মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে এক নারীর মৃত্যুকে প্রথমে স্বাভাবিক মনে করে অপমৃত্যু মামলা রুজু করা হলেও, পরবর্তীতে ময়নাতদন্তের রিপোর্ট আসলে শ্বাসরোধে হত্যার প্রমাণ মেলে। ঘটনার প্রায় চার মাস পার হলে রাজনগর থানা পুলিশ মোঃ খলিল মিয়া @ ফেছাদ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুদের টাকা লেনদেন নিয়ে মনোমালিন্যের জেরে গলা টিপে ভিকটিমকে হত্যার দায় স্বীকার করেছেন খলিল মিয়া। গত ৩১শে মার্চ সকাল আনুমানিক ৬টার সময় রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের শাহানা বেগমকে (৫১) নিজ ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। তার আত্মীয়স্বজন জানিয়েছিলেন কারো উপর কোন সন্দেহ নেই বলে বিষয়টি স্বাভাবিক মৃত্যু হিসেবে পুলিশকে জানায়। রাজনগর থানা…
Author: Niloy Roy
শার্শা প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এপথে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯ টা থেকে বন্ধ হয়ে পড়ে আমদানি,রফতানি। এদিকে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকায় দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। এসব পণ্যের মধ্যে বেশির ভাগ শিল্পকলকারখানার কাচামাল ও পচনশীল জাতীয় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে। বেনাপোল স্থল বন্দর পরিচালক শামিম হোসেন বলেন, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস। এ উপলক্ষে সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম…
আমার দুই সন্তানের কাছে আমি অন্ধ মা হয়ে গেছি। আমার এই অন্ধ হওয়ার জন্য একমাত্র দোষী শেখ হাসিনা।’ ২০২৪ সালের ১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে এক চোখ অন্ধ হয়ে যাওয়া পারভিন আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ দেয়া সাক্ষ্যে একথা কবেন। আট মাসের অন্তঃসত্ত্বা পারভিন সাক্ষীর ডায়াসে দাঁড়িয়ে তার জবানবন্দিতে বলেন,‘আমার নাম পারভিন। বয়স ২৭ বছর। আমি ঢাকার যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় থাকতাম। এখন বরিশালে স্বামীর বাড়িতে থাকি। ঢাকায় থাকা অবস্থায় আমি দিন মজুরের কাজ করতাম। ২০২৪ সালের ১৮ জুলাই প্রতিদিনের মতো জুরাইনে ৫টা পর্যন্ত কাজ করে লেগুনা স্ট্যান্ডে আসি। তবে এখানে কোন গাড়ি না…
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি’র শীর্ষ ৫ জন নেতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ৫ সদস্য এই অনুষ্ঠানে অংশ নেবেন। বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। অন্যান্য সদস্যরা হলেন- বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমদ। এদিকে, সোমবার রাতে বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি রাজধানীর গুলশানে বিএনপি’র চেয়ারপার্সনের কার্যালয়ে রাত সাড়ে ৮টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই ঘোষণাপত্র আজ বিকেল ৫টায় উপস্থাপন করা হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক গণসমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। এদিকে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণা পত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতির সামনে এটি উপস্থাপন করা হবে।’
নাগরপুর(টাংগাইলে)সংবাদদাতা: ২ আগস্ট ২০২৫, শনিবার সকাল ৬টায়, নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সাহেবের আশু রোগমুক্তি কামনায় এক দোয়ার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় মুসুল্লীগণ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় আমীরকে দ্রুত সুস্থতা দান করেন,আমিন।
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: ব্যবসায়ীদের শীর্ষ জাতীয় সংগঠন ইন্ডাষ্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর নাগরপুর উপজেলা শাখার নেত্ববৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন সংগঠনের টাঙ্গাইল জেলা সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী। তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা IBWF-এর দায়িত্বশীল মো. জিয়াউর রহমান জিয়া। শনিবার (২ আগস্ট) বিকালে স্থানীয় একটি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা সভাপতি মো. রেজাউল করীম চৌধুরী বলেন, “IBWF ব্যবসায়ীদের অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করার একটি প্ল্যাটফর্ম। নাগরপুর শাখার নেতৃত্বে ঐক্য ও কর্মদক্ষতা আমাদের আশাবাদী করে তুলেছে। সংগঠনের মাধ্যমে ব্যবসায়ীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নে একযোগে কাজ করে যেতে হবে।”…
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় নির্ধারিত নিয়ম-কানুন উপেক্ষা করে অবৈধভাবে প্রতিবেশীর সীমানা ঘেঁষে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ির নকশা এবং পানি নিষ্কাশনের কোনো পরিকল্পনা ছাড়াই নির্মাণকাজ শুরু করেছেন তিনি। এতে বাঁধা দিতে গেলে আব্দুর রশিদ নামে এক প্রতিবেশীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন ওই ব্যক্তি। শনিবার সকালে পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আব্দুর রশিদ। অভিযোগ সূত্রে জানা যায়, রবিউল ইসলাম পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় জমি কিনে সেখানে আধাপাকা বাড়ি নির্মাণ করছেন। কিন্তু নির্মাণাধীন বাড়িটি প্রতিবেশী আব্দুর রশিদের জমির একেবারে সীমানা ঘেঁষে তৈরি হচ্ছে। ভবনের পানি পড়ার…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের শমসেরগঞ্জ বাজার এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য এর নেতৃত্বে এসআই মোঃ আবু নাইয়ুম মিয়া ও সঙ্গীয় ফোর্স রবিবার (৩রা আগস্ট) রাতে শমশেরগঞ্জ বাজার সংলগ্ন সিআইপি আব্দুর রহিম এর নির্মাণাধীন মার্কেটের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতরা হলেন, মোঃ নজরুল ইসলাম (৩২), সাং-পানিউমদা (লেবু বাগান), নবীগঞ্জ, হবিগঞ্জ,মধু মিয়া (৪৫), সাং-বিন্নিগ্রাম, মৌলভীবাজার। পলাতক আসামি –আনোয়ার মিয়া প্রকাশ আনর মিয়া (৪৭), সাং-পানিউমদা (মধ্যপাড়া গাঙের পাড়), নবীগঞ্জের হবিগঞ্জ। ঘটনাস্থলে তল্লাশি করে নজরুল ইসলামের লুঙ্গির কোচা…
বিশেষ প্রতিনিধিঃ ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুজ্জামান বাবুর বিরুদ্ধে অপ্রচার ও সম্মানহানির অভিযোগে দুইজনের নামে আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। সোমবার (৪ আগষ্ট) যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন সাংবাদিক মাস্টার আশরাফুজ্জামান বাবু। বিচারক অভিযোগ আমলে নিয়ে ঝিকরগাছা থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার বিবাদীরা হলেন- ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনিপাড়ার নুর ইসলামের ছেলে মিন্টু মিয়া (৪৫) ও তার স্ত্রী খাদিজা খাতুন (৩৫)। বাদীর অভিযোগ, চলতি বছরের ১৮ জুলাই রাতে ঝিকরগাছার গদখালি ইউনিয়নের বেনেয়ালি কলোনি পাড়ায় বিকেএসপির নিয়মিত ফুটবল খেলোয়াড় সুরাইয়া আক্তারকে (১৩) নির্যাতনের অভিযোগে পরের দিন (…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের পথরেখা ঘোষণা এবং আবাসন খাতে সম্পূরক বৃত্তির দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। আজ ৪ আগস্ট ( সোমবার) বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন নেতৃবৃন্দ মিলে দুপুর ১২ টা থেকে অবস্থান কর্মসূচি পালন করছে । গত বুধবার শিক্ষার্থীরা যশোর রোড ম্যাপ এবং সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশাসনকে ২দিন আলটিমেটাম দিয়েছিল। সেই প্রেক্ষিতে আল্টিমেটাম শেষ হলেও কোন স্পষ্ট বার্তা না আসার কারণে আজ শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান করছে। অবস্থানরত শিক্ষার্থীদের মধ্য থেকে জানতে চাইলে এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ , জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের সকল ব্যবসায়ীদের সঙ্গে নবগঠিত বাজার বনিক সমিতির কমিটির কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ আগষ্ট সোমবার সন্ধায় সমিতির কার্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা হয়। সভায় কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ ইলিয়াস আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিল্লুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন দিলীপ খান,জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক,উপজেলা যুব দলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদসহ আরো অনেকে। এ সময় সহ সভাপতি…
আটপাড়া( নেএকোণা) প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার আটপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করেছেন- হিউস্টন,টেক্সাস, যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও নিউইয়র্ক স্টেট কমিটির সদস্য মোহাম্মদ বশির। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ বশির বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না। তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবেন। বিএনপি জনগণের দল, ক্ষমতার জন্য নয়; মানুষের অধিকার ফিরিয়ে দিতেই বিএনপির রাজনীতি। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বছরের পর বছর বিএনপি…
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় এক মাদক সেবির হামলায় বিজয় কৃষ্ম হালদার (৭০) নামের এক প্রবীণ শিক্ষক গুরুতর আহত হয়েছে। হামলার সময় শিক্ষকের বসত ঘরের আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে। তাকে (আহত শিক্ষক) পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক বর্তমানে তিনি একজন পল্লী চিকিৎসক। গতকাল সোমবার বেলা সাড়ে ৯টার দিকে পাথরঘাটা কাকচিড়া ইউনিয়নের রুপধন বাজারে তার প্রতিবেশী ইদ্রিস মুন্সী (৪০) নামের এক যুবক এই হামলা চালায়। পাথরঘাটা থানার ওসি মোঃ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শিক্ষক অভিযোগ করেন, তিনি রুপধন মাধ্যমিক বিদ্যালয় থেকে অবসর নেয়ার পর পল্লী চিকিৎসক হিসাবে তার নিজ গ্রাম…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করেছে শিক্ষা অফিস। নাগরপুর উপজেলা ও টাঙ্গাইল জেলা শিক্ষা অফিসের আয়োজনে সোমবার (৪ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন স্কিমের আওতায় শ্রেষ্ঠ শিক্ষার্থীর জন্য পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার নাদির আহম্মদ, জেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মো. কামরুল হাসান সহ টাঙ্গাইল জেলা ও উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ। এ সময় উপজেলা শিক্ষা অফিসার…
ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবস্থিত উজিরপুর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।শনিবার (২ আগস্ট ) সাবেক সভাপতি মো:আরাফাত ইসলাম ও সাধারন সম্পাদক মো:জিহাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে আইন বিভাগের ২০২০-২১শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম ওয়াহিদুর রহমান সভাপতি ও অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদমান শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির অন্যান্য সদস্যা হলেন, সহ-সভাপতি:হৃদয় ইসলাম,সৌরভ রাজ,সাব্বির হোসাইন, পলাশ মজুমদার, অয়ন বাহাদুর। যুগ্ম সাধারণ সম্পাদক:শাহাদাত আসলাম,নুসরাত জাহান, চয়ন,নাদিম,জিদান,সানজিদা আফরিন রিতু। কোষাধ্যক্ষ:তন্ময় বিশ্বাস ও সহ-কোষাধ্যক্ষ:রোমান ও কাজি সাকিল। সাংগঠনিক সম্পাদক:সাঈদ হাসান ও সহ সাংগঠনিক সম্পাদক:মেহেদি,সুমাইয়া তানজিম,সাজিদ হোসাইন,রাতুল,ইমন আকন,আফিয়া ফাহমিদা।…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জুলাই-আগস্ট(২০২৪)গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা,আহতদের সুস্থ্যতার জন্য দোয়া,আলোচনাসভা ও জুলাই ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩ আগস্ট) সকাল ১১ট “জুলাই যোদ্ধা” কমলগঞ্জ উপজেলার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। মো.মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি,সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা,কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জুলাই যোদ্ধা ইমন হোসেন,সালেহ আহমদ,খালেদ আহমদ,মহিন মিয়া,নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার বিরুদ্ধে খাদ্য বান্ধব ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। “ভুক্তভোগীর বিভিন্ন দপ্তরের অভিযোগ সূত্রে জানা যায়,যথাযথ নিয়ম-নীতি অনুসরণ না করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাও নিয়োগ কমিটির সদস্য সচিব মমিনুর রশিদ সিদ্দিকী অনৈতিক সুবিধা নিয়ে তার পছন্দের প্রার্থীদের গোপনে নিয়োগ দিয়েছেন বলে একাধিক ডিলার অভিযোগ তোলেন। এদিকে মনোহরপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল লতিফ প্রধান বলেন আমার নাম কর্তন করে গোপনে খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা অর্থের বিনিময়ে আরেক জনের নাম ঢুকিয়ে দেয় বলে অভিযোগ তোলেন। এবিষয়ে বক্তব্য জানতে পলাশবাড়ী খাদ্য নিয়ন্ত্রণ অফিসে গেলে সংবাদকর্মীকে নিউজ না করার অনুরোধ খাদ্য…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে মাওঃ আব্দুল হক ও সম্পাদক পদে কাজী মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন। শনিবার(২ আগস্ট)সকাল ১১ টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত দ্বি -বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিলেট জোনের সভাপতি ড. নুরুল ইসলাম বাবুল। ব্যবসায়ী মনসুর আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সিলেট মহানগর সভাপতি আলীমুল এহসান চৌধুরী, মৌলভীবাজার জেলার সভাপতি সৈয়দ মহিউদ্দিন চৌধুরী শাহিন প্রমুখ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের…
আবুবকর সম্পদ, জবি প্রতিনিধিঃ গত বছর কোটা সংস্কার আন্দোলন যখন এক দফা আন্দোলনে পরিণত হওয়ার দারপ্রান্তে তখনই একদফা ডিজাইন তৈরি করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী মারুফ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার ফেসবুক পেইজ “Dept. Not Flauors” এ ২রা আগস্ট ২০২৪ সালে তিনি একদফা ডিজাইনটি সামনে আনেন। যা সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। মুহুর্তের মধ্যেই ডিজাইনটি পাঁচ হাজার শেয়ার এবং কয়েক লাখ ভিউ হয়ে যায়। এছাড়া সকলেই তার তৈরি করা একদফা ডিজাইনটি প্রোফাইল হিসেবে দেওয়া শুরু করে। যা আন্দোলনকারী ও শিক্ষার্থীদের মনে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা সৃষ্টি করে। জুলাই ২০২৪ এ কোটা আন্দোলনকারীদের দমন করার জন্য শেখ হাসিনা…