জবি প্রতিনিধি: জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার, কলাম অ্যান্ড কনটেন্ট রাইটার্স-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাফা আক্তার নোলক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ সাকিবুল ইসলাম। সোমবার (৮ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টামন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষনা করা হয়। কমিটির সহ-সভাপতি হয়েছেন আরাফাত চৌধুরী নিলয় ও আজহারুল ইসলাম শুভ্র। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ওমর ফারুক শ্রাবণ এবং ফাহিমা আক্তার। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম অমি ও জয়া পালিত। এছাড়া অর্থ সম্পাদক হয়েছেন মিজান উদ্দিন মাসুদ এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাহিম হাসনাত। প্রচার…
Author: Niloy Roy
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: জন্মের পর একজন শিশু প্রথম যে উচ্চারণ করে সেটি মায়ের কাছ থেকেই শেখা। উত্তম চরিত্র নৈতিকতা সততা মানবিকতা সদাচরণ এ সব কিছু মা তার সন্তানকে শিক্ষাঙ্গণে প্রবেশের পূর্বেই শিক্ষা দিয়ে থাকেন। তাই একজন সন্তানের কাছে মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। শিক্ষার ভিত্তি রচনায় মায়ের ভূমিকা অপরিসীম। সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকরঝাঁপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন এসব কথা বলেন। তিনি আরো বলেন শিশুরা হলো খোদা প্রদত্ত মা বাবার কাছে আমানত স্বরুপ। আমানত খেয়ানত করলে যেমন পাপ হয় তেমনি শিশু সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে না…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা’র দুর্নীতির কাছে রূপকথার গল্প হার মানিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন না করে বরাদ্দের ৯৪ শতাংশ অর্থই আত্মসাৎ করেছেন। অনুসন্ধানে এমন চিত্র উঠে এসেছে। জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা এবং কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনার পর সারাদেশে আকাশমনি ও ইউক্যালিপটাস চারা ধ্বংসের সিদ্ধান্ত নেয়া হয়। পরিবেশ ও মাটির ক্ষতি করে এমন গাছ হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারি উদ্যোগে এসব চারা উৎপাদন, রোপণ ও বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার। সরকারি নির্দেশনার আলোকে মৌলভীবাজারের রাজনগর ও বড়লেখা উপজেলায় এ কার্যক্রম শুরু হয়। সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে আকাশমনি ও ইউক্যালিপটাস…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি’র) ভাইস-চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মো: কামাল হোসনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিভিন্ন অভিযোগ রয়েছে। রোববার ৭ই সেপ্টেম্বর রাতে কামালকে বাদেভুকশমিইল রসুলগঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। সোমবার ৮ই সেপ্টেম্বর দুপুরে তাকে মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জানা যায়, বিগত সরকার প্রধান শেখ হাসিনা পালানোর পর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গোপনে নেতাকর্মীদের সক্রিয় করার চেষ্টা করেন কামাল হোসেন। বিভিন্নি সভা-সমাবেশে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিয়েছেন তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কুলাউড়া…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে টিকটকে প্রেম অতঃপর দেখা করতে গিয়ে মেয়ের স্বজনেরা দিলেন বাল্য বিয়ে: থানায় মামলা। টিকটকে কিশোর–কিশোরীর পরিচয়, এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একটি রেস্তোরাঁয় দেখা করতে যায়। একপর্যায়ে মেয়ে (১৫) স্বজনেরা সেখানে হাজির হন। পরে তাদের বাড়ি নিয়ে যান। ছেলে (১৫) স্বজনদের না জানিয়েই স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের উপস্থিতিতে তাদের বাল্যবিবাহ দেওয়া হয়। ছেলেটির বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় আর মেয়েটির বাড়ি একই জেলার জুড়ী উপজেলায়। ছেলেটি কুলাউড়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে নবম শ্রেণিতে পড়ে। মেয়েটি অষ্টম শ্রেণিতে পড়া ছাত্রী। পরে ছেলের এক বন্ধুর কাছ থেকে বাল্য বিয়ের খবর পান তার স্বজনেরা। তাঁরা বিষয়টি থানায় জানান। এ ঘটনায় গত…
জবি প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা। প্রতিযোগিতার জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর। সেখানে আরো উল্লেখ করা হয় যে প্রধানত ৭ টি লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজকরা এই উদ্যোগটি গ্রহণ করেছে। সেগুলো হলো: ১.…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় মাদকবিরোধী অভিযানে মেম্বারের ছেলেসহ তিন যুবককের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত গত (৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচালিত অভিযানে এ সিদ্ধান্ত দেন। আদালতের কার্যক্রমে জানা গেছে, অন্তর খন্দকার (২০), সৌরভ হোসেন (২৩) ও মারুফ খন্দকার (২৪) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত হন। আদালত তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। নির্দেশ থাকে, অর্থদণ্ড পরিশোধ না করলে প্রতিটি যুবককে আরও ১ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। তারা হলেন ফুলছড়ি উপজেলার গ্রামের জিয়াউল খন্দকারের ছেলে অন্তর খন্দকার (২০),। গাইবান্ধা সদর উপজেলার উত্তর হরিন সিংহা গ্রামের সেলিম হোসেনের ছেলে সৌরভ হোসেন (২৩), ও…
গাইবান্ধা: গাইবান্ধা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় সদ্য উদ্বোধন হওয়া মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরির মামলায় জড়িত দু’জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের একজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে চুরির কথা স্বীকার করেছেন আদালত ও পুলিশ সূত্রে এই তথ্য জানা যায় । শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের আদালতে নিয়ে আসলে গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই দু’জন কে তোলা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন, ধাপেরহাট ইউনিয়নের ছাইগারি ইসলামপুর গ্রামের বাদশা শেখের ছেলে খায়রুল ইসলাম (২১) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের খিজির উদ্দিনের ছেলে মনছুর আলী (৬৯)। এর মধ্যে খায়রুল…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত দুইটি দেশীয় ড্রেজার মেশিনও ধ্বংস করা হয়। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানা। এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ভাদুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা যায়, ফসলি জমিতে দেশীয় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। ইউএনও আফরোজা আফসানা বালু উত্তোলনের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান। এ সময় অভিযুক্ত মো. উজ্জ্বল সরকার ও…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী শনিবার ২০শে সেপ্টেম্বর। রবিবার ৭ই সেপ্টেম্বর রাতে মৌলভীবাজার জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে পৌর বিএনপি’র বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা পরিচালনা করেন পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সারওয়ার মজুমদার ইমন এবং সভাপতিত্ব করেন আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ। প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন। সভায় সিদ্ধান্ত হয় আগামী শনিবার ২০শে সেপ্টেম্বর মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে সকাল ১০টা থেকে সম্মেলন অনুষ্ঠিত হবে এবং বেলা ১২টায় কাউন্সিলের ভোট গ্রহণ শুরু হবে। কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন…
মৌলভীবাজার প্রতিনিধি: চা-বাগানের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলায় কয়েকদিন ধরে চলছে তাপদাহ । তাপমাত্রা কখনো ৩৫, কখনো বা ৩৮ ডিগ্রি ছুঁইছুঁই। ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস করছেন চা শ্রমিকসহ দিনমজুরেরা। প্রখর রৌদ্রের মধ্যে কাজ করে কেউ কেউ হচ্ছেন অসুস্থ, কমে গেছে চা উৎপাদনও। তবুও এই গরমে থেমে নেই জীবন সংগ্রামের জীবিকার তাগিদে কর্ম জীবন। চা বাগানে দেখা গেলো, প্রখর তাপের রৌদ্রে মাথায় করেই কাজ করছেন চা শ্রমিকরা। কাজের মাঝেই অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। নারী চা শ্রমিক কবিতা হাজরা জানান, “এই রোদে কাজ করা যায় না। একটু পর পর গাছের ছায়ায় বসে পড়তে হয়। মাথা ঘুরায়, বুক ধড়ফড় করে।”তবুও চা শ্রমিকদের জীবিকা যেমন থেমে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তারেক আহমদ (১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ বড়লেখা উপজেলার উত্তর মুছেগুল গ্রামের মৃত লতিফ উদ্দিনের ছেলে। তারেক স্থানীয় একটি কলেজের ছাত্র। পরিবার সূত্রের বরাতে জানা যায়, দুপুরে তারেকের বড় বোন ঘরের ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। এ ঘটনায় আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,…
শার্শা (যশোর) প্রতিনিধিঃ বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক থেকে একটি ইয়ার পিস্তল ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। এসময় ট্রাকের চালক ও হেলপার দুই জনকে আটক করা হয়েছে। আটককৃকতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুর দেড় টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে তাদের আটক ও আগ্নেয়াত্রটি উদ্ধার করে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। আটককৃত ট্রাক চালক গুরজীত সালুজা এবং হেলপার রাম দাস নাওয়াদি উভয়েই মধ্য প্রদেশের বিতুল জেলার চন্দ্র শিকড় ওয়ার্ড এলাকার বাসিন্দা। ৪৯ বিজিবির সহকারি পরিচালক সোহেল আল মোজাহিদ জানান, আমদানি বা রফতানিকৃত পণ্যবাহী ট্রাকের মাধ্যমে যাতে কোন ভাবে অস্ত্র বা মাদক…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির আয়োজনে নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।৭ সেপ্টেম্বর রবিবার বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে নাগরপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলাটি উদ্ভোধন করেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রফিকুল ইসলাম। নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বণিক সমিতি সহ-সভাপতি মো. বজলুর রহমান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন মুছা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিজ উদ্দিন, জুয়েল সরকার, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার…
টাঙ্গাইল প্রতিনিধিঃ দীর্ঘদিন যাবৎ একটি চক্র বিদ্যুৎ সঞ্চালনের সরঞ্জাম চুরি করে বিক্রি করে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একদল চৌকস পুলিশ সদস্য নিয়ে শনিবার দিবাগত মধ্য রাত ২.৩০ মিনিটের সময় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব উত্তরপাড়া গ্রামের সমেজের বাড়ির সামনের খেয়া ঘাট এলাকা থেকে চোর চক্রের ২ সদস্যকে মালামাল সহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারের আগ মুহূর্তে বিদ্যুতের সরঞ্জাম চক্রের কয়েকজন মিলে চুরির মালামাল বিক্রির উদ্দেশ্যে নৌকায় তুলতেছিল। এ সময় তাদের কাছে থেকে বিদ্যুৎ এর ট্রান্সফরমারের ৬০ কেজি তামার তার ও ৯৭ কেজি স্টিল প্লেট জব্দ করে থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ১৭ হাজার…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার ডিমলা উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতজান ডাঙ্গাপাড়া ছম্দিরটারি এলাকায় নদীভাঙনের ভয়াবহতা থেকে রক্ষা পেতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে স্বেচ্ছাশ্রমে পাইলিংএর মাধ্যমে প্রতিরোধমূলক কাজশুর হয়েছে। এই গুরুত্বপূর্ণ।প্রকল্পের শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার( ৫ সেপ্টেম্বর) সাতজান ডাঙ্গাপাড়া ছম্দিরটারি এলাকায় নদীভাঙনের স্বেচ্ছা শ্রমে পাইলিং এর নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল থেকেই এলাকাবাসীর অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আতিকুর রহমান নির্বাহী প্রকৌশলী, নীলফামারী পানি উন্নয়ন বিভাগ, বাপাউবো। তিনি তাঁর বক্তব্যে বলেন, নদীভাঙন এখন শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি গ্রামীণ…
জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে পাবনায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মণ্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আব্দুল আজিজ মণ্ডল নামের আরও একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম তথ্য নিশ্চিত করেছেন। নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মণ্ডলের ছেলে। তিনি ইটভাটার শ্রমিক ছিলেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মণ্ডল ওরফে কবু মণ্ডলের ছেলে। তিনিও ইটভাটায় শ্রমিকের কাজ করেন। নিহত আবু বকর ও আহত আব্দুল আজিজ মণ্ডল আপন চাচাতো ভাই। জমি নিয়ে তাদের মধ্যে…
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নীলফামারীর ডিমলা উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এতে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলার আনসার বিটিভি কর্মকর্তা নরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলার প্রশিক্ষিকা মনোয়ারা বেগম এবং ডোমার উপজেলার মোঃ আউয়াল। এবার ডিমলা ও ডোমার উপজেলার মোট ৭৬টি পূজা মণ্ডপে আনসার ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যাচাই-বাছাই শেষে নির্বাচিত আনসার ভিডিপি সদস্যদের পূজামণ্ডপে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত রাখা হবে। উপস্থিত…
বিশ্বকাপ বাছাইয়ে ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা গুয়েতেমালার ফুটবলার কার্লোস রুইজ। তার গোলসংখ্যা ৩৯টি, আর রোনালদোর গোলসংখ্যা এখন ৩৮টি। আর মাত্র একটি গোল করলেই এই রেকর্ডে ভাগ বসাবেন পর্তুগিজ সুপারস্টার। আর দুটি গোল করলে তাকে ছাড়িয়ে এই রেকর্ডে সবার উপরে থাকবেন রোনালদো। এদিকে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপ বাছাইয়ে গোলের দিকে মেসিকে ছাড়িয়ে গেছেন রোনালদো। আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের আগে রোনালদো ও মেসির গোল ছিল সমান ৩৬টি। এবার মেসিকে ছাড়িয়ে গেলেন সিআরসেভেন। আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর মোট গোল হলো ১৪০টি। যেখানে মেসির গোল ১১৪টি।
আসন্ন সংসদ নির্বাচনের পেশাদারীত্বের সঙ্গে দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে আগামীকাল (রোববার) বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সকালে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে এই কর্মসূচির আওতায় দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বাসস’কে বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব।’ পুলিশ সদর দফতরের মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত…

