Author: Niloy Roy

হঠাৎ দেওয়াল টপকে বেরিয়ে এসে এক নারী ও দুই শিশুর ওপর ঝাঁপিয়ে পড়ে একটি সিংহ। গত ৩ জুলাই পাকিস্তানের জোহান শহরের একটি গ্রামের খামারবাড়ি থেকে বেরিয়ে সিংহ ওই কাণ্ড ঘটায়। সেই ভিডিও বিশ্বজুড়ে ভাইরাল হয়েছে। এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। শহরের নিরাপত্তা ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে, লাফ দিয়ে একটি কংক্রিটের দেওয়াল পার হয় সিংহটি। এরপর পেছন থেকে এক নারীর ওপর আক্রমণ করে মাটিতে ফেলে দেয়। তখন ওই খামারবাড়ি থেকে এক ব্যক্তিকে লাঠি হাতে দৌড়ে বেরিয়ে আসতে দেখা যায়। তিনি সিংহটির কবল থেকে ওই নারীকে রক্ষা করেন। সিংহটি ওই লোকের তাড়া খেয়ে একটু সামনে গিয়ে আরও দুই শিশুকে আক্রমণ…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বাল্য বিবাহ, ইভটিজিং, নকল পণ্য, নারী ও শিশুর প্রতি, সহিংসতা, নিপীড়ন, বৈশম্যমূলক আচারণ রোধে সচেতনতামূলক সভা বুধবার তেলিগাতী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে৷ ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদ আয়োজনে বুধবার সকাল ১১ টায় এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়৷ এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্মকর্তা আতিকুর রহমান খান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, ৫নং তেলিগাতী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম,এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ ও স্কুলের শিক্ষার্থীবৃন্দ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল…

আরও পড়ুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাঠে নেমেছে প্রশাসন। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার ১৫টি নাসারীতে অভিযান চালিয়ে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা ধ্বংস করে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিহার রঞ্জন রায়, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তায়ন কমিটির কর্মকর্তা খালেদ মোশারফ, প্রাণি সম্পদ কর্মকর্তা রনজিৎ চন্দ্র সিংহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হাসান জানান, অভিযান চলাকালাীন ১ লাখ ১০ হাজার ৩ শ টি ইউক্যালিপটাস ও ৪ হাজার ২শ টি…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহ অন্যান্য মামলায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর শিহারী গ্রামের আব্দুল মান্নান তালুকদারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাসুদ তালুকদার (৪৪)কে গ্রেফতার করে সন্ত্রাস বিরোধী আইন আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে জমি সংক্রান্ত বিরোধে মারামারি মামলায় উপজেলার সরিষা ইউনিয়নের সরিষা গ্রামের রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৪),জুয়া আইনে ধামদী গ্রামের আবুল কালামের ছেলে হুমায়ুন আকবর হৃদয়(২৬) ও পারোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সোহাগী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেফতার করে…

আরও পড়ুন

জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ খলিলুর রহমানকে সভাপতি, মোহাম্মদ মামুন ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার ( ৭ জুলাই) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন প্রাপ্ত ক্ষমতাবলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দুই বছর মেয়াদী নির্বাহী কমিটি ঘোষণা করে। এই কমিটিতে উপদেষ্টা করা হয় বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ড. মাহমুদা খানম, শিক্ষক উপদেষ্টা প্রফেসর ড. সুফিয়া খাতুন,ড. মোঃ আনিসুর রহমান এবং ছাত্র উপদেষ্টা কাজী রওনাকুল ইসলাম টিপু, আব্দুস সাত্তার, এ.বি.এম পারভেজ রেজা, মোঃ মেসবাউল আলম, আবু নাসের কচি, হাসানুজ্জামান কবির, মুহাঃ নিজামুল…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে প্রশাসন। মঙ্গলবার (৮ই জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে হাওরের বিভিন্ন স্থানে পেতে রাখা প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩০০টি চায়না দোয়ারী জাল এবং ৬ হাজারটি চাই জাল জব্দ করা হয়। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে এসব জাল হাওরের তীরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে কুঞ্জ লাল বিশ্বাস নামে একজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায়…

আরও পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলার এক বছর পেরলেও হয়নি বিচার। এখনো ছাত্রলীগ নেতাকর্মীদের প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। এই পরিপেক্ষিতে আগামী ১৮জুলাই ‘লীগ বহিষ্কার’ কর্মসূচি পালনের প্রস্তাব দিয়েছেন তারা। আজ বুধবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের পক্ষে এ প্রস্তাব দেন ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌরভ রায়। এদিকে জুলাই মাসব্যাপী ১৩টি কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে: জুলাই ছাত্র জনতার বিজয় র‍্যালি ও বিজয় ভোজ, জুলাই অ্যাম্বাসেডর ও সম্মাননা প্রদান, শর্টফিল্ম, ভিডিও প্রদর্শনী, পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা, “জুলাই ৩৬” ভাবনা প্রতিযোগিতা, রচনা, কবিতা, চিত্রাঙ্কন ও গ্রাফিতি প্রতিযোগিতা, রিমেম্বারেন্স…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত ১৫ দিনের বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার দুর্গাপুরে বৃক্ষরোপণ করেছে সুসং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আরিফুল ইসলাম শান্ত। বুধবার (৯ জুলাই) বিকেলে সুসং সরকারি কলেজ চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরিফুল ইসলাম শান্ত বলেন, “কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এবং ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরি এবং সবুজ বাংলাদেশ গঠনে ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন…

আরও পড়ুন

রিয়াদ ইসলাম জলঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মোঃ মোখলেছুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ, জেলা মজলিশে শূরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি প্রভাষক মনিরুজ্জামান জুয়েল, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক মোঃ ছাদের হোসেন ও প্রভাষক…

আরও পড়ুন

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত, জলাবদ্ধতা এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে ৯ জুলাই সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আরো বলা হয়েছে, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা না রয়েছে। এছাড়া, ভারী বৃষ্টির ফলে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর আগে,…

আরও পড়ুন

বাংলাদেশ ভুটানকে যে সকল অবকাঠামোগত সুবিধা প্রদান করছে, তার সর্বোচ্চ সদ্ব্যবহার করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি উল্লেখ করেন, দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এখনো উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রদূত দর্জি ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অধ্যাপক ইউনূসের কাছে পৌঁছে দেন। দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক ও বিদ্যমান চমৎকার সহযোগিতার কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশের পক্ষ থেকে ভুটানকে বিশেষ করে চিকিৎসা শিক্ষা এবং বাংলাদেশে একটি ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতার জন্য…

আরও পড়ুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষ থেকে জন্মগতভাবে আট সদস‍্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার কে উপরহার সামগ্রী তুলে দিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মরহুম এডভোকেট কাজী খানের সহধর্মিনী ও শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবিদা সুলতান নাজনীন। বুধবার সকালে পৌরসভার উজিলাব গ্রামের আট সদস‍্যের দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার কে উপরহার সামগ্রী তুলে তিনি। এ সময় উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর ছাত্রদের যুগ্ম আহ্বায়ক মোফাসসেল ফকির, ইঞ্জিনিয়ার সোহাগ প্রমুখ।   শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস‍্য আবিদা সুলতান নাজনীন বলেন, বিএনপির  কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ১০জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী, জানা যায়,উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন। এ অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫হাজার ৫শত ২৪ টাকা, মোবাইল ফোন ১০ টি, ও সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম…

আরও পড়ুন

,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার করা হয়েছে। এ সময় দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ই জুলাই) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন—সুনামগঞ্জের গোলাম কিবরিয়া ওরফে সুলতান (২০) এবং কক্সবাজার জেলার মো. মনির হোসাইন (৩৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ই জুলাই) সকালে সরকারবাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এসময় একটি রেফ্রিজারেটর ভ্যানকে সিগন্যাল দেয় থামার জন্য কিন্তু ড্রাইভার সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে সাধুহাটি এলাকায় গাড়িটি আটক করা হয়। এরপর গাড়ি তল্লাশি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: ট্রেনে সিলেট থেকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নিজ বাড়িতে ফেরার পথে মায়ের সাথে “আলাদা” হওয়া এক কিশোরী (১৭)-কে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। ঘটনার অভিযুক্ত আক্তার আলী (২৮) নামের এক গাড়িচালকে গ্রেপ্তার করে পুলিশ। আক্তারের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থ গ্রামে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক। কুলাউড়া রেলস্টেশন থেকে প্রতিদিন সিলেটে ভাড়ায় যাত্রী পরিবহন করতেন। জানা যায়, আসন বিহীন টিকেটে তারা বাড়ি ফিরছিলেন, সিলেট থেকে ছেড়ে আসা ট্রেনের বগিতে ভিড় থাকায় ভুল করে কুলাউড়া জংশন স্টেশনে নেমে পড়ে কিশোরী। কিন্তু মাকে খুঁজে না পেয়ে তার সন্দেহ হয়। ততক্ষণে ট্রেন ছেড়ে চলে যায়। বাড়িতে ফিরতে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা…

আরও পড়ুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের পুরান শাখাইতি গ্রামে ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ে বর্তমানে ৫ শতাধিক ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে। এখানে ৭টি গ্রামের ছাত্র-ছাত্রী পড়াশোনার জন্য আসেন। পড়াশোনার মানও ভালো ছিলো। কিন্তু, বিধি বাম, কর্তা ব্যাক্তি ভালো নয়।’ যার কারণে বিদ্যালয়ে অদ্যাবধি বিজ্ঞান ও কমার্স বিভাগ খোলা যাচ্ছে না। যার কারণে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী কমছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষক ১০ মাস যাবত বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্য্যালয়ের শিক্ষকরা বেকায়দায় পড়েছেন। বিদ্যালয়ের ই-মেইল পাসওয়ার্ড তার কাছে থাকায় শিক্ষকরা শিক্ষাবোর্ড থেকে আসা কোন নোটিশ বা তথ্য জানতে পারছেন না। গত ১০ ডিসেম্বর এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বারাবরে মোঃ জহির…

আরও পড়ুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: গভীর বঙ্গোপসাগরে সৃষ্টির নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় চার শতাধিক ট্রলার মাছ শিকারের জন্য গভীর সমুদ্রে যেতে পারনি। বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরায় ব্যাঘাত ঘটায় কয়েক হাজার জেলে এখন বেকার সময় কাটাচ্ছেন। ক্ষতির মুখে পড়েছেন ট্রলার মালিক ও মাছ ব্যবসায়ীরাও। স্থানীয় বাজারে দেখা দিয়েছে ইলিশসহ সামুদ্রিক মাছের সংকট। মৎস্যসম্পদ রক্ষায় সরকার গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই নিষেধাজ্ঞা শেষে জেলেরা আশা করেছিলেন সাগরে গিয়ে ট্রলারভর্তি ইলিশসহ নানা প্রজাতির মাছ নিয়ে ঘাটে ফিরবেন। ট্রলার মালিক ও ব্যবসায়ীরাও প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বৈরী আবহাওয়া সেসব প্রস্তুতিকে হতাশায় পরিণত করেছে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছিল,…

আরও পড়ুন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনা জেলার পাথরঘাটা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের সহায়তা করতে এগিয়ে এসেছেন কর্নেল (অবঃ) হারুনুর রশিদ খান। বুধবার (০৯ জুলাই, ২০২৫) সকাল  ১১টায় তিনি তাঁর ব্যক্তিগত অর্থায়নে ক্রয়কৃত স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এই কার্যক্রমের মাধ্যমে তিনি পাথরঘাটা  উপজেলার ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সহায়তা প্রদান করলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অবঃ) হারুনুর রশিদ। স্যালাইন প্রদান করার পরে কর্নেল (অবঃ)  হারুনুর রশিদ খান বলেন, “বেতাগী আমার জন্মস্থান, আমি এই মাটির সন্তান। বরগুনা জেলায় বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েই চলেছে। অনেকেই এই রোগে আক্রান্ত হয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে আমার নিজস্ব…

আরও পড়ুন

নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পশ্চিম পাতিলা গ্রামে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে ছিলেন এলাকাবাসী।যাতায়াতের কোনো রাস্তা না থাকায় স্কুল, হাটবাজার কিংবা হাসপাতালে যেতে হতো অনেক কষ্টে।এই সংকট সমাধানে এলাকাবাসী নিজেরাই এগিয়ে আসেন এবং একটি দীর্ঘ রাস্তা নির্মাণের উদ্যোগ নেন। উল্লেখযোগ্য বিষয় হলো, গ্রামের মানুষ নিজেরাই এই রাস্তায় প্রয়োজনীয় জমি স্বেচ্ছায় দান করেন এবং বিনা পারিশ্রমিকে মাটি ফেলে রাস্তাটি দৃশ্যমান করেন। এই জনভিত্তিক উদ্যোগে ৭ জুলাই, সোমবার সরেজমিনে পরিদর্শনে আসেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাগরপুর উপজেলা শাখার একটি প্রতিনিধি দল। দলে ছিলেন উপজেলা সভাপতি তোফায়েল আহমেদ, সেক্রেটারি আব্দুল হাকিম, অফিস সম্পাদক হাফেজ আব্দুল কাদের এবং বায়তুলমাল…

আরও পড়ুন

আবুবকর সম্পদ,জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) আইটি সোসাইটির নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ সরকার বিজয় নির্বাচিত হয়েছেন। সোমবার (৭ জুলাই) আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রকাশ করেন সংগঠনটির মডারেটর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য। এছাড়াও নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তাহসিনা নাইমা খান, ইব্রাহিম শেখ, তাওহীদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলিফ, মো: আবু সাঈদ, মনিকা জাহান খাদিজা। এছাড়াও সাংগঠনিক সম্পাদক, মো: মেহেদী হাসান, ট্রেজারার কাঞ্চি আক্তার কাজল, দপ্তর সম্পাদক মো: শাহরিয়ার জুবায়ের নির্বাচিত হয়েছেন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো: বায়জিদ সরকার বিজয় বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইটি…

আরও পড়ুন