মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৮ই আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম(২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)। আটককৃত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মো. সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)। বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল…
Author: Niloy Roy
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিএনপি’র সাবেক এমপি মরহুম শফিকুর রহমান ও কালাপুর সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আব্দুল হাই স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। শুক্রবার (৮ই আগস্ট) বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য সচিব,মোঃ আব্দুর রহিম রিপন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল আলম ছিদ্দিকী,যুগ্ন আহ্বায়ক তাজ উদ্দিন তাজু সহ বিএনপি’র ও সহযোগী সংগঠনের…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ার পাহাড়পুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কাইয়ূম চৌধুরীর সভাপতিত্বে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মানিক মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য রবিকুল ইসলাম, এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী বৃন্দ, অভিভাবকবৃন্দ৷ সমাবেশে শিক্ষার মান্নোয়নে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়৷
মৌলভীবাজার প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মৌলভীবাজারের জুড়ী শহরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য জুড়ী থানায় নিয়ে আসেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন। বিকেলে তাঁর গ্রেপ্তারের ঘোষণা দেওয়া হয়। তবে থানায় উপস্থিত হয়ে মামলার বাদী মো. তারেক মিয়া ও সাক্ষী আফজাল হোসেন জানান, চেয়ারম্যান শেলু এই ঘটনায় জড়িত নন। তাঁরা গ্রেপ্তারের বিরোধিতা করেন এবং মামলায় তাঁর নাম প্রত্যাহারের অনুরোধ জানান। কিন্তু এএসপি অনড় থাকায় দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। শেলুর গ্রেপ্তারে ক্ষোভ জানিয়ে তাঁর আত্মীয়-স্বজন ও এলাকাবাসী থানায়…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর শহরের শমশেরনগর রোডে অবস্থিত ‘এফ রহমান ট্রেডিং’ নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ব্যবসায়ী রুবেল আহমদ (৩৮) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যার পর অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত রুবেল আহমদের দোকানে প্রবেশ করে অতর্কিত ভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার আত্মচিৎকারে আশপাশের সিএনজি অটোরিকশা চালকরা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে রাতেই…
( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ আগস্ট (বৃহস্পতিবার) রাত পৌনে ৮ টার দিকে গাজীপুর মহানগর এর চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় থাকতেন । স্থানীয় সূত্রে জানা গেছে- চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে লাইভ করেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মো. রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার সংগ্রামের সারথী, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখা এবং সাবেক সহ-সভাপতি হিসেবে প্রেসক্লাবের প্রতি তার নিরলস সহযোগিতার জন্য তাকে উপদেষ্টা কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো।” এতে আরও বলা হয়, “প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা ও নিরপেক্ষতার স্লোগান ধারণ করে প্রেসক্লাবের যে অগ্রযাত্রা, সেখানে নজরুল ইসলামের সম্পৃক্ততা সংগঠনকে আরও বেগবান করবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।” নজরুল ইসলাম অতীতে দৈনিক দিনকালে জবি…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১৪ এর ময়মনসিংহ নগরীর বাইপাস কার্যালয়ে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। পরে গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট নান্দাইল থানায় হস্থান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের উন্দাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে শাকিল মিয়া (২৩), শাবলু মিয়ার ছেলে মমিন উদ্দিন (২৩) ও মোস্তফার ছেলে জাহাঙ্গীর আলম (২৪)। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাঁশটি অবস্থিত ম্যাজিক সোয়েটারের ১৬ বছর বয়সী গার্মেন্টস কর্মী মামুন মিয়ার সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে ১৮ জুলাই সন্ধ্যার পর গার্মেটস ছুটি হলে গার্মেন্টস কর্মীকে রেস্টুরেন্টে খাওয়ানোর…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) পদোন্নতিতে চরম বৈষম্য ও অবমূল্যায়নের ও প্রশাসনের জামাতি এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলে ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। গত ৬ আগস্ট (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পত্রে তিনি উল্লেখ করেন, ২০০৭ সালের ১ মার্চ প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করার পর ২০১৪ সালের ৯ ডিসেম্বর তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ফ্যাসিস্ট সরকারের হাতে লাঞ্ছিত হন এবং চাকরিচ্যুত হন। দীর্ঘ ১০ বছর পর, ২০২৪ সালের ৮ আগস্ট সহকারী অধ্যাপক হিসেবে পুনরায় যোগদান করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর…
মৌলভীবাজার প্রতিনিধি: রাত পোহালেই বর সবাইকে নিয়ে কনেকে আনতে যাবেন। বরের হাতে মেহেদিও পরানো হয়ে গেছে। রাত তখন ৩টা বাজে। হঠাৎ পুরো পরিবেশ বদলে যায়। বরের ভাবি আয়েশা বেগম (৪০) হৃদ যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। আয়েশা বেগম ৯ মাসের সন্তানসম্ভবা ছিলেন। বুধবার সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল। মায়ের সঙ্গে গর্ভে থাকা সেই সন্তানও মারা গেছে। মুহুর্তেই বিয়েবাড়িতে যেন আকাশের কালো মেঘে ডাকা পড়ে বিষাদের ছায়া অন্ধকার নেমে আসে। কান্নার রোলে,আহাজারিতে বিলাপে পরিবেশ ভারী হয়ে ওঠে। গত মঙ্গলবার ৫ই আগস্ট দিবাগত রাতে মৌলভীবাজারের কমলগঞ্জের পতনঊষার ইউনিয়নের ধোপাটিলা গ্রামে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে। মৃত আয়েশা বেগম উপজেলার পতনঊষার ইউনিয়নের…
(গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বানিয়ারচালা এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী ও বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে অসুস্থ অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা জয়দেবপুর থানায় মামলা দায়েরের পর নয় দিন পার হলে ও পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। এতে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তা হীনতায় দিন কাটাচ্ছে। ভুক্তভোগী শিশুটির পিতা জানান, আমার ১১ বছর বয়সী প্রতিবন্ধী শিশুটি গত ২৮ জুলাই সন্ধ্যায় ছয়টার দিকে স্থানীয় একটি মুদি দোকানে বিস্কুট কিনতে যায়। দোকানের মালিক বাবুল মিয়া (৪২) সুযোগ বুঝে দোকানের ভিতর নিয়ে শাটার বন্ধ করে দেয়। পরে শিশুটিকে…
মৌলভীবাজার প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনকে ‘বিজয় উৎসব’ হিসেবে উদযাপন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এ উপলক্ষে বুধবার (৬ই আগস্ট) বিকেলে এক বিশাল আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়, যা বিগত দেড় দশকে এ জেলায় দলটির সবচেয়ে বড় জমায়েতে পরিণত হয় যা চোঁখে পড়ার মত। বিকেল ৫টায় শহরের এসআর প্লাজার সম্মুখে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান বলেন, একটা বছর দেখতে দেখতে চলে যাওয়া স্বৈরাচারী হাসিনার এক বছর পলায়নের দিন উদযাপন করছি আমরা। তার সাড়ে পনের বছরের শাসনামলে সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে…
মৌলভীবাজার প্রতিনিধি: ভুল স্টেশনে নেমে পড়া কিশোরীকে ২ দফায় সংঘবদ্ধ ধর্ষণ, প্রধান আসামী মাসুম ডগিকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে অক্লান্ত কাজ করে যাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায় যে, গত ০৮ই জুলাই রাত অনুমান পৌনে ১০টার সময় ভিকটিম নিজ বাড়ীতে আসার…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে চোরাই যাওয়া ৬টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে ১জনকে আটক করা হয়েছে। ৪ঠা আগস্ট দিবাগত রাতে উপজেলার গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন জনৈক সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত করতে মাঠে কাজ শুরু করে। গতকাল ৫ই আগস্ট সুনামগঞ্জের ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিক্সার পাশাপাশি আরও ২টি…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ৫ই আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ই আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ফুটবল মাঠ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তরবাজারে গিয়ে শেষ হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খানের উপস্থাপনায় মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক রেদোয়ান খান ও পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু, সাবেক সাধারণ সম্পাদক ড. সাইফুল আলম চৌধুরী, আহবায়ক কমিটির যুগ্ম…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রবিবার (১০ আগস্ট) বিকেল বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম- আহব্বায়ক জাফর আহম্মেদ, রবিউল আউয়ালসহ অন্যান্য নেতা কর্মীরা নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় করেন। এ সময় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ইউছুব ওসমানকে ফুলেল শুভেচ্ছা জানান। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, ‘জবি প্রেসক্লাব সবসময় বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করে আসছে। নিরপেক্ষ ভাবে সততার সাথে এটাই করে যাবে এটাই আমাদের প্রত্যাশা।…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (জবি প্রেসক্লাব) এর ২০২৫-২৬ বর্ষের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নতুন নেতৃত্বের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শনিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত জবি প্রেসক্লাব কার্যালয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল আলিম আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শাখা ছাত্র শিবিরের নেতৃবৃন্দ জবি প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, আমি আশা করবো জবি প্রেসক্লাব সবসময় সত্যকে সত্য বলার সাহস রাখবে। কারো পক্ষে বাড়িয়ে বা কমিয়ে কিছু বলবে না। যা সত্য৷ সাংবাদিকতার…
মৌলভীবাজার প্রতিনিধি: গত বৃহস্পতিবার থেকে শুরু হল ঝুলন যাত্রা। শ্রাবণ মাসের একাদশী থেকে পূর্ণিমা, এই পাঁচদিন ধরে অনুষ্ঠিত হয় বৈষ্ণব ধর্মের অন্যতম শ্রেষ্ঠ উৎসব ঝুলন উৎসব। শ্রাবণ মাসের প্রতিপদ তিথি থেকে আবম্ভ হয়ে পূর্ণিমা তিথি পর্যন্ত পাঁচ-দিন ব্যাপী এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়। রাখি পূর্ণিমার মাধ্যমে ঝুলন যাত্রার সমাপ্তি ঘটে। মথুরা-বৃন্দাবনের মতোই বাংলার ঝুলন উৎসবের ঐতিহ্য সুপ্রাচীন। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের আর একটি বড় উৎসব। শাস্ত্রমতে, ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্ত অভক্ত নির্বিশেষে সকলকে অনুগ্রহ করবার জন্য গোলকধাম থেকে ভূলোকে এসে লীলা করেন। ঝুলন শব্দেরটির সঙ্গে ‘দোলনা’ শব্দটি রয়েছে। তাই এই সময় ভক্তরা রাধাকৃষ্ণকে সুন্দর দোলনা তে বসিয়ে পূজো করেন।…
মৌলভীবাজার প্রতিনিধি: শেষ মুহূর্ত পর্যন্ত শ্বাসরুদ্ধকর লড়াই, সমতায় গড়ানো ম্যাচ, তারপর সাডেন ডেথের নাটকীয়তা—এভাবেই মরহুম শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কালাপুর ইউনিয়নকে ৫-৪ গোলে হারিয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ছিনিয়ে নিল শিরোপা। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় ৩নং শ্রীমঙ্গল সদর ইউনিয়ন ও কালাপুর ইউনিয়ন। খেলা শুরুর মাত্র ১০ মিনিটের মাথায় এগিয়ে যায় সদর ইউনিয়ন। তবে মুহূর্তেই পাল্টা আক্রমণে সমতায় ফেরে কালাপুর ইউনিয়ন। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাসুক মিয়া জনির গোলে আবারও এগিয়ে যায় সদর ইউনিয়ন। কিন্তু হাল…
জবি প্রতিনিধি: অনেক বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদে আসলো নারী নেতৃত্ব। ২০২৫-২৬ নির্বাচনে দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দেশ রূপান্তরের সাংবাদিক ফাতেমা আলী। সংগঠনের দীর্ঘ ইতিহাসে নারীর অংশগ্রহণ বরাবরই সীমিত ছিল, আর এবার একজন নারী প্রতিনিধি নেতৃত্বে আসায় বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক নতুন কার্যনির্বাহী কমিটির ফলাফল ঘোষণা করেন। সভাপতি হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইউছুব ওসমান। দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফাতেমা আলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের…