Author: Niloy Roy

বাংলাদেশ প্রথমবারের মতো জি টু জি ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি শুরু করছে। উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে এ আমদানি প্রক্রিয়া শুরু হয়। বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে চুক্তিটি সই হয়। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নোরস স্ট্রিড জাহাজটি আজ (শনিবার) চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছায়। জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জানা যায়, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গুম হত্যার চেয়েও নিকৃষ্টতম অপরাধ। গুম প্রতিরোধে শুধু আইনগত সংস্কার নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও। আজ শনিবার রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালাটি গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি-এর উদ্যোগে এবং ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়। ড. আসিফ নজরুল বলেন, অনেক প্রাণ ও ত্যাগের বিনিময়ে আমরা আজ একটি পরিবর্তিত পরিবেশে অবস্থান করছি। এই পরিবর্তন স্থায়ী করতে হলে গুমের বিচার নিশ্চিত করা অপরিহার্য। বিচারকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, গুমের বিচার বাস্তবায়নে বিচারকদের সাহসী ও ন্যায্য ভূমিকা…

Read More

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম বলেছেন, চব্বিশের জুলাই আন্দোলনের প্রত্যেকটি শহীদের ঘটনা গণমাধ্যমে তুলে আনতে হবে। নতুন প্রজন্মের ভাষা, আকুতি তুলে ধরতে হবে। দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা বলেন। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। তারা নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা ও শুভকামনা জানান। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টে প্রত্যেকটি শহীদের ঘটনা, শহীদের পরিবারের সাথে কথা বলে এক গৌরব উজ্জ্বল বীরত্বগাথা দেখতে পাবেন। আমরা যদি তাদের তুলে আনতে…

Read More

গাইবান্ধা: প্রতিনিধি: গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদারসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অধীনস্থ এক উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামানকে পূর্বপরিকল্পিতভাবে এসপি কার্যালয়ে ডেকে নিয়ে তার ব্যক্তিগত ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ আটকের অভিযোগে ওই এসআইয়ের স্ত্রী এ মামলা করেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেন বাদী পক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আমলি আদালতের বিচারক জাহাঙ্গীর আলম মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। এর আগে বুধবার (২২ অক্টোবর) বিকেলে গাইবান্ধা সদর আমলি আদালতে ভুক্তভোগী…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব সংগঠন যুব জামায়াতের উদ্যোগে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে এক যুব সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব গয়হাটা পূর্বপাড়া এলাকায় অত্র ইউনিয়নের যুব জামায়াতের সভাপতি মো. সাহেদ আলীর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এ সমাবেশ ও সেটআপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী।সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। এ সময়…

Read More

প্রতিনিধি, নওগাঁ: দলীয় আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি নেতা ডা. একরামুল বারী টিপুর সঙ্গে সকল রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মান্দা উপজেলা বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্রসাদপুর বাজার আমবাগানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপজেলা বিএনপির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন খান। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু ডা. একরামুল বারী টিপু সাম্প্রতিক সময়ে দলীয় নেতৃত্বকে পাশ কাটিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। তিনি…

Read More

স্টাফ রিপোর্ট: সিলেট রেলওয়ে স্টেশনে অন্যের টিকিট ব্যবহার করে ভ্রমণ ও টিকিটবিহীন যাত্রার অভিযোগে ২৫ জন যাত্রীকে জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বৃহস্পতিবার জেলা প্রশাসনের সহযোগিতায় র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। ‘টিকিট যার, ভ্রমণ তার’- এই স্লোগানকে সামনে রেখে পরিচালিত অভিযানে পাহাড়ীকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস ও উদয়ন এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের টিকিটে নামের অমিল, গন্তব্যভিন্ন ভ্রমণ এবং টিকিটবিহীন যাত্রার প্রমাণ পাওয়া যায়। এ সময় ২৫ জন যাত্রীকে মোট ১৫ হাজার টাকার বেশি জরিমানা করা হয়। র‌্যাব জানায়, টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিতভাবে চালানো হবে। টিকিট বাণিজ্যে জড়িত দালালচক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কবরস্থানের জায়গা দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান ভূইয়া সুমনসহ স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার মধুপুর বাজারে কবরস্থানসহ প্রায় ৪ শতক জায়গা অবৈধভাবে দখলে নিয়ে স্থাপনা তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আসাদুজ্জামান ভূইয়া সুমন, আশরাফুজ্জামান ভূইয়া (রাহুল), শুভ, আল আমিন ও সাইফুল ইসলাম মিলে হোসনা আক্তারের পৈত্রিক সূত্রে পাওয়া জমি এবং তাদের পারিবারিক কবরস্থান দখল করে নিয়ে প্রথমে সেখানে মাটি ভরাট করছে। বর্তমানে দ্রুতগতিতে স্থাপনা নির্মাণের কাজ চলছে।…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিশেষ অভিযানে থানা পুলিশ ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪শে অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। ওসি জানান, অভিযানে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬৫ হাজার শলাকা বিড়িসহ রজব আলী (৪৫) নামে এক ব্যক্তি, এক বছর করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিপাউর রহমান শিপন এবং নিয়মিত মামলা ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এলাকার শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় তৎপর এবং সজাগ রয়েছে।

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে স্বামী এবাদুল হক (৫৫) ঘটনাস্থলে ও স্ত্রী সাজেদা খাতুন(৫০) নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে, সিএনজি চালক বাদল মিয়া (৪০) এবং নিহতের নাতি নাঈম (৫) গুরুতর আহত অবস্থায় আইসিও তে ভর্তি রয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) এ দুর্ঘটনাটি ঘটেছে উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বেপারী পাড়া এলাকায়। সিএনজি সংঘর্ষে এবাদুল হক ঘটনাস্থলে নিহত হয়েছেন ও তার স্ত্রী সাজেদা খাতুন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এবাদুলের জেঠাতো ভাই ফারুক মন্ডল। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের ওয়াহেদ আলী…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী টিএনটি এলাকার মসজিদের ইমাম ও খতিব মুহিবুল্লাহ মাদানিকে অপহরণ, আইনজীবী আলিফ হত্যা এবং সারাদেশে মুসলিম মেয়েদের টার্গেট করে সঙ্গবদ্ধ ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার আয়োজনে জুমার নামাজ শেষে ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে উপজেলা পরিষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা হাফেজ আহমদ আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ও ঈশ্বরগঞ্জ মডেল মসজিদের ইমাম মুফতি আহসানুল্লাহ…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মনু নদের তীর রক্ষা,বেরী বাধ সংস্কার, চরকাটিংসহ বিভিন্ন প্রকল্প দিয়ে হাজার কোটি টাকার প্রকল্প সাজিয়েছিল বিগত সরকার। ওয়ার্ক অর্ডার দেয়ার পর কয়েক ধাপে ৫ বছর থেকে এসব প্রকল্প বাস্থবায়ন করা হচ্ছে। কিন্তু কাজ চলমান থাকাকালীন সময়ে আকস্মিক ধ্বসে পড়েছে নদের তীরের বাঁধ। উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ভাঙন দেখা দেয়। এতে হাজার কোটি টাকার প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কা করছেন স্থানীয়রা। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জোহরা,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, মৌলভীবাজারে মনু নদের তীর রক্ষা, বেরী বাঁধ সংস্কার, চরকাটিংসহ বিভিন্ন প্রকল্প দিয়ে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৃতিসন্তান ও কানাডা প্রবাসী মিজানুর রহমান আলম। জিসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্ঠা মন্ডলী ও সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শে আলমকে সহসাধারণ সম্পাদক নির্বাচিত করে দায়িত্ব দেয়া হয়। গত বুধবার (২২ অক্টোবর) জিসাসের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ.ম জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্যটি নিশ্চিত করা হয়। মিজানুর রহমান আলম জিসাস কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাভরে স্বরণ করেন এবং বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাঠালতলী)পরিষদ কার্যালয় সাড়ে ৪ বছর পর ফিরেছে নিজস্ব ভবনে। ২০২১ সালের ২৫শে এপ্রিল ইউনিয়ন পরিষদ ভবনটিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি কক্ষসহ ভবন, কার্যালয়ের সকল নথিপত্র, আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। দীর্ঘ প্রায় সাড়ে ৪ বছর ভাড়া দোকানে কার্যক্রম চালানো হয় ইউনিয়ন পরিষদের। এতে জনপ্রতিনিধি ও ইউনিয়নবাসি নানান ভোগান্তি পোহাতে হয়। প্রায় এক বছর পর জেলা পরিষদের অর্থায়নের নির্মাণ কাজ শুরু হয় নতুন ভবনের। অবশেষে নির্মাণ কাজ শেষ হলে বৃহস্পতিবার দুপুর প্রধান অতিথি হিসেবে ইউনিয়ন পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড শাখার এর আয়োজনে জসমতপুর গ্রামে অবস্থিত শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্টিত হয়। ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসা হল রুমে এ আয়োজন করা হয়। শাহ জালাল লতিফিয়া ইবতেদায়ি মাদরাসার সভাপতি ও ইউপি বুলবুল আহমেদ ওয়াতির এর সভাপতিত্বে হাফেজ সাহেল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহমদনগর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর সিদ্দীক জিহাব, ১নং রহিমপুর ইউনিয়ন আল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ঘন্টার মধ্যে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছেন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে আফসানা নামে এক শিশুকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি ও পূর্ব আশিদ্রোন এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলেন আশিদ্রোন ইউনিয়নের পূর্ব আশিদ্রোন গ্রামের জারু মিয়ার কন্যা আফসানা (৪), একই ইউনিয়নের জামসি গ্রামের রফিক মিয়ার পুত্র রিফাত (৩) এবং ভুনবীর ইউনিয়নের ঐ গ্রামের আব্দুল কাদির জিলানির পুত্র সোহান। আহত ব্যক্তিরা সবাই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আফসানার অবস্থা আশঙ্কাজনক…

Read More

গাইবান্ধাঃ ‎গাইবান্ধায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) হিসাবরক্ষক আনিছুর রহমানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় তিন বছর আগে রংপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ দাখিল হলেও আজও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি আনিছুর রহমানসহ ৭ আসামি। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তা এখনো কাগজেই সীমাবদ্ধ । ‎মামলার সূত্রে জানা যায়,২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত আনিছুর রহমান গাইবান্ধা জেলা বিআরডিবি কার্যালয়ে হিসাবরক্ষকের দায়িত্বে ছিলেন। এ সময়ে তিনি চারজন উপ-পরিচালকের স্বাক্ষর স্ক্যান করে জালিয়াতি করেন। তদন্তে এসব জালিয়াতির সত্যতা পায় দুদক । ওই সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের বেতন,ভাতা,পেনশন ও কল্যাণ তহবিলের অর্থ থেকে মোট ১ কোটি…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ ‎গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সেচপাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছোহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ‎নিহতরা হলেন ওই গ্রামের আজগর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিহাব মিয়া (১৩)। ‎স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শহিদুল ইসলাম ও তার ছেলে শিহাব বাড়ির পশ্চিমে প্রায় ৩০০ গজ দূরে নিজেদের সেচপাম্পে পুকুরের পানি ধানের জমিতে দেওয়ার জন্য যান। এ সময় পাম্প চালু করার মুহূর্তে শিহাব বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। ছেলেকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও একই তারে জড়িয়ে পুকুরের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলে…

Read More

গাইবান্ধাঃ হিন্দুত্ববাদী চক্র কর্তৃক মুসলিম নারীদের সম্ভ্রম নষ্ট, বিভিন্ন জায়গায় হত্যা সহ ইসকনের সব সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইসকন নিষিদ্ধের দাবিতে গাইবান্ধা সরকারি কলেজ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ইসকন নিষিদ্ধ ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে ৯ টায় গাইবান্ধা সরকারি কলেজ ‘সাধারন শিক্ষার্থী’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরপার্কের গনঅভ্যুত্থান ভাস্কর্য সমবেত হন এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এদেশকে অস্থিতিশীল করার জন্য ইসকন নামক এই বিষফোঁড়া, ভারতের দালাল বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। অতিসত্বর এই বাংলাদেশ থেকে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের প্রতিটি রন্ধ্রে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ হিসাবে পরিচিত ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে পাঁচটি নদী পুনঃখননের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার (২৪ শে অক্টোবর) দুপুরে ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প’-এর আওতায় ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেট এলাকায় খনন কাজের উদ্বোধন করেন প্রকল্পের পরিচালক লে. কর্নেল মামুন উর রশিদ। সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের তত্ত্বাবধানে এ পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পাউবোর অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ্য যশোর জেলার অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলা এবং খুলনার ডুমুরিয়া ও…

Read More