প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের তিন দিনের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার বাংলাদেশ ও মালয়েশিয়া বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষর করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরের পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর অফিসে এমওইউ ও নোট বিনিময় স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। প্রথম নোট বিনিময়টি উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতো’ সেরি উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল নিজ নিজ দেশের পক্ষে নোট বিনিময়ে স্বাক্ষর করেন। দ্বিতীয় নোট বিনিময়টি কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে সহযোগিতার জন্য স্বাক্ষরিত হয়। এতে…
Author: Niloy Roy
নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে ‘উপজেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা সোমবার(১১আগস্ট) জেলা শহরের বাবুপাড়াস্থ ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম আহবায়ক আকতার উল আলমের সভাপতিত্বে ডেমক্রেসিওয়াচ’র ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। এতে প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম প্রকল্পের উদ্দেশ্য উপস্থাপন করেন। আব্দুস সেলিম বলেন, নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্ব প্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ এবং নেতৃবৃন্দের সমতা বৃদ্ধি করবে এই প্রকল্প। সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা…
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে ‘কমল মেডি এইড’ নামের স্বেচ্ছাসেবী কার্যক্রম চালু করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহবায়ক সদস্য ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী আবু বকর খান। তিনি জবি ফার্মেসি বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। এবিষয়ে আবু বকর বলেন, “২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ২৬ নম্বর দফা—‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা’—থেকে অনুপ্রাণিত হয়ে এ উদ্যোগ নিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকনাম ‘কমল’ থেকে সংগঠনের নামকরণ করা হয়েছে।” তিনি আরো বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখানে পর্যাপ্ত চিকিৎসা সেবা নেই বললেই চলে। তাই…
বরিশাল বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান। সোমবার (১১ই আগস্ট)বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা। এছাড়াও উপস্তিত ছিলেন অনন্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বিভাগের ইতিহাস, কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বিভাগের চেয়ারম্যানের ও সমাজিক বিজ্ঞান অনুষদের ডিন ইসরাত জাহান লিজা তার বক্তব্য নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন,লোক প্রশাসন শুধু একটি বিভাগ নয় একটি পরিবার। আজ…
প্রতিনিধি ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস সোমবার (১১ আগস্ট) নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগগুলো নিজস্ব আয়োজনের মাধ্যমে নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। একই সঙ্গে বিভাগের ইতিহাস, কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নতুন এই একাডেমিক পরিবারে স্বাগত জানান। বিভাগভিত্তিক আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নবীনদের স্বাগত জানাতে সিনিয়র শিক্ষার্থীরা আলপনা অঙ্কন ও বৃক্ষসজ্জাসহ বিভিন্নভাবে বিভাগগুলোকে সাজিয়ে তোলেন…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর এলাকা থেকে ৪৬ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকপ কোডিনসহ এক ব্যাক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সে উপজেলার শরীফপুর ইউনিয়নের বেরিরগাও সঞ্জয়পুর গ্রামের আজম আলীর ছেলে। সোমবার (১১ই আগষ্ট) সকাল ১০ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তাজুল ইসলাম ভূঁইয়া ও আবুল কালাম আজাদ এবং র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার জিয়া লতিফুলের নেতৃত্বে যৌথ অভিযানে ৪৬ বোতল কোডিন ফসফেটসহ আবুল হোসেন বাবুল (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রের বরাতে জানা গেছে, আটককৃত আবুল হোসেন বাবুলের বাড়ি থেকে একটি প্লাস্টিকের বস্তায় ভারতীয় LABORATE কর্তৃক প্রস্তুতকৃত ‘ESKUP’ নামীয় ৪৬ বোতল এসকপ উদ্ধার করা হয়।…
( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ বসতবাড়ি ও স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রায় দুই একর বনভূমি দখলমুক্ত করা হয়। সোমবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশিদ। অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও বন বিভাগের সদস্যরা যৌথভাবে অংশ নেন। পুরো অভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা রাশিদ আরিফ জানান, গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে ২৪-২৫ সেশনের নবীন শিক্ষার্থীদের উপর র্যাগিং এবং অমানবিক নির্যাতন করে ভয় দেখিয়ে অভিযোগ করা থেকে ঠেকানোর অভিযোগ উঠেছে একই ইন্সটিটিউটের ২৩-২৪ সেশনের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ও অভিযুক্তদের মদদদাতা শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা হলেন; পিয়ুস সাহা, প্রকাশ বিশ্বাস, মো. সাজ্জাদ, রিফাত হোসাইন, মো. শিহাব, কাজি ফারজানা জারিন অদ্রি, পুষ্পিতা লোদ, অন্নপূর্ণা দত্ত, তানজিলা মিতু ও মো. ফাহাদ ইসলাম। জানা যায়, গত ৩০ জুলাই (বুধবার) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটে জুলফা ভবনের শ্রেণিকক্ষে ঘটে এই র্যাগিং এর ঘটনা। একদিন নয় বরং ক্রমাগত র্যাগিং ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটেছে বলে জানান…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে সংঘটিত একটি নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। গত ৯ই আগস্ট সকালে নিজ ঘরে আব্দুর রহিম রাফি (২৬) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান এবং কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মোঃ মাহফুজুল কবিরসহ থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিকভাবে হত্যার কারণ ও অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করতে মাঠে নামেন তদন্ত শুরু করে। গোপন তথ্য ও তথ্য প্রযুক্তি ,এলাকাবাসীর বক্তব্য এবং আচরন সন্দেহজনক হওয়ায় নিহতের ছোট ভাই রানাকে (ছদ্ম নাম, বয়স…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট ঘটা র্যাগিংয়ের ঘটনা ও এর পরবর্তী আপডেট বিষয়ে তথ্য জানতে চাইলে প্রশ্নের উত্তর না দিয়ে পালটা ব্যক্তিগত প্রশ্ন করে সাংবাদিককে বিব্রত করার অভিযোগ উঠেছে ইন্সটিটিউট পরিচালক অধ্যাপক ড. মনিরা জাহান। এঘটনার ভুক্তভোগী দুইজন সাংবাদিক হলেন আজকালের খবরের জবি প্রতিনিধি কামরুজ্জামান কায়েস ও আজকের কাগজের জবি প্রতিনিধি রোকনুজ্জামান গোলাম রাব্বী। আজ ১১ আগস্ট (সোমবার) বিকেলে আইআর বিভাগে ঘটে যাওয়া র্যাগিংয়ে শিকার হোন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২৩-২৪ সেশনের নবীন শিক্ষার্থীরা। মানসিক নির্যাতনে জ্ঞান হারান এক নারী শিক্ষার্থী। অন্যান্য শিক্ষার্থীদের উপর ঘটে যাওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনার বিষয়ে সেই বিভাগের পরিচালক অধ্যাপক…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে টাঙ্গাইল-আরিচা মহাসড়কের উপজেলা গেটের সামনে নাগরপুর প্রেসক্লাব এই কর্মসূচির আয়োজন করে। নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, আব্দুল আলিম, কায়কোবাদ মিয়া এবং তোফাজ্জল হোসেন তুহিন। এ সময় নাগরপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আমজাদ হোসেন রতন,সাংবাদিক ডা.এম.এ.মান্নান,সাংবাদিক এলিচ,সাংবাদিক কায়কোবাদ,সাংবাদিক তারিকুল ইসলামসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা শুধুমাত্র একজন সাংবাদিক নয়—সারাদেশের গণমাধ্যমকর্মী ও…
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে নওগাঁ জেলার দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি,সাধারন সম্পাদক,সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থীদের সাথে সাপাহার উপজেলা বিএনপির ভোটারদের সাথে । ১১ই আগস্ট দ্বিবার্ষিক নির্বাচনের প্রার্থী পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু এ সময় উপস্থিত ছিলেন সাবেক সদস্য কেন্দ্রীয় যুবদল ও নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশি মাহমুদুস সালেহীন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নূর,সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, আব্দুর রহমান কল্লোল, জয়নাল আবেদীন,মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদল,যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আক্কাস আলী,ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক সোহেল রানা…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে এবং গ্রেফতাকৃতদের বিচারের দাবিতে টাংগাইলের নাগরপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে নাগরপুর উপজেলা প্রেসক্লাব । শনিবার(০৯ আগষ্ট) দুপুরে উপজেলা মোড়ে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের লোকজন অংশ নেয়। এসময় বক্তারা বলেন,বাংলাদেশে সাংবাদিক হত্যাসহ নানা ভাবে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিনিয়ত এগুলো বন্ধ করতে হবে। বর্তমান সরকারের সময়ে এভাবে সাংবাদিক হত্যা মেনে নেওয়া যায়না। গাজীপুরে আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডে গ্রেফতাকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীও জানান । এ সময় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো.…
সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ প্রাথমিকে বৃত্তি পরীক্ষায় প্রাইভেট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় দিঘীরহাট নূরানী ইসলামি একাডেমি হলরুমে কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সরকার কর্তৃক প্রাথমিক বৃত্তি (৫ম শ্রেণি) পরীক্ষার বৈষম্যমূলক এক প্রজ্ঞাপন জারি করা হয়। যেখানে কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়নি। অথচ দেশের মোট প্রাথমিক শিক্ষার্থীর (৫ম শ্রেণি) প্রায় অর্ধেকই প্রাইভেট (কিন্ডারগার্টেন) প্রতিষ্ঠানে অধ্যয়নরত। আমরা সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মনে করছি সরকারের এমন সিদ্ধান্ত দেশের প্রায় অর্ধেক প্রাথমিক শিক্ষার্থীর মৌলিক অধিকারে সরাসরি আঘাত করেছে। এ সকল শিক্ষার্থী, অভিভাবক এবং কিন্ডারগার্টেন স্কুলের…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে দলীয় কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম.এ. মান্নান এবং পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী। এতে উপজেলা ও ইউনিয়ন যুব বিভাগের বিভিন্ন স্তরের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ডা. এম.এ. মান্নান বলেন, জুলাইয়ের শহীদরা দেশের জন্য যে স্বপ্ন ও আদর্শ বুকে ধারণ করে জীবন উৎসর্গ করেছেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফ্যাসিবাদের সকল চিহ্ন এই দেশ থেকে…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা সদর উপজেলায় সুদের টাকা আদায়ে ৭ মাস বয়সী এক শিশুকে আটকে রাখার iঅভিযোগে নারীসহ একই পরিবারের চারজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার (৯ আগস্ট) সদর উপজেলার কূপতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকৃরা হলেন,দুর্গাপুর গ্রামের সুজা মিয়া (৪৫), তার স্ত্রী দুলালী বেগম (৪২), ছেলে দুলাল (২২) ও আলাল (১৮)। স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের আব্দুল মতিন কিছুদিন আগে একই গ্রামের সুজা মিয়ার কাছ থেকে সুদের ওপর ৫০ হাজার টাকা নেন। শনিবার সকালে প্রতিবেশী হিসেবে মতিনের ৭ মাসের কন্যা শিশুকে বেড়ানোর কথা বলে বাড়িতে নিয়ে যায় সুজার পরিবার। পরে শিশুটিকে ফেরত…
স্টাফ রিপোর্টার : গাজিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি। আজ সোমবার ( ১১ আগস্ট ) সুনামগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদনূর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, বাংলাদেশ প্রতিদিনের সুনামগঞ্জ প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি একে কুদরত পাশা, সংগঠনের সদস্য দেওয়ান তাসাদ্দুক রাজা চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আবুল হোসেন, হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, প্রভাষক ফজলুল করিম সাইদ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক…
জবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ (সাবেক মিল্লাতিয়ান) কে শ্বাসরোধ করে হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। বুধবার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শান্ত চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আন্দোলনকারীদের, তুমি কে আমি কে ,সাজিদ সাজিদ; আমার ভাই মরলো কেনো প্রশাসন জবাব চাই; আমার ভাই কবরে খুনি কেনো বাহিরে- ইত্যাদি নানা রকম স্লোগান দিতে দেখা যায়। মানবন্ধনে মিল্লাতিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটির সভাপতি তারেকুল ইসলাম বলেন, “আজকে আমরা কোন ব্যক্তির পক্ষে দাঁড়াই নাই, মুলত দাড়িয়েছি একজন শহীদ ভাইয়ের হত্যাকান্ডের বিচারের দাবিতে, একজন সন্তানহারা মায়ের সন্তান হত্যার বিচারের…
মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে কমিটি গঠন উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে বিএনপির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ৬ আগষ্ট মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে শতাধিক বিএনপির কর্মী সমর্থকের উপস্থিতিতে এই ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া,যুগ্ন-আহব্বায়ক নজরুল ইসলাম ও তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাহেবুর আলম,সেনোয়ার হোসেন, রুবেল তালুকদার, নেকবর হোসেন প্রমুখ।
জলঢাকা : অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মুড়ি ও গুড় উৎপাদনের অভিযোগে নীলফামারীর জলঢাকা উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) উপজেলার খুটামারা ইউনিয়নের এ কারখানায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। অভিযানকালে দেখা যায়, খাবার তৈরির ন্যূনতম স্বাস্থ্যবিধি না মেনে অত্যন্ত নোংরা পরিবেশে মুড়ি ও গুড় প্রস্তুত এবং প্রসেসিং করা হচ্ছিল। বিষয়টি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বিবেচনায় এনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর গুড় জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানার মালিককে…
