- জোর-জুলুম নয়, ভালোবাসায় জয়: অক্ষত অবস্থায় ফিরল হাওর রক্ষা বাঁধের সব ব্লক
- দুর্গাপুরে অবৈধ ৭ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন: ধ্বংস হলো মাদকের আস্তানা
- দুর্গাপুরে বিজিবির ফাঁদ: ভারতীয় মদ ও যানবাহন ফেলে চম্পট পাচারকারীদের
- পুলিশের জালে ইয়াবা কারবারি নয়ন, কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নে স্বস্তি
- ফজরের নামাজ পড়ে ঘরে ফিরে ছেলের হাতে প্রাণ গেল বাবার
- ময়মনসিংহে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নেত্রকোনার ২ মাদক ব্যবসায়ী আটক
- নেত্রকোনার শ্যামগঞ্জে বাসে তল্লাশি: ভারতীয় মদসহ মাদক কারবারি আটক
- হকারদের পুনর্বাসন ও অবৈধ দখল উচ্ছেদে নেত্রকোনায় পৌর প্রশাসকের ব্যতিক্রমী অভিযান
Author: Niloy Roy
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আটপাড়া উপজেলা বিএনপি আয়োজনে বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত দোয়ায় উপস্থিত ছিলেন নেত্রকোনা,জেলা বিএনপির সাধারণ সম্পাদক নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি আবুল কাশেম তালুকদার, আতিক মির্জা, মোস্তফা আশরাফ কামাল তুহিন, সহ-সভাপতি ইমরান হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর হাসান রূপন, মাইনুল হাসান মিল্টন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, জেলা বিএনপির সাবেক শিক্ষা…
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার লাগানোকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস রাজনীতি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি গঠনে বিলম্ব এবং নেতাদের বিভক্তি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজ সংগঠনের কর্মীদের প্রতি ইঙ্গিত করে কঠোর বার্তা দিয়েছেন। ছাত্রলীগের এই আকস্মিক ‘পোস্টার পলিটিক্স’-এর পেছনে ছাত্রদলেরই অভ্যন্তরীণ কারো হাত থাকতে পারে বলে তার বক্তব্যে প্রচ্ছন্ন ইঙ্গিত পাওয়া গেছে। ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান তার নিজের ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে লিখেছেন, “কমিটি…
গাইবান্ধা প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে গাইবান্ধায় নারীসহ ৫২ জন পরীক্ষার্থীকে আটক করেছে প্রশাসন। এদিকে, আটক পরীক্ষার্থীদের পরে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার হয়। সেখানে তাদের কানের ভেতর থেকে একে একে ডিজিটাল ডিভাইস বের করে আনেন স্বাস্থ্যকর্মীরা। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এর আগে এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকালীন সময়ে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সদস্যরা এসব পরীক্ষার্থীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়।…
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: মাসুদ আলম। বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর স্মৃতিবিজড়িত নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়েছে। শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজার নতুন রাস্তা, চানমারি, চাষাড়া গোলচত্বর থেকে খানপুর হাসপাতাল রোড ধরে গুদারাঘাট হয়ে স্কুল প্রাঙ্গণে ফিরে আসে। তবে শতবর্ষের মিলনমেলার মূল অনুষ্ঠান বিদ্যালয়ের মাঠে ১০ জানুয়ারি শনিবার সকাল থেকে শুরু হয়ে রাতে সংগীতানুষ্ঠানের মাধ্যমে শেষ হবে। এই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে। ড. মোহাম্মদ শহীদুল্লাহ মুসলিম সমাজের শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯২৬ সালে ঢাকার নবাব…
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করলেন শিল্প ও স্হানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার বেলা ১২ টায় ছাতক সিমেন্ট কোম্পানি পরিদর্শন করেন। এ সময় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি থেকে ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে দ্রুত উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে’। শিল্প এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় অবস্থিত ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে শিল্প উপদেষ্টা বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের যে পথ দেখিয়েছে, সেই পথ অনুসরণ করেই আগামীর নির্বাচিত সরকার…
মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: জুলাইয়ের উত্তাল দিনগুলোর সাহসী কণ্ঠস্বর ও বিপ্লবী চেতনার প্রতীক শহীদ ওসমান হাদিকে স্মরণ করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীদের আয়োজনে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হয়েছে। গত ২ জানুয়ারি শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীরা শহীদ ওসমান হাদির আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে বিভিন্ন দেয়ালে প্রতীকী গ্রাফিতি অঙ্কন করেন। গ্রাফিতিগুলোতে আধিপত্যবাদবিরোধী চেতনা, ন্যায়ের পক্ষে অবস্থান এবং সততা, ইনসাফ ও শোষণমুক্ত সমাজের প্রত্যাশা তুলে ধরা হয়। বিশ্ববিদ্যালয়ের মেইনগেট, একাডেমিক ভবন সংলগ্ন দেয়াল, মুরাল কমপ্লেক্সে শহীদ শরীফ ওসমান বিন হাদির গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। শিক্ষার্থীরা গ্রাফিতির পাশাপাশি বিভিন্ন স্লোগান লেখেন। স্লোগানগুলো…
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহের ভালুকায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ভালুকা বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে ভালুকা পৌর বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “দেশের ইতিহাসের সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী জননেত্রী দেশমাতা মরহুমা বেগম…
তামজিদ হোসেন মজুমদার বরিশাল বিশ্ববিদ্যালয় দুর্বৃত্তের গুলিতে একটি হত্যা শুধু একটি স্বপ্ন কে মাটি চাপা দেয় না, তার সঙ্গে বিলীন করে লাখো সম্ভাবনার। বর্তমান সময় দুর্বৃত্তের বন্দুকের মুখে নিভে যায় মানুষের বেঁচে থাকার সব আশা। এক ট্রিগারে সন্তান হারায় বাবা, মা-বাবা হারায় সন্তান, প্রিয়তমা হয় বিধবা। শত শত পরিবারের অশ্রুতে ভারী হয়ে উঠে এই নগরী। কে কাকে দোষ দেবে? নাকি সবই কপাল? মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রাজনৈতিক সহিংসতার ৫৯৯টি ঘটনায় মোট ৫ হাজার ৬০৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে ৮৬ জন নিহত এবং ৫ হাজার ৫১৮ জন আহত হন, যাদের মধ্যে ৯৭ জন ছিলেন গুলিবিদ্ধ। সংখ্যাগুলো…
গাইবান্ধার সাদুল্লাপুরে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী মঙ্গলবার বিকেলে উপজেলার ৮নং ভাতগ্রাম ইউনিয়নের টিয়াগাছায় মিয়াবাড়ী মসজিদ প্রাঙ্গণে ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, ভিক্টর লাইফস্টাইল, সু-প্যালেস গাইবান্ধার সাংগঠনিক সহযোগিতায় সর্বসাধারণের অর্থায়নে , জোনার ফাউন্ডেশনের উদ্যোগে জেডএফ কুরআন শিক্ষা মাকতাবের ৬৫ জন শিক্ষার্থীসহ মোট ১০২ জনের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এসময় জোনার ফাউন্ডেশনের সভাপতি এ জে আশিকুর রহমান শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের আরপি ডা.আবির হাসান দীপ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা জাতীয়তাবাদী দল বিএনপি’র সদস্য সচিব মোঃ আব্দুল সালাম…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৪-তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬এর আয়োজন। মঙ্গলবার (৬ই জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আসাদুজ্জামান। এ সময় তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও কারিকুলাম এক্টিভিজিটের দিকে বিশেষভাবে মনোযোগী হওয়ার আহ্বান জানান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুন নাহার পারভীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের ভারতীয় নাসির পাতার বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ই জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব বিড়ি আটক করা হয়েছে। শ্রীমঙ্গল বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ভোররাতে চলমান অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় পাতার নাসির বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। তিনি আরও জানান, ৪৬ বিজিবি’র দায়িত্বাধীন ১১৫ কিলোমিটার সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান…
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা পৌর পার্কে ঢুকলেই চোখে পড়ে রঙিন বেলুনের ঝাঁক। সেই বেলুনের সঙ্গেই সারাদিন ঘুরে বেড়ায় সাত বছরের শিশু রবিউল ইসলাম। বয়সে যখন তার হাতে থাকার কথা খাতা-কলম, তখন তার কাঁধে সংসারের ভার। রবিউলের বাবা নেই। বাবাহীন সংসারে মায়ের সঙ্গে সে থাকে গাইবান্ধা রেলস্টেশন সংলগ্ন একটি বস্তিতে। টিনের ছাউনি আর বাঁশের খুঁটির ছোট্ট ঘরটিই তাদের ঠিকানা। প্রতিদিন সকাল হলেই রবিউল বেরিয়ে পড়ে পার্কে—বেলুন বিক্রি করতে। দুপুর গড়িয়ে বিকেল, কখনো সন্ধ্যা—পুরো দিনটাই কাটে তার কাজের মধ্য দিয়ে। পার্কে খেলতে আসা শিশুদের দিকে তাকিয়ে অনেক সময় থমকে যায় রবিউল। তার চোখে তখন কৌতূহল, আবার চাপা কষ্টও। সে জানে—এই বয়সে তারও…
এম এ হাসান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা’র নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে জুনায়েদ খন্দকার (২৪) ও হিমেল (২২) নামে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আনোয়ার হোসেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে জুনাইদ খন্দকার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রলেরবাড়ি চরহোসেনপুর গ্রামের ইদ্রিস খন্দকারের ছেলে। এবং মোঃ হিমেল ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রতারক চক্রটি দিনাজপুরের চিরিরবন্দরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি দিনাজপুর…
হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মঙ্গল কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহসের বাড়িতে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারী) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াই পাড়া গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস নিজ বাড়িতে ওই প্রার্থনা সভার আয়োজন করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মা শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান, উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন,…
স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ জুলাই আন্দোলনের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির বিচারের দাবিতে যশোরে রোড মার্চ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিপ্লবী ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত হয় এ প্রতিবাদী রোড মার্চ ও মানববন্ধন। রোড মার্চ চলাকালে বিভিন্ন মোড়ে মোড়ে বক্তব্য দেন মাহামুদুল হক সোহান (ব্যবসায়ী),আসমা ইসলাম (শিক্ষিকা),সুমাইয়া শিকদার ইলা (নারী প্রতিনিধি),উম্মে সাদিয়া (নারী প্রতিনিধি),রাহুল (ছাত্র প্রতিনিধি),তামিম (ছাত্র প্রতিনিধি),টিটো (ব্যবসায়ী),আমির হামজা (ছাত্র প্রতিনিধি) রিহাদ (ছাত্র প্রতিনিধি),নাইমুল ইসলাম (ছাত্র) সাঈফ (ছাত্র),হাবিব আহমেদ শান (ছাত্র প্রতিনিধি),সোহানুর রহমান (জন প্রতিনিধি)। বক্তারা বলেন,জুলাই গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নির্মম সত্য উন্মোচন করেছে। চোদ্দোশো শহীদ, নির্যাতিত জনগণ, দমন–পীড়নের ভয়াবহ বাস্তবতার মাঝেও আমরা দেখেছি এক অবিশ্বাস্য ঘটনা…
তামজিদ হোসেন মজুমদার,ববি প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘চোর’ অপবাদ ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা পথ বেচে নিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শুভ বৈরাগী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড.শারমিন আক্তার। ৩জানুয়ারি (শনিবার) রাতে গোপালগঞ্জ সদর উপজেলা বৌলতলী নিজ বাড়িতে শুভ বৈরাগী ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন স্বজনরা। পহেলা জানুয়ারি(বৃহস্পতিবার) শুভ বৈরাগী আত্মহননের কারণটি সামাজিক যোগাযোগে এক পোস্টের মাধ্যমে জানান, তিনি লিখেন, আমি শুভ বৈরাগী একটি মেয়েকে ভালোবাসি,নাম তার “সঙ্গীতা বাড়ৈ”। ১লা জানুয়ারি তার জন্মদিন হওয়ায় তাকে সামনাসামনি শুভেচ্ছা জানাতে ৩১ডিসেম্বর রাতে সঙ্গীতার সাথে দেখা করতে তার বাড়ি যাই। এসময় তার জেঠামশায় আমাকে দেখে পেলে…
মনিরুজ্জামান খান গাইবান্ধা: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে পলাশবাড়ী উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার সংলগ্ন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোন্নাফ হোসেন আলমগীর, আজহার আলী সাংগঠনিক সম্পাদক, শহিদুল ইসলাম রাজা শিল্প বিষয়ক সম্পাদক জেলা বিএনপি নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন, অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আজহার সরকার , এছাড়াও মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল লতিফ…
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার খাস কাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে স্থানীয় বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের মানুষকে এতটা ভালোবাসেন যে বিগত স্বৈরাচার সরকারের আমলে এত নির্যাতনের পরেও তিনি জনগণের পক্ষে ও বাংলাদেশের পক্ষে অবিচল ছিলেন। তিনি…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদের ২ জন ডাকাত গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। ৬ জানুয়ারি মঙ্গলবার মধ্য রাত আনুমানিক ২টার সময় টহল পুলিশের একটি দল নাগরপুর-পাকুটিয়া সড়কে একটি ট্রাক ও লোকজন দেখে এসআই কামরুজ্জামান ও তাহের জিজ্ঞেসাবাদের জন্য সিগনাল দিলে ডাকাতরা ট্রাক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরবচ্ছিন্ন ভাবে ধাওয়া করে চৌকস পুলিশ সদস্য এসআই কামরুজ্জামান, জুয়েল ও তাহের ডাকাতদলের ২ জনকে নাগরপুর সদরের তালতলা এলাকা থেকে আনুমানিক ভোর রাত ৩ টার সময় দেশীয় অস্ত্র, কাটার, লাঠি এবং রেজিষ্ট্রেশনবিহীন একটি (টাটা ১০১০ সিআরএক্স) মডেলের ট্রাক সহ গ্রেফতার করতে সক্ষম…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করবে এবং মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, মাঠপর্যায়ে এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। আচরণবিধি প্রতিপালনে রাজনৈতিক দল ও প্রার্থীদের ক্ষেত্রে কমিশন কঠোর অবস্থানে থাকবে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘বৃহত্তর চট্টগ্রামের আইনশৃঙ্খলা বাহিনীর সেল’-এর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরআগে ‘ভিজিলেন্স ও অবজারভেশন টিম’ -এর সঙ্গেও মতবিনিময় সভা করেন নির্বাচন…

