কেউ যদি পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করে তাহলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের কাজে অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করা যাবে না। রাজনৈতিক হোক কিংবা সামাজিক হোক, কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। তবে এখানে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে। পুলিশের কার্যক্রমও দেখা হবে যেন জনগণ কোনো হয়রানির শিকার না হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে…
Author: Niloy Roy
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে আগামী ১২ মার্চ। সকাল ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিস্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিস্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করেছেন।’ এ সংসদের পাঁচ বছরের মেয়াদ শুরু হবে ওইদিন…
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার। তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুসারে, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ৩০.১১ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পদ খালি থাকায় ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া শুরু করবে সরকার। তিনি বলেন, আমরা নির্দেশ দিয়েছি আগের বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ওসি-এসপি বদলি বা নিয়োগ হয়েছে অনেক জায়গায়। কিন্তু অনেক জায়গায় অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে যেখানে যার নিয়োগ বা বদলি হওয়ার কথা না বা হলে সার্ভিসটা দিতে পারবে না, এসমস্ত বিষয় দেখে দেওয়া উচিত কিন্তু সেই বিবেচনায় তা হয়নি।’ তিনি বলেন, লটারির মাধ্যমে যাকে যেখানে…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আণী মোল্লা স্বাক্ষরিত আজ সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিচার শাখা-৪ থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি নাইমা হায়দার বাংলাদেশের সংবিধান-এর ৯৬ অনুচ্ছেদ-এর দফা (৮) মোতাবেক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে, সেগুলো যাচাই-বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সচিবালয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ সকল বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ‘সুবিধাবাদীরা কিছু মামলা দায়ের করেছে, যাদের সংশ্লিষ্ট ঘটনায় কোনো সম্পৃক্ততা ছিল না। তাদের মধ্যে অনেক ব্যবসায়ী এবং সমাজের সুপরিচিত ব্যক্তিত্বও রয়েছেন।’ কর্তৃপক্ষকে মামলাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং- এর পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন। আজ সোমবার বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান। তিনি বলেন, তবে সফরসূচি নিয়ে আলাপ-আলোচনা হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রীর অনেক অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ চলছে। যখন তিনি বিদেশ সফর শুরু করবেন তখন চীন সফরের বিষয়টি বিবেচনা করবেন। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দুই-তৃতীয়াংশ…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন এবং কৃষি কর্মকর্তা ধীবা রানীর সাথে তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাতে কৃষকদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়। সাক্ষাতকালে উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আল আমিন ইসলামমের নেতৃত্বে নেতৃবৃন্দরা ইউএনও এবং কৃষি কর্মকর্তার কাছে কৃষকদের জন্য সরকারি সহায়তা, ফসল উৎপাদনের উন্নত প্রযুক্তি এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। ইউএনও মোনাব্বর হোসেন জানান, সরকারের কৃষি নীতির আলোকে স্থানীয় কৃষকদের সহযোগিতা প্রদানে প্রশাসন সর্বদা প্রস্তুত। কৃষি কর্মকর্তা ধীবা রানীও কৃষকদের প্রশিক্ষণ এবং…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শারিরীক অক্ষম নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান মানবেতর জীবন যাপন করছেন। অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতে ধুঁকছেন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে তার পরিবারের নেমে এসেছে চরম অনিশ্চয়তা। অনেকটা মানবেতর জীবনযাপন করছেন তারা। আব্দুল বাছিত খান কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের পুত্র। তিনি এক যুগেরও বেশী সময় ধরে সংবাদকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস ও অন্যায় অত্যাচারের বিরুদ্বে সংবাদ প্রকাশ করায় বিগত ২০২২ সালের ১৩ আগস্ট রহিমপুর ইউনিয়নের একদল বিপথগামী সন্ত্রাসী প্রাণে হত্যার উদ্যেশ্যে কুপিয়ে হাত পা প্রায় বিচ্ছিন্ন করে দেয় এবং মৃত ভেবে তাকে ফেলে যায়। তাকে উদ্বার…
ইমন মিয়া, শীতের ভোর, কুয়াশা ভেজা মাঠ আর টাটকা খেজুরের রস গ্রামবাংলার চিরচেনা এই দৃশ্য এখন আর আগের মতো দেখা যায় না। সময়ের পরিবর্তন, নগরায়ন এবং পেশাগত সংকটের কারণে খেজুরের রস আজ বিলুপ্তির পথে। বিশেষ করে বাংলাদেশ এর গ্রামাঞ্চলে একসময় প্রচুর খেজুর গাছ দেখা গেলেও বর্তমানে সেই সংখ্যা উল্লেখ যোগ্য ভাবে কমেছে। কৃষিজমি আবাসন ও শিল্পকারখানায় রূপান্তর, ইটভাটার জন্য গাছ কাটা এবং পরিকল্পিতভাবে গাছ রোপণের অভাব এসব কারণে খেজুর গাছ হারিয়ে যাচ্ছে দ্রুত খেজুর গাছ থেকে রস সংগ্রহ একটি দক্ষতাভিত্তিক ও ঝুঁকিপূর্ণ পেশা। গাছিরা রাতের অন্ধকারে গাছে উঠে হাঁড়ি বেঁধে আসেন, ভোরে সংগ্রহ করেন রস। কিন্তু নতুন প্রজন্ম এই পেশায়…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যারিয়ার ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ ২০২১-২২ সেশনের শিক্ষার্থী এ. কে. এম তামীম রহমান ও সাধারণ সম্পাদক হয়েছে একই সেশনের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী রাব্বানী রাশহা রাতুল। সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করেন ক্লাবটির মডারেটর মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন: আরাফাত চৌধুরী নিলয়, মো. মায়নুল ইসলাম, একেএম আব্দুল্লাহ ও মেহেদী হাসান…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “প্রতি মাসে ৮ হাজার গাছ, প্রতি ইউনিয়নে অন্তত ৭০০টি। এভাবেই সবুজে ঘেরা ঈশ্বরগঞ্জ গড়তে চাই।” এমন প্রত্যয় ব্যক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাঁর সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৬ নং মাইজবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুমড়া শাসন গ্রামের সড়কের পাশে গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু…
মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি: ঢাকা থেকে তালতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস বরগুনা জেলার তালতলী উপজেলার নলবুনিয়া সড়কের ঢালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসার পর পথে আরও দুই স্থানে বাসটি সড়কের ঢালে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে বলে যাত্রীরা অভিযোগ করেন। সর্বশেষ তালতলী উপজেলার নলবুনিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের ভাষ্য, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং সড়ক কুয়াশাছন্ন থাকায় বারবার নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি। সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হন…
গাইবান্ধা: গাইবান্ধায় বেকারি পণ্যে ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর ‘সাল্টু পাউডার’ জব্দ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার জেলা শহরের ডিবি রোডে অবস্থিত জামাই স্টোরের গোডাউনে বিশেষ অভিযান চালিয়ে ৭১ বস্তা সাল্টু পাউডার জব্দ করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাব্বির আহমেদ। অভিযান চলাকালে বিপুল পরিমাণ এই ক্ষতিকারক রাসায়নিকের মজুত পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে দোকানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধারকৃত সব মালামাল জব্দ করে প্রশাসনের হেফাজতে নেওয়া হয়। জানা যায় , সাল্টু পাউডার একটি শিল্পকারখানায় ব্যবহৃত রাসায়নিক যা মূলত ইউরিয়া ও পটাশিয়াম নাইট্রেটের সমন্বয়ে তৈরি । এটি মোটেই খাবারে ব্যবহারের উপযোগী নয়। তবুও পাউরুটি, বিস্কুট ও অন্যান্য বেকারি…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে নওগাঁ ১ (সাপাহার,পোরশা, নিয়ামতপুর) আসনে নির্বাচনে বিজয়ের পর আনন্দঘন মুহূর্তে সর্বস্তরের মানুষের সাথে গণসংবর্ধনায় মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সোমবার বেলা ১১ টা থেকে সাপাহার উপজেলার বিভিন্ন স্থানে ও ইউনিয়নে ইউনিয়নে গণসংবর্ধনা গ্রহণ করেন সদ্য নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। গণসংবর্ধনায় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুন নুর, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মোকলেছুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সহসভাপতি জয়নাল আবেদীন,সহ সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ সভাপতি আব্দুর রহমান…
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: নাগরপুরে পবিত্র রমজান উপলক্ষে অসচ্ছল রোগী ও দরিদ্র নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র। শুক্রবার থেকে সোমবার দুপুর পর্যন্ত নাগরপুর বাজারের মেইন রোডস্থ প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর ডা. এম. এ. মান্নান। এসময় তিনি বলেন, রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্ববোধ থেকেই প্রতিবছরের ন্যায় এবারও অসচ্ছল রোগী ও নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইফতার বিতরণ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত…
মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি: ঢাকা থেকে তালতলীর উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা পরিবহন-এর একটি যাত্রীবাহী বাস বরগুনা জেলার তালতলী উপজেলার নলবুনিয়া সড়কের ঢালে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসার পর পথে আরও দুই স্থানে বাসটি সড়কের ঢালে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটে বলে যাত্রীরা অভিযোগ করেন। সর্বশেষ তালতলী উপজেলার নলবুনিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ঢালে পড়ে যায়। বাসে থাকা যাত্রীদের ভাষ্য, চালক দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন এবং সড়ক কুয়াশাছন্ন থাকায় বারবার নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো যাত্রী গুরুতর আহত হননি। সবাই অক্ষত অবস্থায় উদ্ধার হন…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: শারীরিক অক্ষম নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান মানবেতর জীবন-যাপন করছেন। অনেকটা বিনা চিকিৎসায় বাড়িতে বিছানায় শুয়ে বসে ধুঁকছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আব্দুল বাছিত খান। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির শারীরিক অক্ষমতার কারণে তার পরিবারের নেমে এসেছে চরম অনিশ্চয়তা আর অভাব অনটনর জীবনযাপন। অনেকটা মানবেতর জীবন-যাপন কাটাচ্ছেন পরিবার নিয়ে। আব্দুল বাছিত খান কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত আব্দুল মালিকের ছেলে। তিনি এক যুগেরও বেশী সময় ধরে সংবাদকর্মী হিসেবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। সন্ত্রাস ও অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ধাপিয়ে বেড়িয়েছেন,অন্যায় অপকর্মের সংবাদ প্রকাশ করায় বিগত ১৩ই আগস্ট ২০২২ ইং কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের একদল বিপথগামী সন্ত্রাসী প্রাণে হত্যার…
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে ১২ মার্চ অথবা এর দু-এক দিন আগে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে।
