Author: Niloy Roy

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীতের মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উপজেলা প্রশাসন। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। পৌষ মাসের তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে চা-বাগান অধ্যুষিত ও দুর্গম এলাকার দরিদ্র মানুষ যখন খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় মানবিক সহায়তা নিয়ে হাজির হন ইউএনও। বুধবার (৩১শে ডিসেম্বর) দিবাগত রাতে তিনি কমলগঞ্জ পৌর এলাকার রেলওয়ে স্টেশন, বিভিন্ন বাজার ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুমন্ত অসহায় মানুষদের গায়ে নিজের…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ১৯নং দিলদারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক শিশু শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফলাফলের উত্তরপত্র নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। এনিয়ে দুই শিক্ষক একে-অপরের উপর দায় চাপানোর চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জানাজানি হওয়ায় অভিভাবকসহ এলাকার মানুষের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এবং শিক্ষকদের দ্বারা যদি এমন কর্মকাণ্ড ঘটে তখন শিক্ষার্থীদের অধ্যায়ের বিষয়ে সন্দিহান অভিভাবকরা। তথ্যানুসারে বিশ্লেষণ করে জানা যায়, বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল মাওয়া (তিন বিষয়ে ১৪৯ নম্বর) পেয়ে প্রথম স্থান অর্জন করে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আরেক শিক্ষার্থী ফাহিয়া ইসলাম মানহা (তিন বিষয়ে ১৪৭ নম্বর) পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করে…

Read More

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেওয়ায় কাজী লাইন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে গাইবান্ধা- পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের গড়েয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন রংপুর জেলার পীরগঞ্জ থানার ধনশালা গ্রামের হারুন মিয়ার পুত্র জামিল (১৭)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী কাজী লাইন নামের নৈশ কোচটি গড়েয়া ব্রিজ এলাকায় পৌঁছালে সামনে…

Read More

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা–রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা ব্র্যাক অফিসের সামনে একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর (বুজরুক বোয়ালিয়া) গ্রামের আবুল হোসেনের পুত্র জনি। অপরজন নাকাই ইউনিয়নের মালিনি পাড়া গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান। এছাড়া দুর্ঘটনায় নাকাইহাট ইউনিয়ন পরিষদের ধানখুনিয়া ওয়ার্ডের সদস্য শরিফুল ইসলাম গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা…

Read More

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় গাছ কাটার সময় গাছ চাপা পড়ে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, সন্ধ্যায় বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর আব্বাসের মোড় এলাকার মধু মিয়া ও মতিউর রহমান বাড়িতে সকাল থেকে গাছ কাটার কাজ চলছিল। পাশের বাড়ির ফরিদ মিয়ার ১১ বছর বয়সী মেয়ে ফিহামনি তার দুই বছর বয়সী বোন জান্নাতি আক্তারকে কোলে নিয়ে গাছ কাটা দেখতে যায়। এ সময় কাটতে থাকা গাছটি ওই দুই বোনের উপরে হঠাৎ পড়ে যায়। এ ঘটনাকে ধামাচাপা দিতে গাছ কাটার লোকজন ও গাছের মালিক মধু মিয়া এবং…

Read More

শেখ জহিরুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল পৌরসভা কাকচর ২ নং ওয়ার্ডে একটি অরাজনৈতিক সামাজিক ঐক্য, উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাকচর ঐক্য সংঘের শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার (২ জানুয়ারি ২০২৬ ইং) সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় কাকচর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় সেই সাথে তিন শতাধিক সদস্য নিয়ে উদ্বোধনীয়া যাত্রা শুরু হয়। উক্ত অনুষ্ঠানটি কাকচর ২ নংওয়ার্ডের সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় এবং মোঃ মাহবুব আলমের সৌজন্যে উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কাকচর ঐক্য সংঘের উদ্বোধন সহ ঘোষিত কমিটির নির্বাচিত সভাপতি মোঃরফিকুল ইসলাম (সবুজ মিয়া) ও সাধারণ সম্পাদক মোঃ মাহাবুব আলম, সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াহাব,…

Read More

মাহমুদুল হাসান মান্না প্রতিনিধি : নেত্রকোনা ০২ জানুয়ারি ২০২৬ ​বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জানুয়ারি ২০২৬) বাদ জুম্মা নেত্রকোনা পৌর এলাকার ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। ​ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এই বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ​উপস্থিত নেতৃবৃন্দ: অনুষ্ঠানে জেলা ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন: ​অনিক মাহবুব চৌধুরী, সভাপতি, নেত্রকোনা জেলা ছাত্রদল। ​শামসুল হুদা শামীম, সাধারণ সম্পাদক, নেত্রকোনা…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগের সত্যানুসন্ধানে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনা এবং ওই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার বিষয়টি সত্যানুসন্ধানের লক্ষ্যে নিম্নবর্ণিত শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা…

Read More

মাহমুদুল হাসান মান্না মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আল মাহবুব আলম, সাধারণ সম্পাদক পদে দৈনিক নিউনেশন পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকির হোসেন তালুকদার উজ্জ্বল নির্বাচিত করা হয়েছে। এর আগে পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির লক্ষে নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা আব্দুল লতিফ মোতাহার লিটনকে আহবায়ক করে মানব জমিনের উপজেলা প্রতিনিধি নূরুল হক রনু ও আলোকিত প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মির্জা আল মাহমুদকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সময় উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার,পৌর বিএনপির সভাপতি…

Read More

ব্যবসায়ীদের দাবির মুখে এনইআইআর চালুর সময়সীমা পিছিয়ে দিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অবিক্রিত বা স্টকে থাকা হ্যান্ডসেটের তথ্য জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়। গতকাল বুধবার বছরের শেষ দিনে সেই সময়সীমা শেষ হয়েছে। বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, বর্তমানে নেটওয়ার্কে সচল থাকা কোনো অনুমোদিত বা অননুমোদিত হ্যান্ডসেট বন্ধ করা হবে না। এমনকি ব্যবসায়ীদের কাছে থাকা যেসব অবিক্রীত হ্যান্ডসেটের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) তালিকা বিটিআরসিতে জমা দেওয়া হয়েছে, সেগুলোর ওপরও কোনো প্রভাব পড়বে না। কেবল নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া হ্যান্ডসেটই এনইআইআর প্রক্রিয়ার আওতায় আসবে। নতুন নীতিমালা অনুযায়ী, প্রবাসীরা তাদের…

Read More

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কার্যকর হয়েছে। বিদ্যমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ আরও শক্তিশালী করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এ অধ্যাদেশটি গত ৩০ ডিসেম্বর রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে কার্যকর হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এক বার্তায় এ তথ্য জানিয়েছে। প্রেস উইংয়ের বার্তায় জানানো হয়, নতুন অধ্যাদেশের মূল লক্ষ্য হলো তামাক ও নিকোটিনজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনগণকে সুরক্ষা দেওয়া। একই সঙ্গে বিড়ি উৎপাদনসংক্রান্ত পৃথক অধ্যাদেশ বাতিল করে একটি সমন্বিত আইন কাঠামো গড়ে তোলা এবং ই-সিগারেট, ভ্যাপ, হিটেড টোব্যাকোসহ…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : যখন নতুন বছরের আগমনে চারপাশ মুখর থাকে আতশবাজির শব্দে, আলোঝলমলে ফানুস আর উৎসবের হৈ-হুল্লোড়ে ঠিক সেই সময় সম্পূর্ণ ভিন্ন এক মানবিক বার্তা নিয়ে নতুন বছরকে বরণ করে নিল স্বেচ্ছাসেবী সংগঠন ক্লিন আপ ভালুকা। আনন্দ উদযাপনের প্রচলিত ধারার বাইরে গিয়ে সংগঠনটি বেছে নেয় মানবতা, সহানুভূতি ও দায়িত্ববোধের পথ। ৩১ ডিসেম্বর মধ্যরাতে, বছরের শেষ প্রহরে ও নতুন বছরের প্রথম মুহূর্তে ক্লিন আপ ভালুকার সদস্যরা ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ভালুকা বাসস্ট্যান্ড, ওভারব্রিজ, বাজার এলাকা, থানার মোড়সহ জনসমাগমপূর্ণ স্থানে পরিচালিত হয় এই ব্যতিক্রমধর্মী মানবিক কর্মসূচি। তীব্র শীতে…

Read More

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ২০২৬ সালের প্রথম দিনে গাইবান্ধা জেলার ১৪৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ ৬০ হাজার ৩৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণের কারণে এ বছর বই বিতরণ কর্মসূচি কোনো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়নি। গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, শোকাবহ এই পরিস্থিতির কারণে সরকার নির্ধারিত ‘বই উৎসব’ কর্মসূচি স্থগিত রাখা হয়। এর পরিবর্তে বিদ্যালয়গুলোতে অনানুষ্ঠানিকভাবে ও সীমিত পরিসরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। সকাল থেকেই জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে তাদের নিজ নিজ শ্রেণির পাঠ্যবই সংগ্রহ করে। কোনো ধরনের…

Read More

মাহমুদুল হাসান মান্না, মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় দশম শ্রেণীর শিক্ষার্থী শাওন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি কায়েস (১৬) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ​ঘটনার প্রেক্ষাপট ও উদ্ধার ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাওন উপজেলার পদমশ্রী ভুইয়াটি গ্রামের দুলাল ভুইয়ার ছেলে এবং জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিল। সে তার মামাবাড়ি থেকে পড়াশোনা করত। বার্ষিক পরীক্ষা শেষে বাড়িতে আসা শাওন গত সোমবার বিকেলে কদমশ্রী বাজারে তার দাদার দোকানে বসা ছিল। বন্ধুদের ফোন পেয়ে সে দোকান…

Read More

বুধবার (৩১ ডিসেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। যা বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ গত বছরের মার্চ থেকে শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হচ্ছে। বর্তমানে জ্বালানি তেলের দর নির্ধারণ ছাড়াও আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

Read More

২০২৫ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। জাপানের উত্তরাঞ্চলের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকায় বুধবার ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ২৬ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৯ কিলোমিটার গভীরে। এদিকে জাপানের সরকারি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫.৭ হিসেবে রেকর্ড করেছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এছাড়া এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত নভেম্বর-ডিসেম্বরে এই নিয়ে মোট ৪টি ভূমিকম্প…

Read More

রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে মালিবাগ সংলগ্ন মৌচাক উড়ালসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশার চালক নয়ন তালুকদার এবং মোটরসাইকেল আরোহী ইয়াসিন আরাফাত আশিক। নিহত ইয়াসিন ঢাকার বেসরকারি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সুশান্ত কুমার জানান, ইয়াসিন ও তার এক বন্ধু মোটরসাইকেলে মালিবাগ থেকে মুগদার দিকে যাচ্ছিলেন। মৌচাক ফরচুন মার্কেট সংলগ্ন ক্রসিংয়ে রামপুরাগামী একটি সিএনজির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। ভোর ৬টার…

Read More

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা দেশবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত বিএনপি চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মাতা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় মানুষের ঢল নামে। তিনি আরও বলেন, জানাজায় দুরদুরান্ত থেকে লাখ লাখ সাধারণ মানুষ, অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমের সাংবাদিকসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা…

Read More

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) তে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো গবেষণা ভিত্তিক সংগঠন “Society for Research And Development” (SRD)। আজ বুধবার (৩১শে ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই সংগঠনটিকে নিবন্ধন প্রদান করা হয়। Society for Research And Development (SRD) একটি গবেষণা-মুখী সংগঠন, যার মূল লক্ষ্য হলো সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যাকে তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা। সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনা, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণায় যুক্ত করা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপ তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজ করে…

Read More

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হচ্ছে। আতশবাজির বর্ণিল আলোকচ্ছটায় নতুন বছরের প্রথম প্রহর আলোকিত হয়ে ওঠে। সময়ের তারতম্যের সঙ্গে মিলিয়ে দেশভেদে আলাদা আলাদা সময়ে মধ্যরাতের আগে নববর্ষ উদ্‌যাপন শুরু হয়। প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতির কিরিটিমাতি প্রথম স্থান হিসেবে ২০২৬ সালে প্রবেশ করে। এরপর নিউজিল্যান্ডের অকল্যান্ডে আতশবাজির আলোকচ্ছটায় খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানানো হয়। জাঁকজমকপূর্ণভাবে চীনে নতুন বছর উদ্‌যাপন করা হয়ছবি: রয়টার্স অস্ট্রেলিয়ার সিডনিতে নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সম্প্রতি বন্ডাই সৈকতে বন্দুকধারীদের গুলিবর্ষণে হতাহতের ঘটনা স্মরণ করে সিডনি হারবার ব্রিজে আলোকসজ্জার মাধ্যমে শান্তি ও একতা লেখা প্রদর্শন করে শান্তির বার্তা দেওয়া হয়। এ…

Read More