিত হয়েছে। তবে, এখন ২০২৭ সালের জুনের মধ্যে মূল কাঠামোর কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে । তিনি আরো বলেন, বাকি ৩০ শতাংশ কাজ শহর আধুনিকীকরণ এবং জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। কাজটি সম্পন্ন হলে গৃহস্থালির সেপটিক বর্জ্য সরাসরি শোধনাগারে চলে যাবে। এর ফলে সেপটিক ট্যাঙ্কের প্রয়োজনীয়তা শেষ হবে এবং অপরিশোধিত পয়ঃবর্জ্য কর্ণফুলী…
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নে প্রায় চার কোটি টাকা আত্মসাতসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) আজ এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দুদক জানায়, অভিযানকালে সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করা হয়। সরেজমিনে পরিদর্শন ও প্রাথমিক তথ্যানুসন্ধানে গৌরীপুর উপজেলায় সোলার প্যানেল প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়া, রাজশাহী জেলার নওহাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভোলাবাড়ি সড়কে ২২৫ মিটার আরসিসি ড্রেন ও ফুটপাত নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে…
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার নরওয়ে সফর করেছেন। রাশিয়ার একের পর এক মারাত্মক হামলার মধ্যে কিয়েভের প্রতি সমর্থন আদায়ের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তার ঝটিকা সফরের এটি প্রথম ধাপ। বুধবার ভোরবেলা রাশিয়ার সর্বশেষ হামলায় সাতজন নিহত এবং ইউক্রেন জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। কর্মকর্তাদের মতে, দেশটির পূর্বে একটি কিন্ডারগার্টেন স্কুলও ক্ষতিগ্রস্ত হয়। কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়। রাশিয়ার প্রায় চার বছরের আগ্রাসনের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেস্তে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বুদাপেস্টে শান্তি আলোচনার জন্য রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করার পরিকল্পনা বাতিল করে বলেছেন, তিনি ‘অকার্যকর’ বৈঠক চান না। ইউক্রেনের একটি সূত্র এএফপি’কে জানিয়েছে,…
মিয়ানমারের স্ক্যাম সেন্টারগুলোতে ব্যবহৃত আড়াই হাজারেরও বেশি স্টারলিংক ডিভাইসের সেবা বন্ধ করে দিয়েছে স্পেসএক্স। আজ বুধবার কোম্পানিটির একজন ভাইস প্রেসিডেন্ট এ তথ্য নিশ্চিত করেন। ইয়াঙ্গুন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, মিয়ানমারের অবৈধ শিল্প-কারখানাগুলোতে স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনালের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। স্পেসএক্সের স্টারলিংক ব্যবসা পরিচালনার ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, স্পেসএক্স মিয়ানমারের সন্দেহভাজন স্ক্যাম সেন্টারগুলোর আশেপাশে থাকা ২৫০০’র বেশি স্টারলিংক কিট শনাক্ত করে নিষ্ক্রিয় করেছে। বুধবার থাইল্যান্ড সীমান্তের কাছে মিয়ানমারের অন্যতম বৃহৎ প্রতারণামূলক কারখানা ‘কেকে পার্ক’ এলাকায় অভিযান চলাকালে সেখান থেকে শত শত মানুষকে পালিয়ে যেতে দেখেন এএফপি’র একজন সাংবাদিক।
রাজধানীর রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। আজ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জুনায়েদ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। রিমান্ড শেষে ১৭ সেপ্টেম্বর একই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক। উল্লেখ্য, সন্দেহজনক আচরণের…
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) আগামী ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে একই পরিপত্রের মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে শুধু সরকারি কর্মকর্তাদের জন্য সংরক্ষণ এবং চলতি বছর ১ ডিসেম্বরের মধ্যে সব অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণার কার্যকারিতা স্থগিত হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। পরিপত্র চ্যালেঞ্জ করা এক রিটের শুনানি নিয়ে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। পরিপত্রটি কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়েছে…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৭ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার। আজ বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলায় বিএনপি পরিবার ৬নং দুওজ ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় দুওজ বাজারে আয়োজিত এ সভার আয়োজন করে আটপাড়া বিএনপি পরিবার। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটপাড়া বিএনপি পরিবারের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. খায়রুল কবীর তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি পরিবারের সদস্য সচিব ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহম্মদ হোসেন শেখ, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ লুৎফর রহমান, যুগ্ম আহবায়ক মো. মোতাহার হোসেন খান মোতালিব, মো. আব্দুল মান্নান মনো, মোর্শেদ হাবিব ভুইয়া জুয়েল, এমজি হায়দার শামীম, নূরুল ইসলাম, ও মাহমুদুল হাসান খান জুলহাস।…
নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ফিটনেস বিহীন বাসচাপায় নওরীন আক্তার (শুভ) (১৫) নামে এক স্কুলছাত্রী নিহতের ঘটনায় ড্রাইভারের ফাঁসি ও ঐ পরিবহন বন্ধের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বুধবার ২২ অক্টোবর সকালে শিক্ষার্থীদের উদ্যেগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীরা এসবি লিংক বাস বন্ধের দাবি ও ঘাতক চালকের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেয় প্রতিভা প্রি-ক্যাডেট স্কুল (রাথুরা), পাকুটিয়া প্রাথমিক বিদ্যালয়, রাথুরা সরকারি প্রাথমকি বিদ্যালয়, পাকুটিয়া ডিগ্রী কলেজ, পাকুটিয়া বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অনুমান ৩-৪ হাজার শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাগণ। অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রীরা শ্লোগান দেয়, তুমি কে? আমি…
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেইজ এ খসড়া গঠনতন্ত্র উন্মুক্ত করেন।এতে বলা হয় আগামী ২৯ অক্টোবরের মধ্যে শিক্ষার্থীরা খসড়া গঠনতন্ত্রের উপর শিক্ষার্থী কল্যাণ পরিচালকের ই-মেইল fazlu_bc@yahoo.com বরাবর মতামত প্রদান করতে পারবে। এই বিষয়ে ছাত্র সংসদ গঠন ও গঠনতন্ত্র প্রণয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন,২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের প্রদত্ত মতামতের ভিত্তিতে,৩ নভেম্বরের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করা হবে এবং ৪ নভেম্বর শিক্ষার্থীদের জন্য পুনরায় সংশোধন করা…
রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র যেন দিন দিন আরও উদ্বেগজনক রূপ নিচ্ছে। ওষুধ চুরির কেলেঙ্কারির পর এবার নতুন চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। হারবাল অ্যাসিস্ট্যান্ট ও মালি হিসেবে নিয়োজিত গৌতম রায় নিজের নির্ধারিত দায়িত্ব ছেড়ে দীর্ঘদিন ধরে বহির্বিভাগের ওষুধ বিতরণ কক্ষে বসে রোগীদের মধ্যে এলোপ্যাথি ওষুধ সরবরাহ করছেন। অথচ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য নিয়োজিত ফার্মাসিস্ট নিয়মিত অবহেলা করে সময় কাটাচ্ছেন আড্ডায় কিংবা ব্যক্তিগত কাজে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। গৌতম রায়ের পদবি ‘হারবাল অ্যাসিস্ট্যান্ট (মালি)’। তার মূল দায়িত্ব ভেষজ গাছপালার পরিচর্যা এবং হারবাল ওষুধ বিতরণে সহায়তা করা। কিন্তু তিনি…

