Author: Niloy Roy

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে তাঁর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচনকে কেন্দ্র করে। ‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের উপস্থিতিতে। তবে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই। তাদের মতে, যিনি বিগত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে ফ্যাসিবাদী শাসনের সহচর ছিলেন, শিক্ষার্থীদের রক্তের দায় যার গায়ে লেগে আছে তাঁর বইয়ের মোড়ক উন্মোচনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তির অংশগ্রহণ অত্যন্ত দুঃখজনক। অধ্যাপক আইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় তিনি ছিলেন স্বৈরাচারী সরকারের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ‘মরা ছাড়া আর কোনো গতি নাই’ নিজের ফেসবুক ওয়ালে এমন মর্মান্তিক একটি স্ট্যাটাসে দিয়ে গলায় ফাঁ/স লাগিয়ে আ/ত্মহ/ত্যা করেছেন রাহাতুল ইসলাম রাহাত (৩০) নামের এক যুবক। রোবববার (৬ই জুলাই) বিকেলে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৌর শহরের চাতলগাঁও এলাকায় এ ঘটনাটি ঘটে। রোববার রাত ১০টার দিকে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে হতাশার কারণে রাহাত আ/ত্ম/হ/ত্যা/র পথ বেঁচে নিয়েছেন। ম/র/দেহ উ/দ্ধা/র করে ম/য়না/তদ/ন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ম/র্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ এদিকে রাহাতের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, গত কয়েক মাস…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ছু’রি’সহ কিশোর গ্যাংয়ের ৬ সদস্য আটক সম্প্রতি মৌলভীবাজারে কিশোর গ্যাং-এর অপরাধ ও তান্ডব বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন স্থানে মোটরসাইকেল সহ অ’স্ত্র নিয়ে মহড়া প্রদর্শন করার সময় ৬জনকে আটক করেছে পুলিশ। মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কেএইচএম জাহাঙ্গীর হোসেন’র নির্দেশে রোববার (৬ই জুলাই) সন্ধ্যায় মৌলভীবাজার সদর থানার ওসি গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এ অভিযানে শহরের বিভিন্ন স্থানে বেপোরোয়া কিশোর গ্যাং এর ছেলেরা দাপিয়ে বেড়ানো লাইসেন্স বিহীন এবং কাগজ বিহীন মোটরসাইকেলগুলোও আটক করে আইনি প্রক্রিয়ায় জরিমানা করা হয়। জানা যায়, শহরের নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এরকম অভিযান পরিচালনা করা হয়। এমন…

আরও পড়ুন

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গি বা জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও সেখানে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সকলের সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১০ মাসে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারেন না। বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়া…

আরও পড়ুন

সাঘাটা প্রতিনিধি:  গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট হতে বোনারপাড়া চৌ-মাথা এলাকার সাঘাটা-গাইবান্ধা সড়ক পর্যন্ত সড়কের বেশির ভাগ উন্নয়ন কাজ ফেলে রেখে প্রায় ৬ বছর পূর্বে লাপাত্তা হয়েছে ঠিকাদার। দীর্ঘ দিন ফেলে রাখা সড়কে প্রতি বর্ষা মৌসুমের প্রবল বৃষ্টি এবং যানবাহনের চাকার ঘর্ষণে রোলিং করা খোঁয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এদিকে বৃষ্টিতে ধসে যাওয়া সড়কটি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। প্রতিনিয়ত এ সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীপেশার অসংখ্য মানুষ। দীর্ঘ দিন ধরে সড়কের এমন অবস্থা চলতে থাকায় ভুক্তভোগি মানুষের মধ্যে চরমক্ষোভ সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) আওতায়…

আরও পড়ুন

গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার কথাও বলেন তিনি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত ১৫ বছরের সাংবাদিকতায় ব্যর্থতা ছিল উল্লেখ করে শফিকুল আলম বলেন, এই সময়ে তিনটি বিতর্কিত নির্বাচন ও অসংখ্য মানুষ গুম-খুনের শিকার হয়েছে। বিএনপি বারবার বলছে, তাদের নেতা-কর্মীদের নামে ৬০ লাখ মামলা দিয়েছিল তৎকালীন সরকার। এগুলো নিয়ে আমরা কতটুকু সত্য সাংবাদিকতা করেছি-…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পৌর শহরের হীরকপাড়া এলাকায় ভাই ভাই সমবায় সমিতিতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর রাতভর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, ইয়াবা ও ইলেকট্রনিক ডিভাইসসহ চারজন শীর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। (৪ জুলাই)দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযান চলে দীর্ঘ সময় ধরে। আটক ব্যক্তিরা হলেন—সুদারু আজাদ, আসাদ, মোশাররফ ও ছোটন। তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযানে আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়: বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, নকল পিস্তল, প্রচুর ইয়াবা, মোবাইল ফোন ও ল্যাপটপ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে। এই সফল অভিযানের…

আরও পড়ুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের অভিযানে দুই জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুর ১:৩০ মিনিটের দিকে মধ্যনগর থানার চৌকস অফিসার ইনচার্জ মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মোঃইউছুব আলী ও এসআই আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন-মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালিপাড়া গ্রামের আয়নাল হক এর স্ত্রী মালা আক্তার ও মধ্যনগর সদর ইউনিয়নের টেপিরকোনা গ্রামের আব্দুল গণির ছেলে কাছা মিয়া। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মনিবুর রহমান বলেন,(সিআর) নারী ও শিশু মোকাদ্দমা নং-২৬১/২০১৯ ও দায়রা-৩২৬১/২৩,শ্রীপুর-১৪(৬)২৩ এর ওয়ারেন্টভুক্ত এই দুই জন আসামীদের কে আজ গ্রেপ্তার করে,বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়ন এর রামপুর বাজার ও বলাইশিমুল ইউনিয়নের আমলীতলা বাজারে লিফলেট বিতরণ করেন এ্যাবের সাবেক সহ-সভাপতি ও “আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইন্জি. মো:মোস্তাফা-ই-জামান সেলিম। এসময় তিনি সাধারণ ভোটারদের  সাথে মতবিনিময় করেছেন এবং দলের জন্য ভোট ও সমর্থন চেয়েছেন। এছাড়াও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম মাজু সভাপতি নওপাড়া ইউনিয়ন বিএনপি। রুকন তালুকদার সাবেক সভাপতি নওপাড়া ইউনিয়ন বিএনপি। আখতারুজাম্মান সোহেল চেয়ারম্যান সাবেক সভাপতি দলপা ইউনিয়ন বিএনপি। বকুল মিয়া সাবেক সভাপতি আশুজিয়া ইউনিয়ন…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার। শনিবার সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ি বাগানে এক চা–শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘুম থেকে উঠে প্রথমে তাঁদের শিশুপুত্র লিটন বুনারজি (৮) লাশ দুটি দেখতে পায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম ভাঙার পর লিটন তার মা সারি বুনারজিকে (৩৮) ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে ঘরের বাইরে গিয়ে দেখে, সামনের রাস্তায় পড়ে আছেন বাবা দিলীপ বুনারজি (৪৭)। এরপর প্রতিবেশীদের খবর দিলে তাঁরা গিয়ে নিশ্চিত হন, দু’জনেই মারা গেছেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ের বাবা–মা। বড়…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপন করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর এক আনন্দঘন র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আলোচনা সভা, কেক কাটা, ফান গেমস, বিতর্ক, নাট্য প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি মার্কেটিং শিক্ষার সামাজিক গুরুত্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন এবং অ্যালামনাই নেটওয়ার্ককে শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী সহায়ক কাঠামো হিসেবে উল্লেখ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমানে ডেনমার্কের অ্যালবর্গ বিশ্ববিদ্যালয়ের সহযোগী…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইয়ুথ ফর কেয়ার ও দ্য আর্থ-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ, জলবায়ু ও নবায়নযোগ্য শক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ৫ জুলাই (শনিবার), বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স রুমে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইমেট কানেক্টস-এর প্রতিষ্ঠাতা ও সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশনের সম্পাদক তানজিদ হাসান জিসান। সুমাইয়া তাসনিম আশা ও মো. আসিফ-এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থী আসিফুর রহমান নিয়াজ এবং আবিদা শারমিন নাজিয়া। আসিফুর রহমান নিয়াজ তাঁর বক্তব্যে পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তি নিয়ে বিস্তারিত আলোচনা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্ত এলাকা থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৫ই জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার বাতামোড়াল নামক স্থান থেকে তাদের আটক করা হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এদের বাংলাদেশে পুশ ইন করেছে বলে জানিয়েছে বিজিবি। আটক ব্যক্তিদের মধ্যে তিন নারী ও সাতজন পুরুষ। বিজিবি সূত্রের বরাতে জানা গেছে, ভারত থেকে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল তাদের আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা আনুমানিক ৬ মাস হতে ১ বছর আগে বিভিন্ন কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ…

আরও পড়ুন

ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশনে স্টাম্প চুক্তির মাধ্যামে জমি কেনার বায়নার ১ লাখ ৩০ হাজার টাকা ফেরত নিয়ে ফের ৪ লাখ টাকা দাবীর অভিযোগ উঠেছে আলমগীর হোসেন নামের এক প্রভাশালী ব্যক্তির বিরুদ্ধে। তার দাবীকৃত ৪ লাখ টাকা না পেয়ে বসত ঘরে আগুন ও ঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে।এতেই থেমে যাননি ওই চক্র। তাদের দাবীকৃত টাকা না পেলে হত্যার হুমকি ও বসত ঘর পুড়িয়ে দেয়ার হুমকি ধামকি অব্যহত রয়েছে। ওই চক্রেরের ভয়ে চার দিন নিজ বাড়িতে অবরুদ্ধ হয়ে ভুক্তভোগী প্রবাসী মাহাফুজুর রহমানসহ তার পরিবারের সদস্যরা।  গতকাল শনিবার সকালে এমন অভিযোগ করেন প্রবাস ফেরত মাহাফুজুর রহমানসহ তার পরিবারের সদস্যরা।গত বুধবার বিকালে ও সন্ধ্যায় পৌরসভার…

আরও পড়ুন

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) ফুলছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুবাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইং এর পরিচালক ওবায়দুর রহমান মন্ডল। গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন, রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার) অশোক কুমার রায়, গাইবান্ধা জেলা কৃষি সম্প্রসারন…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডের সুরে জমজমাট হয়ে উঠবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। ৫ জুলাই এই দিনব্যাপী আয়োজন ঘিরে সাজানো হয়েছে সেমিনার, ওয়ার্কশপ, সাংস্কৃতিক পরিবেশনা ও করপোরেট সংযোগমূলক নানা কার্যক্রম। প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হবে সকাল ৯টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে সেমিনার, ওয়ার্কশপ এবং করপোরেট আলোচনাসভা। আয়োজনে যুক্ত রয়েছে বিভাগের মার্কেটিং ক্লাব, ডিবেটিং ক্লাব এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রধান আলোচক থাকবেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বখতিয়ার রানা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অধ্যাপক ড. সাবিনা শরমীন…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০ বোতল বিদেশী মদসহ জুয়েল মিয়া (২২) নামে ১জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৪ঠা জুলাই) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার সিন্ধুরখান ইউনিয়নের হুগলিয়া এলাকার (পুরাতন গাজীপুর বাসস্ট্যান্ড) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় তার হেফাজত থেকে ২০ (বিশ) বোতল ROYEL GREEN DELUXE BLENDED WHISKY মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলের পরিমাণ ৩৭৫ মিলিলিটার, যার সর্বমোট পরিমাণ ৭.৫ লিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৬ হাজার (ছত্রিশ হাজার) টাকা। ডিবি গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার হাসপাতাল মাঠ (যদুনাথ ময়দানে) ৪ জুলাই শুক্রবার বিকেলে নাগরপুর ফুটবল একাডেমি আয়োজিত টুর্নামেন্টে উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি খন্দকার নুরুল মোমেন কায়েস (কোমল)। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলার ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান। উল্লেখ্য, মরহুম খন্দকার আবুল কালাম হুমায়ুনের সুযোগ্য পুত্র শিল্পপতি নুরুল মোমেন কায়েস কোমল দেশের একজন একজন অন্যতম রপ্তানিকারক। উদ্বোধনী খেলাটিতে অংশ নেয় টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি বনাম মানিকগঞ্জের দরগ্রাম স্পোর্টিং ক্লাব। খেলা শুরুর কিছুক্ষণ পরেই কর্নার কিক থেকে বল গোপালপুর টিমের গোলরক্ষকের প্রতিরক্ষা ভেদ করে খেলার  ১৪ মিনিটের সময় ২৭ নম্বর জার্জি পরিহিত (বিএএসপির…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে যশোরের অনুশীলন পাঠাগারে চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক বিশেষ সেমিনারটি আয়োজন করে বিপ্লবী গবেষণা সেল, যশোর। খবির শিকদারের সভাপতিত্বে ও শ্যামল শর্মার সঞ্চাচনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুমাইয়া শিকদার ইলা। সেমিনারে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি সুরাইয়া শিকদার এশা।এসময় আরও উপস্থিত ছিলেন কামাল উদ্দিন রানা, সামিউল আজিম, রায়হান আবির, রাহুল প্রমুখ। প্রবন্ধে সুমাইয়া শিকদার বলেন, “চব্বিশের আন্দোলন কেবল একটি ছাত্র আন্দোলন ছিল না, এটি ছিল বৈষম্যের বিরুদ্ধে এক ঐতিহাসিক জাতীয় প্রতিবাদ। ” তিনি…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মাইক্রোবায়োলজি বিভাগ ৩ দিনব্যাপী বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা কার্যক্রমের আয়োজন করেছে। জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম রোগ শনাক্তকরণের লক্ষ্যে আয়োজিত এ কার্যক্রমে জবি শিক্ষার্থীদের বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা প্রদান করা হয়। ১,২ ও ৩ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভাষাশহীদ রফিক ভবনের সামনে আয়োজিত এই কার্যক্রমে প্রায় পাচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কার্যক্রমে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীরা শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে নমুনা সংগ্রহ, প্রাথমিক পরীক্ষা এবং সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। বিভাগের উদীয়মান গবেষক আবু হাসান বলেন, “আমাদের এই ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে সংক্রমণ শনাক্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণে সহায়তা করা।…

আরও পড়ুন