Author: Niloy Roy

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও দেশের মানুষ এখনো তার প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি ফিরে পায়নি। তিনি বলেন, স্বাধীনতার চেতনা ছিল, সবার জন্য সমান অধিকার, সমান মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা। কিন্তু আজও আমরা দেখি সমাজে বৈষম্য, অবহেলা ও অন্যায়ের চিত্র। এই বৈষম্য দূর করে প্রকৃত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এনসিপি কাজ করছে। আখতার আরও বলেন, বিশেষ করে রংপুর জেলা নানা বৈষম্যের শিকার, এখান থেকে উঠে আসতে তিনি কাজ করে যাবেন। এ বিভাগের কোন জেলা যাতে অবহেলিত না থাকে সেজন্য এনসিপি কাজ করছে। আখতার হোসেন আজ মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগাছা…

Read More

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রাজনৈতিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হোক। এ জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব নিতে হবে।’ সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘এটি নিশ্চিত করার…

Read More

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল করেছে, আর আদানি বিদ্যুৎ চুক্তিসহ কয়েকটি চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত শুধু একটি চুক্তিই বাতিল করা হয়েছে। সেটি হলো টাগবোট কেনার চুক্তি। পর্যালোচনায় দেখা গেছে, প্রকল্পটি বাংলাদেশের জন্য লাভজনক নয়। টাগবোট কেনার চুক্তি বাতিলের সিদ্ধান্তটি ঢাকা ও নয়াদিল্লির পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নেয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও বলেন, সরকার বর্তমানে আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পুনর্মূল্যায়ন করছে।…

Read More

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। এসময় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন। এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা—বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন…

Read More

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে আবেদনপত্র বক্স ভাঙচুর ও তছনছ করার গুরুতর অভিযোগ উঠেছে। (২১’অক্টোবর) মঙ্গলবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এই ঘটনা ঘটে। ঘটনায় খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া যায়। জানাযায়,খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের শেষ দিন। উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হলে, তার আগেই একদল দুর্বৃত্তকারীরা খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করাসহ দুর্বৃত্তরা বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে ফেলে চলে যায়। একইসাথে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এতে কার্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে খাদ্য কর্মকর্তা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজারে রয়েছে সরকারি বিশাল হাট। উক্ত হাটে হাটের দিন ছাড়াও প্রতিদিন কোটি টাকার পণ্য ক্রয় বিক্রয় হয়। সরকার এ বাজার থেকে প্রতিবছর কোটি টাকা অধিক উপরে রাজস্ব পেলেও নানান সংকটে ভোগছেন সরকারি হাট বাজারের ক্রেতা বিক্রেতারা। দীর্ঘদিন থেকে তোহা বাজারনীতি বাস্তবায়ন না থাকায় প্রভাবশীলীদের দখলে বাজারের রাস্তা ও একাধিক দোকান কোঠা। কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য স্থান সংকুলানের কারনে দীর্ঘদিন থেকে রবিরবাজারে বসে বিক্রি করতে পারছেন না। কাঁচা বাজারের রাস্তায় ও শেডঘরে সবকিছু এলোমেলো, অবৈধভাবে দোকান ও গুদামজাত করণে হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে লামা বাজারে। সুষ্ঠু তদারকির অভাবে সিন্ডিকেট কর্তৃক রাস্তা দখল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী আবুল কালামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২০শে অক্টোবর) বিকেলে মৌলভীবাজার ডিবি পুলিশের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। আবুল কালাম বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে। মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার খুঠাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জয়নাল উদ্দিন ৫ই আগষ্ট স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও…

Read More

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গৃহীত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার এবং সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সচিব শহীদ পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।…

Read More

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসাথে তিনি আশাবাদী যে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২১শে অক্টোবর) বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী। মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশে ৩৫ হাজার স্কুল-কলেজ মাদ্রাসা রয়েছে। তারমধ্যে মাত্র ৬১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আর বাকি সকল প্রতিষ্ঠান বেসরকারি, এমপিওভুক্ত। সরকারি চাকুরীজীবিরা প্রত্যেকে তাঁদের মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বা ভাতা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: জনগণের দৌড় গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। ‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’ এই শ্লোগানকে সামনে নিয়ে চালু হওয়া এ সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা এখন নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের(এসপি) সঙ্গে কথা বলতে পারবেন। প্রায় দেড় মাস পরীক্ষামূলকভাবে চালু থাকার পর সোমবার ২০শে অক্টোবর দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। জেলার ৭টি থানায় স্থাপন করা হয়েছে ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন। এই উদ্যোগের ফলে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ০৯নং সাতগাঁও ইউনিয়নের আমরাইলছড়া চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পাকা টিনসেড বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০শে অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আপন দাশ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তারা ধারণা করছে। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে বসতঘরের ভেতরের কোনো সামগ্রীই উদ্ধার করা সম্ভব হয়নি। ফ্রিজ, টিভি, সোফা, ফ্যান, বেড, আলমারি সহ সব কিছু আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে, ফলে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: চলতি বছরে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় পেয়েছেন জিপিএ-৫ তাসনিয়া আমরিন মিম। সে ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। তবুও অদম্য চেষ্টায় মেধাবী মিম থেমে থাকেন নি। প্রবল ইচ্ছে শক্তি ও মনোবলকে কাজে লাগিয়ে এবাবের এইচএসসি পরীক্ষায় সিলেট এমসি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে। মিম মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভাটেরা গ্রামের মৃত সফর আলী ও দিলারা দম্পতির সন্তান। মিম এর ইচ্ছা ভবিষ্যতে ডাক্তার হয়ে মানব সেবা করতে চায় বলে জানিয়েছেন। অন্যজন মাহবুবর রহমান রাফি জিপিএ-৫ পাওয়া রাফি হতে চান ডাক্তার মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই নাইট চৌমুহনীর স্বর্ণ ব্যবসায়ী বশির মিয়া ও ফাতিমা দম্পতির সন্তান রাফি। এবার এইচএসসি পরীক্ষায় সিলেট এমসি…

Read More

ঈশ্বরগঞ্জে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ২শ ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপ দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বাংলা অনুবাদসহ পবিত্র কোরআন উপহার দেওয়া হয়। উপস্থিত অতিথিরা বলেন, জীবনের প্রথম ধাপেই সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধের শিক্ষা একজন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলে। ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শিহাবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: দুইশত বছরের পুরনো ব্রিটিশ আমলের জোড়া তালির লক্করঝক্কর ট্রেনে চলছে সিলেট বিভাগে রেলওয়ের কার্যক্রম। বৈষম্যৈর স্বীকার সিলেটের রেলপথ। সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রেলপথে দুটি বিশেষ ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার করে ডাবলগেজ লাইনে উন্নীতকরণসহ ৮ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন প্লাটফর্মে “আমরা শ্রীমঙ্গলবাসী”র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলের সভাপতি ও প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমেদর সভাপতিত্বে এবং সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল রফি আহমদ চৌধুরী, সাংবাদিক কাওসার ইকবাল, শ্রীমঙ্গল…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: বিয়ে বাড়িতে যাওয়ার পথে মৌলভীবাজারের কুলাউড়ায় বেপোরোয়া  মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহী যুবকের। শুক্রবার (১৮ই অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আছুরিঘাট এলাকায় কুলাউড়া-জুড়ী মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই যুবক সালাউদ্দিন (২৫) বড়লেখা উপজেলার ভোলারকান্দি গ্রামের বাসিন্দা। কুলাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম আহমদ বলেন, সালাউদ্দিন মোটরসাইকেল চালিয়ে কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলের পেছনে সামাদ নামের এক যুবক ছিলেন। তিনি সালাউদ্দিনের বন্ধু। আছুরিঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি মাইক্রোবাস তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি উল্টে পড়ে এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে সালাউদ্দিন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তবে পেছনে থাকা সামাদ…

Read More

জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি:  ‎ ‎বকশীগঞ্জে খাদ্য অধিদপ্তরের ১৬০ বস্তা টিসিবির চাল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামের সাদ্দাম হোসেন ও আল আমিনের পরিবার। তাদের দাবি, জব্দকৃত চালগুলো আসলে টিসিবির ডিলার মাহমুদুর রহমান লাবুর। বৃষ্টির কারণে সাময়িকভাবে চালগুলো তাদের বাড়িতে রাখা হলেও, এখন তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ‎ ‎শনিবার (২১ অক্টোবর) সকালে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া গ্রামের ভুক্তভোগীর বসতবাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন ও আল-আমিনের পরিবারের সদস্য গোলাপি বেগম এবং মোরশেদা এই দাবি জানান। ‎সংবাদ সম্মেলনের বক্তব্যে বলা হয়, উদ্ধারকৃত ১৬০ বস্তা চালের সাথে…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় ৭০ উর্ধ্ব এক বৃদ্ধা নারীকে হাত-মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। (১৯ অক্টোবর) রবিবার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের একট হলুদের জমিতে এ ঘটনা ঘটে। ধর্ষিতা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় সূত্রে জানা যায়,ভুক্তভোগী বৃদ্ধা সাত সন্তানের জননী। তিনি প্রতিদিনের মতো দুপুরে গরু-ছাগল চরাতে মাঠে গিয়েছিলেন। এ সময় একই গ্রামের দুই সন্তানের জনক আকবর আলীর পুত্র আইয়ুব আলী (৫০) নারী লোভী লম্পট সুযোগ বুঝে তার হাত-মুখ বেঁধে পাশের হলুদের ও অন্যান্য ফসলে ঘেরা জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী ও স্বজনেরা বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে…

Read More

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ভুল চিকিৎসার অভিযোগে পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি নারী ও নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালালে পুলিশ,সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৮ অক্টোবর) সকালে। রোগীর স্বজন সূত্রে জানা যায়,শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রসব বেদনা নিয়ে পারুল বেগমকে পলাশবাড়ী পৌর শহরের মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে সিজারিয়ান অপারেশন শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। পরে রাত ৪টার দিকে পারুলের মৃত্যু হয় বলে জানা যায়। স্বজনদের অভিযোগ, ক্লিনিক কর্তৃপক্ষ…

Read More

স্বীকৃতি বিশ্বাস,যশোর: দেবী কালী হলেন হিন্দুধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর তাৎপর্যপূর্ণ দেবী। দেবী কালী বা কালিকা হলেন হিন্দুধর্মে আদিপরাশক্তি বা মহাদেবী পার্বতীর একটি রূপ। তিনি শুধু একজন দেবী নন, তিনি হলেন মহাকাল অর্থাৎ সময়ের নিয়ন্ত্রক।তন্ত্র অনুসারে, কালী হলেন দশমহাবিদ্যার (দশটি প্রধান তান্ত্রিক দেবী) প্রথম দেবী। তাঁকে সময়, পরিবর্তন, সৃষ্টি, মৃত্যু ও ধ্বংসের দেবী মনে করা হয়। “কাল” শব্দের অর্থ সময়, এবং সেই সঙ্গে মৃত্যুও। দেবী কালী এই সময়ের ঊর্ধ্বে এবং সমস্ত কালের নিয়ন্তা। তাঁর গাত্রবর্ণ সাধারণত ঘন কালো বা নীল, যা কাল (সময়) বা অন্ধকারের প্রতীক।তিনি ভয়াল এবং ভয়ঙ্করী রূপ ধারণ করেন। তাঁর লোলজিহ্বা (বের করা জিভ), নরমুণ্ডের মালা…

Read More