গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার জবই বিলে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার এর অফিস কক্ষে জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে শামুক ও ঝিনুক নিধন প্রতিরোধে সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজকে স্মারকলিপি প্রদান করেন সংস্থাটি এসময় উপস্থিত ছিলেন জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলির সভাপতি সোহানুর রহমান সবুজ, জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা জাকারিয়া আলম,

জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ফরহাদ, শামীম প্রমুখ সহ সংগঠনের আরো সদস্য্য উপস্থিত ছিলেন। উল্লেখ্য কিছু অসাধু ব্যক্তি শামুক ও ঝিনুক গুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন। আবেদনের অনুলিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাপাহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, সহকারী কমিশনার ভূমি, মৎস্য কর্মকতার নিকট প্রদান করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version