সিলেট প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জল্লা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলমেন্ট অর্গানাইজেশন ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স এন্ড…
Author: Niloy Roy
সিলেট প্রতিনিধি: প্রতিটি মানুষের জীবন অমূল্য। সড়কে কোন প্রাণ ঝরে যাক এটি কারোর কাম্য নয়। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে সড়কে মৃত্যুহার কমানো সম্ভব। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটি) ও পরিবহন সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এসব কথা বলেন। সড়কে নিরাপত্তা নিশ্চিতে বিআরটিএ- এর ভূমিকা সম্পর্কে তিনি বলেন, সঠিকভাবে যাচাই করে গাড়ির ফিটনেস দিতে হবে, ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে চলতে না পারে। এছাড়া ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে শুধু যোগ্যদেরই বিবেচনা…
সিলেট প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে সিলেটে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন। জল্লারপাড় ওয়াকওয়ে সংলগ্ন জল্লা পরিষ্কারের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সিলেট সিটি কর্পোরেশন, ইউনাইটেড ন্যাশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলমেন্ট অর্গানাইজেশন ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আয়োজিত অভিযানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ফেরদৌস আনোয়ার ও সহকারী পরিচালক বিসল চক্রবর্ত্তী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশন্স এন্ড…
মৌলভীবাজার প্রতিনিধি: “মানসম্মত হেলমেট ব্যবহার ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মৌলভীবাজারে “জাতীয় নিরাপদ সড়ক দিবস” ২০২৫ উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে রেলীটি বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, জেলা বিএনপি’র নেতা ফখরুল ইসলাম, জেলা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের সংরক্ষিত এলাকা লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৬৫) কমিউনিটি পেট্রোলিং বন টহল দলের সদস্য (সিপিজি) নিহত হয়েছেন। বুধবার (২২শে অক্টোবর) ভোরে লাউয়াছড়া বন বিটের আওতাধীন জানকিছড়া ক্যাম্পের রাত্রিকালীন ডিউটি শেষ করে বাড়ি ফেরার সময় দ্রুতগামী গাড়ির চাপায় তার মৃত্যু হয়। জানা যায়, নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা এবং সিএমসি অফিস বয় বাবুল মিয়ার পিতা। তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকার ডলুছড়া বন টহল দলের (সিপিজি) একজন সদস্য হিসেবে দীর্ঘ দিন থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় ও বন বিভাগ সূত্রের বরাতে জানা যায় যে, প্রতিদিনের মত বুধবার ভোর…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগ্ৰই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে। মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন: বড়লেখা-জুড়ী; মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর…
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান আগামী মাসে তিন দিনের সফরে ওয়াশিংটন যাবেন। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। আজ মঙ্গলবার সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে। রিয়াদ থেকে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবেন এবং পরের দিন তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পরিকল্পনা স্থগিত করেছেন। ফলে বুদাপেস্টে আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের বৈঠক। যার ফলে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও একটি বাধার সম্মুখীন হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র। কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, ট্রাম্প মাত্র কয়েকদিন আগে বলেছেন যে তিনি দুই সপ্তাহের মধ্যে পুতিনের সাথে-বৈঠক করবেন। একই সাথে শান্তির বিনিময়ে পূর্ব দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য ইউক্রেনকে চাপ দেওয়ার কথাও বলেছেন তিনি। কিন্তু ট্রাম্প এখন রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটানোর প্রচেষ্টায় আরেকটি আকস্মিক পরিবর্তন এনেছেন। গত সপ্তাহে পুতিনের সাথে তার ফোনালাপ হয়েছে। ক্রেমলিন এখনও তার সমস্ত দাবিতে অটল…
শ্বাসরুদ্ধকর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে সুপার ওভারে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা আনল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত ৫০ ওভারে সমান ২১৩ রান করে ম্যাচ টাই করে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। টাই হওয়া ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেটে ১০ রান করে। জবাবে ১ উইকেটে ৯ রান করে হেরে যায় বাংলাদেশ। সুপার ওভারে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ৭৪ রানে জিতেছিল বাংলাদেশ। ক্রিকেট ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন আন্তর্জাতিক ম্যাচ টাই হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে…
যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) একটি প্রতিনিধিদল আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে প্রতিনিধিদল নিশ্চিত করেছে যে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের জন্য আইআরআই কমপক্ষে ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাবে। প্রতিনিধিদলের প্রধান ও আইআরআই বোর্ড অব ডিরেক্টরসের সদস্য ক্রিস্টোফার জে. ফুসনার বলেন ‘আমরা ফেব্রুয়ারির নির্বাচনে একটি শক্তিশালী পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করব।’ তিনি বলেন, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের উপস্থিতি সহিংসতার আশঙ্কা হ্রাসে সহায়তা করবে। প্রতিনিধি দলে আরও ছিলেন—সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) ইন্দো-প্যাসিফিক সিকিউরিটি প্রোগ্রামের সিনিয়র ফেলো ও পরিচালক লিসা কার্টিস, আইআরআই-এর গণতান্ত্রিক নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া বিষয়ক টেকনিক্যাল…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, স্বাধীনতার ৫০ বছর অতিক্রম করলেও দেশের মানুষ এখনো তার প্রাপ্য অধিকার ও মর্যাদা পুরোপুরি ফিরে পায়নি। তিনি বলেন, স্বাধীনতার চেতনা ছিল, সবার জন্য সমান অধিকার, সমান মর্যাদা ও ন্যায়ের নিশ্চয়তা। কিন্তু আজও আমরা দেখি সমাজে বৈষম্য, অবহেলা ও অন্যায়ের চিত্র। এই বৈষম্য দূর করে প্রকৃত স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই এনসিপি কাজ করছে। আখতার আরও বলেন, বিশেষ করে রংপুর জেলা নানা বৈষম্যের শিকার, এখান থেকে উঠে আসতে তিনি কাজ করে যাবেন। এ বিভাগের কোন জেলা যাতে অবহেলিত না থাকে সেজন্য এনসিপি কাজ করছে। আখতার হোসেন আজ মঙ্গলবার বিকেলে রংপুরের পীরগাছা…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যেতে হবে উল্লেখ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাতে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রাজনৈতিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই, সেই নির্বাচন অর্থবহ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হোক। এ জন্য এই মুহূর্ত থেকে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো দায়িত্ব নিতে হবে।’ সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘এটি নিশ্চিত করার…
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত ভারতের সঙ্গে একটি চুক্তি বাতিল করেছে, আর আদানি বিদ্যুৎ চুক্তিসহ কয়েকটি চুক্তি পুনর্বিবেচনা বা বাতিলের প্রক্রিয়ায় রয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত শুধু একটি চুক্তিই বাতিল করা হয়েছে। সেটি হলো টাগবোট কেনার চুক্তি। পর্যালোচনায় দেখা গেছে, প্রকল্পটি বাংলাদেশের জন্য লাভজনক নয়। টাগবোট কেনার চুক্তি বাতিলের সিদ্ধান্তটি ঢাকা ও নয়াদিল্লির পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই নেয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আরও বলেন, সরকার বর্তমানে আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি এবং ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি)-এর আওতায় বাস্তবায়িত কয়েকটি প্রকল্প পুনর্মূল্যায়ন করছে।…
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে সরকারের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দ সাক্ষাৎ করেন। এসময় নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ। সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন। এ সময় বিতর্কিত কোনো কর্মকর্তা—বিশেষ করে স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে ছিলেন…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদনপত্র আহ্বানের শেষ দিনে আবেদনপত্র বক্স ভাঙচুর ও তছনছ করার গুরুতর অভিযোগ উঠেছে। (২১’অক্টোবর) মঙ্গলবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের এই ঘটনা ঘটে। ঘটনায় খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও পাওয়া যায়। জানাযায়,খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন গ্রহণের শেষ দিন। উপজেলা প্রশাসন বেলা ৩টায় লটারির মাধ্যমে ডিলার নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হলে, তার আগেই একদল দুর্বৃত্তকারীরা খাদ্য নিয়ন্ত্রকের উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভাঙচুর করাসহ দুর্বৃত্তরা বক্সগুলোর ভেতর থাকা আবেদনপত্রগুলোও ছিঁড়ে ফেলে চলে যায়। একইসাথে খাদ্য কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনাও ঘটে। এতে কার্যালয় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ বিষয়ে খাদ্য কর্মকর্তা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয়টি ইউনিয়নের প্রাণকেন্দ্র রবিরবাজারে রয়েছে সরকারি বিশাল হাট। উক্ত হাটে হাটের দিন ছাড়াও প্রতিদিন কোটি টাকার পণ্য ক্রয় বিক্রয় হয়। সরকার এ বাজার থেকে প্রতিবছর কোটি টাকা অধিক উপরে রাজস্ব পেলেও নানান সংকটে ভোগছেন সরকারি হাট বাজারের ক্রেতা বিক্রেতারা। দীর্ঘদিন থেকে তোহা বাজারনীতি বাস্তবায়ন না থাকায় প্রভাবশীলীদের দখলে বাজারের রাস্তা ও একাধিক দোকান কোঠা। কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্য স্থান সংকুলানের কারনে দীর্ঘদিন থেকে রবিরবাজারে বসে বিক্রি করতে পারছেন না। কাঁচা বাজারের রাস্তায় ও শেডঘরে সবকিছু এলোমেলো, অবৈধভাবে দোকান ও গুদামজাত করণে হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে লামা বাজারে। সুষ্ঠু তদারকির অভাবে সিন্ডিকেট কর্তৃক রাস্তা দখল…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা ও চিহ্নিত সন্ত্রাসী আবুল কালামকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (২০শে অক্টোবর) বিকেলে মৌলভীবাজার ডিবি পুলিশের সহায়তায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই অলিয়ার মৌলভীবাজার থেকে তাকে গ্রেপ্তার করেন। আবুল কালাম বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের হাল্লা গ্রামের বাদল মিয়ার ছেলে। মঙ্গলবার (২১শে অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার খুঠাউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীর ওপর হামলা ও মারধরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জয়নাল উদ্দিন ৫ই আগষ্ট স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও…
যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গৃহীত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার এবং সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সচিব শহীদ পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।…
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করায় আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসাথে তিনি আশাবাদী যে তাঁরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে অবদান রাখবেন। আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইসঙ্গে, আগামী বছরের জুলাই মাস থেকে বাড়ি ভাড়া আরও সাড়ে সাত শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি নিয়ে গত কয়েকদিন ধারাবাহিকভাবে বিভিন্ন উপদেষ্টার সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর…
মৌলভীবাজার প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২১শে অক্টোবর) বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী। মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশে ৩৫ হাজার স্কুল-কলেজ মাদ্রাসা রয়েছে। তারমধ্যে মাত্র ৬১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আর বাকি সকল প্রতিষ্ঠান বেসরকারি, এমপিওভুক্ত। সরকারি চাকুরীজীবিরা প্রত্যেকে তাঁদের মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বা ভাতা…

