Author: Niloy Roy

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর গাজী (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। রবিবার (৪ জানুয়ারী) সন্ধা সাড়ে ৭ টার দিকে উপজেলার কালনা-যশোর মহাসড়কের হাওয়াইখালি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. মিজানুর গাজী যশোর জেলার বাঘারপাড়া থানার শ্রীরামপুর গ্রামের মৃত ফেলু গাজীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মিজানুর গাজী পেশায় কৃষি শ্রমিক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নড়াইল সদর উপজেলার মুলদাইড় গ্রামের ইলিয়াস শেখের বাড়িতে থেকে কৃষি শ্রমিক হিসেবে ওই এলাকায় কাজ করতেন। রবিবার সন্ধার দিকে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন বন্ধ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। রোববার বিকেলে যশোর প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট যশোর জেলার সমন্বয়ক হাচিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জেলা সম্পাদক তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুব রহমান মজনু, বাসদ যশোর জেলার অন্যতম নেতা আলাউদ্দিন, ছাত্র ইউনিয়ন যশোর জেলা সভাপতি রাশেদ খান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার তীব্র নিন্দা জানান। এসময় বক্তারা বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সারাবিশ্বে তাদের শক্তির অপব্যবহার…

Read More

সোহাগ ইসলাম নীলফামারী: তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান। দিনের পাশাপাশি রাতেও জেলার বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্ত শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন তিনি। রবিবার (৪ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক এতিমখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের গায়ে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, “শীতের রাতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও জানান, চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় জেলার প্রত্যন্ত…

Read More

গঙ্গাচড়া উপজেলা লক্ষিটারি ইউনিয়নের চর ইশরকুল উচ্চ বিদ্যালয় মাঠে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায় অতিসম্প্রতি ৫ নভেম্বর ২০২৫ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।  ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু নাসের সিদ্দিক তুহিন , স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ০৬ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৩৭ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা হয় তাৎক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক কতৃক চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনশেষে চার শতাধিক রোগী ক্যাম্প থেকে…

Read More

মো. জসিউর রহমান, টাঙ্গাইল টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনে ৪টি আসনের মোট ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। টাঙ্গাইল জেলার মোট ৮টি আসনের ২৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে। আজ শনিবার ৩ জানুয়ারি সকাল দশটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক  মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মাদ তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক ও রির্টানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৫ (সদর)…

Read More

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন গণতান্ত্রিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে ভালুকা উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে ভালুকা বাসস্ট্যান্ডস্থ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করে দেশনেত্রীর রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র…

Read More

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাত্রদল ও আটপাড়া ডিগ্রী কলেজ ছাত্রদল শাখা আয়োজনে শনিবার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শোক ও শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আশিক মাহমুদ মুন্না, আটপাড়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি বিল্লাল তালুকদার সাধারণ সম্পাদক আরিফ মিয়া, কারিগরি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিয়া শুনই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইদ্রিস মিয়া।

Read More

শার্শা প্রতিনিধিঃ দুর্বৃত্তদের গুলিতে যশোর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক  আলমগীর হোসেন নিহত হওয়ায় যশোর সীমান্তে তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি রবিবার  ০৩ জানুয়ারী ২০২৬ তারিখে রাতে যশোর শহরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ায় ঘটনার পর পরই যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। এই ঘটনায় জড়িত পলাতক আসামিরা যেন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে যশোর সীমান্তে  ব্যাপক নজরদারি ও অতিরিক্ত চেকপোষ্ট  স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।  সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। একইসঙ্গে সীমান্তে অতিরিক্ত…

Read More

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : শীতের তীব্রতা থেকে গ্রাম্য পুলিশদের সুরক্ষা দিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে পীরগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত ১শ’ গ্রাম্য পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম, এসআই আব্দুল হালিম খান, হামিদুল ইসলাম, রেজা, সজল বসাক, এএসআই বেলাল হোসেন, শহিদুল ইসলাম, রাশেদুল ইসলামসহ থানা পুলিশের অন্যান্য সদস্য ও গ্রাম্য পুলিশরা। এ সময় অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, গ্রাম্য পুলিশরা গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। শীতের এই কঠিন সময়ে…

Read More

মাহমুদুল হাসান মান্না প্রতিনিধি: মদন, নেত্রকোনা ০৩ জানুয়ারি ২০২৬ ​নেত্রকোনার মদনে পূর্ব বিরোধের জেরে আলী আকবর নামের এক কৃষকের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শুক্রবার (০২ জানুয়ারি) বিকেলে উপজেলার তিয়শ্রী ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩ জন আহত হয়েছেন। ​আহতদের অবস্থা: হামলায় গুরুতর আহত হয়েছেন কৃষক আলী আকবর (৫৫) ও তার ভাতিজা পলাশ মিয়া (২০)। আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রতিপক্ষের ইব্রাহিম নামের একজন আহত হয়ে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ​ঘটনার প্রেক্ষাপট: স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ সালে…

Read More

মাহমুদুল হাসান মান্না প্রতিনিধি: নেত্রকোনা ০৩ জানুয়ারি ২০২৬ ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা জেলার পাঁচটি সংসদীয় আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। ​জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, দাখিলকৃত হলফনামা ও প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করে বিএনপির পাঁচজন প্রার্থীর মনোনয়নই সঠিক ও বৈধ পাওয়া গেছে। ​ মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীরা হলেন: ​নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর): ব্যারিস্টার কায়সার কামাল (বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক)। ​নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা): ডাক্তার আনোয়ারুল হক। ​নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া): ডক্টর রফিকুল ইসলাম হিলালী। ​নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী): লুৎফুজ্জামান বাবর (সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী)। ​নেত্রকোনা-৫ (পূর্বধলা): আলহাজ্ব আবু তাহের…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের- ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হয়ে ১৮ জন মনোনয়ন ফরর্ম কিনেছিল। এদের মধ্যে ১২ জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন। আজ শনিবার ৩ জানুয়ারি টাঙ্গাইল জেলার রিটার্নিং অফিসার কর্তৃক যাচাই-বাছাই ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়ে গৃহীত হয়েছে। বাকি ৫ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বৈধ ঘোষিত প্রার্থীদের তালিকায় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত রবিউল আউয়াল লাভলু, জামায়াত ইসলামী বাংলাদেশ এর এ কে এম আবদুল হামিদ, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আখিনুর মিয়া, গণ অধিকার পরিষদের মো. কবীর হোসেন, টাঙ্গাইল আওয়ামী লীগের সহ-সভাপতি বর্তমানে জাতীয় পার্টি…

Read More

প্রতিনিধ, মাহমুদুল হাসান মান্না: মদন,নেত্রকোনা ​আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। ​শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা এই ঘোষণা প্রদান করেন। বাছাই প্রক্রিয়ায় জনাব লুৎফুজ্জামান বাবরের দাখিলকৃত সকল তথ্য ও কাগজপত্র সঠিক পাওয়ায় তার মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়। ​উল্লেখ্য, লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য। দীর্ঘদিন পর তার প্রার্থিতা বৈধ হওয়ার খবরটি এই আসনের সাধারণ ভোটার এবং রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব বহন করছে। এই ঘোষণার ফলে তার নির্বাচনী…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মাওবাদী নেতা শহীদ কমরেড সিরাজ সিকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়া গণতান্ত্রিক গণমোর্চার আয়োজনে যশোরে জাতীয় শহীদ দিবস পালন করা হয়েছে। আজ শুক্রবার ( ২রা জানুয়ারি) বিকাল ৪টায় যশোর শহরের রেলরোড ফুড গোডাউনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নয়া গণতান্ত্রিক গণমোর্চার কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য কমরেড খবির শিকদারের সভাপতিত্বে ও বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, যশোরের সদস্য সুরাইয়া শিকদার এশার পরিচালনায় বক্তব্য রাখেন দেশপ্রেমিক সৈয়দ মোস্তফা ফারুক, রবিউল ইসলাম, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের নেতা সুমাইয়া শিকদার ইলা, রাইয়ান রশিদ আবির, নারায়ণ চন্দ্র সিংহ, কেরামত গাজী, মোখলেসুর রহমান, মোহাম্মদ রাশেদুল মধু, আব্দুল জলিল আবুবক্কার, তুজাম উদ্দিন, আব্দুল কুদ্দুস প্রমুখ। আলোচনা…

Read More

মনিরুজ্জামান খান গাইবান্ধা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা জেলার পাঁচটি সংসদীয় আসনের চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে জেলা নির্বাচন অফিস। এমন তথ্যই জানানো হয়েছে। এবছরের সর্বশেষ জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ লাখ ৯০ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটারের চেয়ে ২৫ হাজার ৫৩২ জন নারী ভোটার বেশি। পাশাপাশি জেলায় হিজড়া ভোটার রয়েছেন ৩৬ জন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার গাইবান্ধায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৮০৩ জন। আগের নির্বাচনে জেলায় মোট ভোটার ছিলেন ২০ লাখ ৫২ হাজার ৫৯৭ জন। আসন্ন নির্বাচনে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানিপুরে ফসিল জমি থেকে জোরপূর্বক মাঠি কাটায় এ এস লোকমানের নামে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধ মো: ছালিক মিয়া।   ছালিক মিয়া তার অভিযোগ বলেন, “আমি দরখাস্তকারী মোঃ ছালিক মিয়া একজন বয়োবৃদ্ধ অসুস্থ ব্যাক্তি বটে। আমার তিন জন ছেলে প্রবাসে অবস্থানরত আছেন। তপশীল বর্ণিত ভূমি আমার মৌরশী, আমার পিতা মবশ্বির আলীর খরিদা ভূমি হয়। যাহাতে আমি সকলের জ্ঞাতসারে নির্বিবাদে ভোগ ব্যবহার করিয়া আসিতেছি। ২য় পক্ষ (এ এস লোকমান) আমার পিতারসহ অংশীদার মোঃ মছব্বির এর উত্তরাধীগণের সাথে হাত মিলাইয়া বিভিন্ন ভুল পরামর্শ দিয়া আমি এবং আমার পরিবারের সদস্যদেরকে হয়রানি করার হীন মনুষ্যতায় বিগত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ভবানিপুরে ফসিল জমি থেকে জোরপূর্বক মাঠি কাটায় এ এস লোকমানের নামে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী বৃদ্ধ মো: ছালিক মিয়া।   ছালিক মিয়া তার অভিযোগ বলেন, “আমি দরখাস্তকারী মোঃ ছালিক মিয়া একজন বয়োবৃদ্ধ অসুস্থ ব্যাক্তি বটে। আমার তিন জন ছেলে প্রবাসে অবস্থানরত আছেন। তপশীল বর্ণিত ভূমি আমার মৌরশী, আমার পিতা মবশ্বির আলীর খরিদা ভূমি হয়। যাহাতে আমি সকলের জ্ঞাতসারে নির্বিবাদে ভোগ ব্যবহার করিয়া আসিতেছি। ২য় পক্ষ (এ এস লোকমান) আমার পিতারসহ অংশীদার মোঃ মছব্বির এর উত্তরাধীগণের সাথে হাত মিলাইয়া বিভিন্ন ভুল পরামর্শ দিয়া আমি এবং আমার পরিবারের সদস্যদেরকে হয়রানি করার হীন মনুষ্যতায় বিগত…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয়–সম্পদ এবং মামলার অবস্থান একে অপরের থেকে ভিন্ন। স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান একজন এলএলবি ডিগ্রিধারী। তিনি কৃষিখাত থেকে বছরে আয় করেন ১৯ হাজার ৯৫০ টাকা এবং পেশাগত আয় দেখিয়েছেন ৩ লাখ ৯ হাজার ৯৫০ টাকা। বিএনপি’র মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস এবং পেশায় একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হলফনামা অনুযায়ী তার নগদ অর্থ ২২ হাজার ৪২২ টাকা, ব্যাংকে ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং আবাসিক বাড়ির…

Read More

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ প্রতিনিধি: স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার এবং পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন প্রণয়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্বামী। এ সময় তিনি স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে মারধর, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা সাগর আহমেদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহমেদ জানান, ২০১৮…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পাহাড়, হাওর, বিল, চা বাগান ও সমতল ভূমি বেষ্টিত এলাকা মৌলভীবাজারে জেঁকে বসেছে হাড়কাঁপানো তীব্র শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১লা জানুয়ারি) সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিনে মধ্যে বুধবার (৩১ ডিসেম্বর) ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার (২৯শে ডিসেম্বর) মৌলভীবাজারে তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ঘন কুয়াশা থাকায় শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে এবং জনজীবন শীতের দাপটে জবুথবু। এদিকে তীব্র শীত উপেক্ষা করে সকাল থেকেই কাজে…

Read More