রবিবার, সেপ্টেম্বর ২৭

প্রতিনিধি ববি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস সোমবার (১১ আগস্ট) নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের বিভাগগুলো নিজস্ব আয়োজনের মাধ্যমে নবাগত  শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানায়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়। একই সঙ্গে বিভাগের ইতিহাস, কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

শিক্ষকরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং নতুন এই একাডেমিক পরিবারে স্বাগত জানান। বিভাগভিত্তিক আয়োজিত এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে নবীনদের স্বাগত জানাতে সিনিয়র শিক্ষার্থীরা আলপনা অঙ্কন ও বৃক্ষসজ্জাসহ বিভিন্নভাবে বিভাগগুলোকে সাজিয়ে তোলেন ।

এসময় সদ্য সিনিয়র ব্যাচগুলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেন তাদের অনুজদের। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নবীন শিক্ষার্থী শাহরিন বলেন, “একটি পরিবার ছেড়ে আসার যেমন খারাপ লাগছে তেমনি নতুন আরেকটি পরিবারে আসার আনন্দও লাগছে। এখানে সবাই অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। আমাদের স্বাগত জানাতে বিভাগের শিক্ষকরা ও সিনিয়র ভাইয়া-আপুরা যে সুন্দর আয়োজন করেছেন, তা পরিবার ছেড়ে আসার শূন্যতা অনেকটাই কমিয়েছে।”

আরেক নবীন শিক্ষার্থী ফরহাদ হোসাইন বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের শুরুটা যেমন প্রত্যাশা করেছিলাম, ঠিক তেমনই হয়েছে। সবাই আন্তরিকভাবে আমাদের বরণ করে নিয়েছেন। সবচেয়ে বড় কথা, প্রথম দিন হিসেবে র‍্যাগিং জাতীয়  কোনো নেতিবাচক অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়নি। নবীনদের জন্য এমন সুন্দর আয়োজন সত্যিই আমাদের মনকে আনন্দে ভরিয়ে দিয়েছে।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version