Author: Niloy Roy

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে কমলগঞ্জ প্রেসক্লাব। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে উপজেলার  কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন সংবাদকর্মীরা। সেখানে কমলগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জান,শাওন সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, সাবক সভাপতি এম এ ওয়াহিদ রুলু, সাবেক সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমানসহ  অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরীর…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার প্রথম প্রহরে নেত্রকোণার আটপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়৷ -মোঃ রফিকুল ইসলাম।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভৈরববাজার শাহাপুর এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শনিবার (২১শে ফেব্রুয়ারি) মধ্যরাতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গিয়াসনগরের শাহাপুর এলাকায় শ্রীমঙ্গলগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক আলী নূর ও যাত্রী রুবেল মিয়া নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই…

আরও পড়ুন

শহীদ মিনারে জামায়াতে ইসলামীর প্রথমবার শ্রদ্ধা জানানোয় সাধুবাদ জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রথমবার শহীদ মিনারে এসেছে, সেজন্য তাদের সাধুবাদ জানাই। সবাই ভুল বুঝতে পারে। ভুল যদি তারা মুছে ফেলে নতুন করে আবার শুরু করতে চায়, তাহলে সে শুরু করার জন্য তাদের সাধুবাদ জানাই। নতুন সরকারের অধীনে শ্রদ্ধা জানানো নিয়ে ববি হাজ্জাজ বলেন, ‘এত বছর পর আমরা নির্বাচিত সরকারের অধীনে আজকে আমাদের শহীদদের শ্রদ্ধা জানাতে আসলাম, এটা খুবই আনন্দের যে, আমি প্রথমে মন্ত্রিপরিষদের অংশ হয়ে শ্রদ্ধা জানিয়েছি, ফুল দিয়েছি।…

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামীকাল মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আমাদের মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষ ও জাতিগোষ্ঠীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনে, আমি গভীর শ্রদ্ধার সাথে  স্মরণ করি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল শহীদকে, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করেছি মাতৃভাষা বাংলার মর্যাদা।’ একুশে ফেব্রুয়ারি আমাদের…

আরও পড়ুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত…

আরও পড়ুন

বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ সময় তার আনা পুষ্পস্তবক ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির সামনে দাঁড়িয়ে থাকাকালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী সেখানে এসে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা…

আরও পড়ুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিবাগত রাত ১২টা ৮ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই তিনি শহীদ মিনার প্রাঙ্গণে পৌঁছান। অমর একুশের ঐতিহাসিক গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি…আমি কি ভুলিতে পারি’ গানের সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায়…

আরও পড়ুন

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুর-২ আসনের তারাগঞ্জ উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬-এ দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সম্মানি থেকে জনপ্রতি ২০০ টাকা কর্তনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীরা দাবি করছেন, এটি বিধিবহির্ভূত কিন্তু ইউএনও মোনাব্বর হোসেনের পক্ষ থেকে জোরালোভাবে বলা হচ্ছে যে কর্তনটি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং সরকারি আর্থিক বিধান অনুসারে সম্পূর্ণ নিয়মমাফিক। জানা গেছে, তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নের ৪৩টি ভোটকেন্দ্রে দায়িত্বরত ৪৩ জন প্রিজাইডিং অফিসার, ২৪৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪৮৮ জন পোলিং অফিসারের সম্মানি বিতরণের সময় এই কর্তন হয়েছে যার পরিমাণ মোট প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা। তারাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের চাহিদা অনুযায়ী তথ্য এবং কাগজপত্র পর্যালোচনায়…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইয়ের সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। এসময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম। তিনি জানান, ছিনতাইয়ের সময় স্থানীয় লোকজনের গণপিটুনিতে দুই অজ্ঞাত ব্যক্তি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে…

আরও পড়ুন

গাইবান্ধা:  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এসময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য অন্ধকার সুযোগে পালিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আরও পড়ুন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আরিফুল ইসলাম রনক নামে এক সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠুর ভাই সেতুসহ ১৫-২০ জন। হামলাকারীরা সাংবাদিককে তাঁর পত্রিকা অফিসে আটকে রেখে বাইরে তালা মেরে দেয়। পরে পুলিশ এসে ওই সাংবাদিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সাংবাদিক আরিফুল ইসলাম রনক (৩২) নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আরিফুল ইসলাম দেশ রূপান্তর পত্রিকার রাণীনগর উপজেলা প্রতিনিধি এবং নওগাঁ থেকে প্রকাশিত দৈনিক বরেন্দ্রকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁ শহরের চকরামপুর এলাকায়। আরিফুল ইসলাম বলেন,…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার জবই বিলে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজকে স্মারকলিপি প্রদান করেন সংস্থাটি এসময় উপস্থিত ছিলেন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলির সভাপতি সোহানুর রহমান সবুজ, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জাকারিয়া আলম, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফরহাদ, শামীম প্রমুখ সহ সংগঠনের…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘সৈনকিয়ান পরিবার জবি’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান দায়িত্ব পেয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ইফতার মাহফিল ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। সৈনকিয়ান পরিবার মূলত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন, যারা পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি পরিচিত। শীতকালীন আড্ডা, জন্মদিন উদযাপনসহ নানা আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হয়ে থাকে। নবনির্বাচিত…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি : বরগুনার জেলার তালতলী সাংবাদিক ইউনিয়নের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তালতলী সাংবাদিক ইউনিয়নের এক সভায় সর্বসম্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মো. ইউসুফ আলীকে সভাপতি (দৈনিক নয়া দিগন্ত) এবং মো. নাজমুল হাসানকে সাধারণ সম্পাদক (দৈনিক দিনকাল) নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মিরাজ হোসেন মৃধা (দৈনিক কালের কণ্ঠ), যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম (দৈনিক দেশ বুলেটিন), সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন (দৈনিক জাগ্রত বাংলাদেশ), দপ্তর সম্পাদক মো. ইমরান (দৈনিক গণকণ্ঠ), কোষাধ্যক্ষ মো. রিয়াজ তালুকদার (দৈনিক বরিশাল সময়), প্রচার সম্পাদক মো. বাকিবিল্লাহ (দৈনিক বিজয়ের বাণী)।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ৬০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনার নেই। ২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিভিন্ন বিদ্যালয়ে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হলেও জেলার বেশিরভাগ বিদ্যালয়ে নেই কোন শহিদ মিনার, এসব বিদ্যালয়ে শহিদ মিনার না থাকায় কোমলমতি শিশুরা ভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রের বরাতে জানা যায়, জেলায় ১ হাজার ৫১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরমধ্যে ৪৪৮টি বিদ্যালয়ে শহিদ মিনার আছে এবং ৬০৩টি বিদ্যালয়ে শহিদ মিনার নেই। এসব বিদ্যালয়ে কৃত্রিমভাবে শহিদ মিনার তৈরি করে শ্রদ্ধা জানানো হয়। যেসব বিদ্যালয়ে শহিদ মিনার নেই এসব এলাকার স্থানীয়রা জানান, শহিদ দিবস ও আন্তর্জাতিক…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাণিজ্য মন্ত্রণালয় অধীন বাংলাদেশ টি বোর্ড নিয়ন্ত্রিত নিউ সমনবাগ চা বাগান, পাথারিয়া চা বাগান ও সমনবাগের মোকাম সেকশনের ৯৪ জন কর্মকর্তা ও শ্রমিক-কর্মচারির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অন্যায় নির্দেশটি অবশেষে স্থগিত করেছে বাংলাদেশ চা বোর্ড। গত ১৭ ফেব্রুয়ারিতেই তা স্থগিত করতে বাগান ব্যবস্থাপককে জানানো হয়। এদিকে শ্রম অধিদপ্তরের (শ্রীমঙ্গল) হস্তক্ষেপে এদের দীর্ঘদিনের আটকে থাকা বেতন-ভাতা ও মজুরি পরিশোধ করেছে চা বাগান কর্তৃপক্ষ। গত মঙ্গলবার রাতে দৈনিক সিলেট, ষাটমাকন্ঠ ও ‘এইবেলা’, ‘দি বাংলাদেশ টুডে’ দৈনিক নতুন কাগজ, দৈনিক বানিজ্য প্রতিদিন, দৈনিক সকালবেলা পত্রিকার অনলাইন সংস্করণে ‘বড়লেখায় চা বাগানের ৯৪ শ্রমিক-কর্মচারির বিরুদ্ধে মামলার নির্দেশ’ শিরোনামে একটি সংবাদ…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের যুবক সুকান্ত সেনকে বিয়ে করতে বাংলাদেশে এসেছেন চীনা তরুণী ক্রিস হুই। তারা গতকাল বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) প্রথমে বিমানযোগে ঢাকায় আসেন। এরপর হেলিকপ্টারে করে নিজ বাড়ি, রাজনগর উপজেলার তারাপাশা টিকর পাড়া গ্রামে কনেকে নিয়ে আসেন সুকান্ত। এতে করে বর সুকান্তের বাড়িতে উল্লাসে মেতেছেন আত্মীয় স্বজনরা। তাদের গ্রামের বাড়িতে ২১, ২২ ও ২৪ ফেব্রুয়ারি তিনদিনের বিয়ের আয়োজন রয়েছে। এই ঘটনাটি স্থানীয়ভাবে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। ভিন্ন দেশের সংস্কৃতি ও ভাষার মানুষের মধ্যে প্রেম ও বিয়ের জন্য হেলিকপ্টার নিয়ে এলাকায় আসায় স্থানীয় কৌতুহলী শত শত মানুষ ভীড় জমান। তাদের আগমন উপলক্ষে বরের পুরো বাড়ি রব রব সাজে সাজানো…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার,জঙ্গি দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৯-এর সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ১৮ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানা আওতাধীনধীন মনুমুখ ইউনিয়নের বাওড়বাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার-মামলা নং-১৩ (তারিখ: ১৩/০৭/২০২৪ খ্রি.),ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬(২)/১০৯/৩৪, পেনাল কোড ১৮৬০-এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর ছাত্রলীগ সভাপতি আলী হোসেনকে গত মঙ্গলবার (১৬ই ফেব্রুয়ারি) রাতে ঢাকা হযরত শাহজালাল (রঃ) আর্ন্তজাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মধ্যপ্রাচ্যের দেশ কাতারে যাওয়ার চেষ্টা করছিলেন। ছাত্রলীগ নেতা আলী হোসেন (৩০) ছাত্র জনতার গনঅভ্যুত্থান ২০২৪ সালের জুলাই-আগষ্টে বড়লেখায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্রসমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপন থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি পৌর ছাত্রলীগ…

আরও পড়ুন