ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: শহীদ দিবস আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—দুই-ই একই দিন। ইংরেজি পঞ্জিকা হিসেবে একুশে ফেব্রুয়ারি। ইতিহাস সাক্ষী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি নিজের মাতৃভাষা রক্ষা করার জন্য বাংলার মাটিতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন রাজপথে রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা। রাজপথের এই রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাকে মা বলে ডাকবার অধিকার, পেয়েছি মায়ের ভাষা—আমার বাংলা ভাষা। তাই ২১ শুধু একটি সংখ্যা নয়, দিনপঞ্জিকার একটি দিন নয়—অমর ২১ প্রতিবছরই আমাদের শক্তি ও সাহস জোগায়, দেশপ্রেম ও ভাষা চেতনাকে শাণিত করে। বাঙালি জাতির আত্মত্যাগের সাথে মিশে আছে এই ২১শে ফেব্রুয়ারি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মত্যাগের নজিরবিহীন ইতিহাস সৃষ্টিকারী শহিদদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীর শ্রদ্ধা…
Author: Niloy Roy
গাইবান্ধা: রমজানে সারাদিন রোজা রেখে ইফতারে দেহে শক্তি ফেরাতে ফলের গুরুত্ব অপরিসীম। পানির ঘাটতি পূরণ, ক্লান্তি দূর করা এবং শরীরকে দ্রুত পুনরুজ্জীবিত করতে কমলা, মাল্টা, তরমুজ, আঙুরসহ বিভিন্ন রসালো ফলের পাশাপাশি খেজুর রোজাদারের প্রথম পছন্দ। তবে চলতি রমজানে এসব ফলের দাম এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের জন্য ইফতারে রকমারি ফল রাখা সত্যিকারের ‘দুঃসাধ্য’ হয়ে দাঁড়িয়েছে। গাইবান্ধা শহরের ডিবি রোডের ফলের দোকান, হকার্স মার্কেট, পুরাতন বাজার সহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে ফলের স্টলগুলোতে ভিড় থাকলেও ক্রেতাদের চোখ-মুখে হতাশা। পছন্দের ফল হাতে নিয়েও দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন খালি হাতে। গত মাসের তুলনায় প্রতিটি ফলের দাম ৫০ থেকে ১৫০ টাকা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে সফরে আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সদ্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২১শে ফেব্রুয়ারি মৌলভীবাজার সফর করবেন। সরকারি সফরসূচীর মধ্যে তিনি সকাল ১১টায় সাবেক অর্থমন্ত্রী মরহুম এম.সাইফুর রহমান এর কবর জিয়ারত করবেন। বেলা ১২টায় বরুনা মাদরাসা পরিদর্শন ও পীর সাহেব মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীরের সাথে সৌজন্যে সাক্ষাত করবেন। দুপুর আড়াইটার সময় কমলগঞ্জ উনার দাদা-দাদীর কবর জিয়ারত করবেন। এবং বিকাল সাড়ে তিনটায় মৌলভীবাজার, কমলগঞ্জ হতে নিজ বাসভবন সিলেট এর উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মহান ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১৮ই ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ০১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ চা-বোর্ড নিয়ন্ত্রিত নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিক ও অডিট টিমের মধ্যকার সীমাংসিত একটি ঘটনায় তিন বাগানের কর্মকর্তা-কর্মচারিসহ মোট ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে চা-বোর্ড কতৃপক্ষ। আর এতে চরম ক্ষোভ, অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। চা বোর্ডের এমন অন্যায় ও অমানবিক মামলার খবর শুনে মঙ্গলবার সকালে ভুক্তভোগি চা শ্রমিক ও শ্রমিক নেতারা বাগান ব্যবস্থাপকের কার্যালয় ঘিরে প্রতিবাদ ও নিন্দা জানান। এদিকে, নবনির্বাচিত স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শপথগ্রহণ শেষে নির্বাচনী এলাকায় ফিরেই বিষয়টি দেখে দিবেন জানিয়ে ততক্ষণ পর্যন্ত শ্রমিক-কর্মচারিদের বিরুদ্ধে কোনো মামলা না করতে প্রতিনিধির মাধ্যমে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: কৃষকদের উৎপাদিত নানান ধরনের ফলমূল ও মৌসুমি সব্জির জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার পরিচিতি দেশ থেকে বহির্বিশ্বে ছড়িয়ে আছে। এ দুই উপজেলায় হিমাগার (কোল্ড স্টোরেজ) না থাকায় প্রতি বছর নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার মৌসুমি ফল ও সব্জি। এ দুটি উপজেলার প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কৃষকেরা অতিকষ্টে বিভিন্ন তরিতরকারি ও ফলমূল উৎপাদন করছেন। কিন্তু মজুত করে রাখার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে সল্প মূল্যে এসব কৃষি পণ্য বিক্রি করতে হয়। এতে কৃষকেরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। কৃষকদের ভাষ্যমতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় হিমাগার স্থাপন করা হলে তাদের উৎপাদিত মৌসুমি সব্জি ও…
মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: বরগুনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান শপথ গ্রহণের পরদিনই প্রশাসনিক নিরাপত্তা ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করতে এলাকায় আসেন। তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনি বিভিন্ন ইউনিয়ন ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। সংসদ সদস্য বলেন, “আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। তাই আমার প্রথম কাজ জনগণের কাছে আসা। তাদের ভালোবাসা ও দোয়া নিয়েই আমি কাজ করতে চাই।” এসময় তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।…
প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হলে গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার…
বনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তাদের এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বিশেষ টিম গঠনের লক্ষ্যে ৫ জন জ্যেষ্ঠ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। তারা হলেন— ১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ২) নজরুল ইসলাম খান ৩) রুহুল কবির রিজভী আহমেদ ৪) মো. ইসমাইল জবিউল্লাহ ৫) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।…
বাংলাদেশ জাতীয় দলের দুই মহাতারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং মামলা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মিরপুর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। সরকারের এমন অবস্থানে সাকিবের দেশে ফেরা এবং ক্রিকেটে নিয়মিত হওয়ার পথ সুগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো…
সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। আজ মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। এর আগে আজ বিকেলে সংসদ…
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানের পর এ বৈঠক হয়। বৈঠকে মালদ্বীপের রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মালদ্বীপ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য সহযোগিতা, পরিবেশগত সহযোগিতা, উচ্চশিক্ষা এবং উন্নত বিমান যোগাযোগ সহ সহযোগিতা বৃদ্ধির জন্য বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুইজ্জুর বাংলাদেশে…
বন্ড সুবিধার আওতায় টাইলস আমদানি করে তা রপ্তানি না করে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম কাস্টমস হাউসে আসামিরা জালিয়াতির মাধ্যমে রপ্তানির ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ড সুবিধায় চীন থেকে টাইলস আমদানি করে ৩৮ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ১০০ টাকা ৪৭ পয়সা শুল্ক ফাঁকি দিয়েছেন- এ অভিযোগে বাংলাদেশ-তাইওয়ান সিরামিক ইন্ডাস্ট্রিজ…
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পর গণতান্ত্রিক সরকারের নবযাত্রার শুভ সূচনা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা। অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বাংলাদেশ যখনই গণতান্ত্রিক সংকটে পড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।’ তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য বলেন, তাদের আত্মত্যাগই গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ সৃষ্টি…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।’ তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।’ আজ মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে তাঁর নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজার তারেক রহমান এবং তাঁর নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে তিনি বিকেল ৪টা ১২ মিনিটে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে বিকেল ৪টা ১৮ মিনিটে মন্ত্রী ও পরে ৪টা ২৬ মিনিটে প্রতিমন্ত্রীদের…
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রেখে তারেক রহমান ঘোষণা দিলেন- ‘দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে’। বাংলাদেশের মানুষ সেই পরিকল্পনায় বিশ্বাস রাখলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিশ্বাস আরও স্পষ্ট হয়ে উঠল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) নির্বাচনে ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করল। নির্বাচনের ফলাফল স্পষ্ট বার্তা দিল; দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে মানুষের অবিচল আস্থা অর্জন করা সম্ভব। আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ৩৫ বছরের ইতিহাসে দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। এক বছর আগেও তিনি ছিলেন নির্বাসনে,…
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।