প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। আজ মঙ্গলবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান সহ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, জিয়ারত শেষে পরিবারের অন্যান্য সদস্য ও নেতাকর্মীদের সঙ্গে মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এরআগে, বিকেলে সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই আয়োজনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ নেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সবাইকে শপথ পাঠ করান।
Author: Niloy Roy
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোগলটুলি এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কের মোগলটুলি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের নির্দেশনায় পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সন্দেহভাজন সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৭-৫৪৮২) তল্লাশি করা হলে গাড়িটির গিয়ার লিভারের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার…
বনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে তাদের এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৫ জনকে মন্ত্রীর পদমর্যাদা এবং ৫ জনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বিশেষ টিম গঠনের লক্ষ্যে ৫ জন জ্যেষ্ঠ ও বিশেষজ্ঞ ব্যক্তিত্বকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে মনোনীত করেছেন। তারা হলেন— ১) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ২) নজরুল ইসলাম খান ৩) রুহুল কবির রিজভী আহমেদ ৪) মো. ইসমাইল জবিউল্লাহ ৫) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা একই সঙ্গে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আরও ৫ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।…
বাংলাদেশ জাতীয় দলের দুই মহাতারকা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া এবং মামলা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ মিরপুর পল্লবীতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার। সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হওয়া মামলাগুলো নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘সাকিব-মাশরাফির বিষয়টি রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা এই ব্যাপারে নমনীয় থাকব। তাদের যে মামলা আছে, সেসব নিয়ে রাষ্ট্রীয়ভাবে দেখা হবে। আমরা চাই সাকিব ফিরে আসুক। সরকারের এমন অবস্থানে সাকিবের দেশে ফেরা এবং ক্রিকেটে নিয়মিত হওয়ার পথ সুগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্রিকেট বোর্ডের বর্তমান কাঠামো…
সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক আগামীকাল বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। আজ মঙ্গলবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে বেলা সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অফিস করবেন। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবারের পর ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। এর আগে আজ বিকেলে সংসদ…
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠানের পর এ বৈঠক হয়। বৈঠকে মালদ্বীপের রাষ্ট্রপতি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানান। তিনি দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য মালদ্বীপ সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথগ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই নেতা বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্য সহযোগিতা, পরিবেশগত সহযোগিতা, উচ্চশিক্ষা এবং উন্নত বিমান যোগাযোগ সহ সহযোগিতা বৃদ্ধির জন্য বিস্তৃত ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। উল্লেখ্য মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মুইজ্জুর বাংলাদেশে…
বন্ড সুবিধার আওতায় টাইলস আমদানি করে তা রপ্তানি না করে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৮ কোটি ৮৬ লাখ টাকার শুল্ক ফাঁকির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক ধীরাজ চন্দ্র বর্মন। দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম কাস্টমস হাউসে আসামিরা জালিয়াতির মাধ্যমে রপ্তানির ভুয়া কাগজপত্র তৈরি করে বন্ড সুবিধায় চীন থেকে টাইলস আমদানি করে ৩৮ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ১০০ টাকা ৪৭ পয়সা শুল্ক ফাঁকি দিয়েছেন- এ অভিযোগে বাংলাদেশ-তাইওয়ান সিরামিক ইন্ডাস্ট্রিজ…
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দীর্ঘ সময়ের কর্তৃত্ববাদী শাসনের পর গণতান্ত্রিক সরকারের নবযাত্রার শুভ সূচনা উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা। অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘বাংলাদেশ যখনই গণতান্ত্রিক সংকটে পড়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে।’ তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। উপাচার্য বলেন, তাদের আত্মত্যাগই গণতান্ত্রিক রূপান্তরের সুযোগ সৃষ্টি…
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নতুন সংসদই হবে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।’ তিনি বলেন, ‘ছাত্র-জনতার রক্তপাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন অধ্যায় সূচিত হয়েছে, সেখানে জাতীয় সংসদই হবে সকল রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।’ আজ মঙ্গলবার দুপুরে নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি ও প্রত্যাশা করি যে এই সংসদ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বলিষ্ঠ নেতৃত্ব দেবে। তিনি আরও বলেন, বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে একটি বিকশিত লক্ষ্যের…
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মাধ্যমে তাঁর নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা নিয়ে পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৪টায় জাতীয় সংসদ কমপ্লেক্সের দক্ষিণ প্লাজার তারেক রহমান এবং তাঁর নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। প্রথমে তিনি বিকেল ৪টা ১২ মিনিটে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান। এরপর পর্যায়ক্রমে বিকেল ৪টা ১৮ মিনিটে মন্ত্রী ও পরে ৪টা ২৬ মিনিটে প্রতিমন্ত্রীদের…
লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রেখে তারেক রহমান ঘোষণা দিলেন- ‘দেশের মানুষের জন্য আমার একটি পরিকল্পনা আছে’। বাংলাদেশের মানুষ সেই পরিকল্পনায় বিশ্বাস রাখলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই বিশ্বাস আরও স্পষ্ট হয়ে উঠল। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) নির্বাচনে ভূমিধস জয় পেয়ে সরকার গঠন করল। নির্বাচনের ফলাফল স্পষ্ট বার্তা দিল; দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও স্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকলে মানুষের অবিচল আস্থা অর্জন করা সম্ভব। আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গত ৩৫ বছরের ইতিহাসে দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন তিনি। এক বছর আগেও তিনি ছিলেন নির্বাসনে,…
শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দায়িত্ব গ্রহণের শপথ এবং গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার জেলা পরিষদ হল রুমে উক্ত মত বিনিময় সভা অনুষ্টিত হয়। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোস্তাক,আক্তার সাপাহার উপজেলা শাখার সহ সভাপতি আরব,মজিদ,খাদেমুল প্রমুখ। এসময় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা বলেন,সাপাহারে প্রায় সকল ফার্মেসির লাইসেন্স প্রাপ্ত এবং যারা এখনও ফার্মেসি ব্যবসায় সম্পৃক্ত তারা সরকারী বিধি মোতাবেক তাদের ফার্মেসির রেজিস্টার সম্পন্ন করুন, নতুবা আন-রেজিস্টার ফার্মেসির বিরুদ্ধে কটোর ব্যবস্থা নেয়া হবে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে পারিবারিক কলহের জেরে রিনা রানী পাল (৩১) নামে এক সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানে এ ঘটনা ঘটে। নিহত রিনা রানী পাল কুরমা চা বাগানের বাসিন্দা এবং স্থানীয় কুরমা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুনীল কুমার পালের স্ত্রী। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রথম দফায় ঝগড়া হয়। পরদিন মঙ্গলবার সকালে আবারও তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে সকালে রিনা রানী পাল বাথরুমে গিয়ে চা বাগানে ব্যবহৃত ওষুধ বিষপান করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরের টেংরা ইউনিয়নের ইলাশপুর গ্রামের সুভাষ রবিদাস (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ই ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে যেকোনো এক সময় তিনি নিজ বসতবাড়ির উত্তর পার্শ্বে শ্মশানঘাটসংলগ্ন একটি গাছের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিকেল ৪টার দিকে নিহতের বাবা নারায়ণ রবিদাস এ দৃশ্য দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ও এসআই প্রদ্যুৎ রায় উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিবার সূত্রের…
মোঃনাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি: আসন্ন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে তালতলী উপজেলা প্রশাসন এর আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত থেকে দিবসটি সুষ্ঠু ও ভাবগাম্ভীর্যপূর্ণভাবে পালনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে—শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন। সভায় বক্তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তালতলী সাংবাদিক ইউনিয়নের…
দীর্ঘ সংগ্রাম আর অপেক্ষার ক্ষণ পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে বড় রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়া এই ম্যান্ডেট দলটিকে এককভাবে দেশের সংবিধান সংশোধনসহ সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী, ঘোষিত ২৯৭টি আসনের মধ্যে ২০৯টি আসনে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ১৫১টি আসনে বিজয়ী হলেই সরকার গঠন করা যায়। অর্থাৎ মোট আসনের ৫০ দশমিক ৩৩ শতাংশ আসনে জয়ী হলেই সরকার গঠন করতে পারে একটি দল। সেই হিসাবে ৬৯ দশমিক ৬৬ শতাংশ আসনে বিশাল জয় নিয়েই এবার সরকার গঠন করতে যাচ্ছে…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে দুর্বৃত্তদের ভয়াবহ হামলায় এক যুবদল কর্মীর পা ভেঙ্গে দিয়ে হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজার এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। আহত ব্যক্তি বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ী গ্রামের মিরু মন্ডলের ছেলে কাকন (৩৫)। তিনি বরিশাল ইউনিয়ন যুবদলের কর্মী। স্থানীয় সূত্র জানায়, রাতের দিকে কাকন জুনদহ বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। এতে কাকনের হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং পা ভেঙ্গে যায় । পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে দুই যুবককে এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার আশ্রয়ন প্রকল্পে পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. রাশেদুল ইসলাম (২১) ও আলাল মিয়া (২৮)। তারা ওই এলাকার বাসিন্দা। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ দক্ষিণপাড়া আশ্রয়ন প্রকল্পে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনেরত অবস্থায় রাশেদুল ইসলাম ও আলাল মিয়াকে আটক করা হয়। তাদের কাছ থেকে গাঁজা ও গাঁজা সেবনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। পরবর্তীতে…
