দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উন্নয়নের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন এবং কৃষি কর্মকর্তা ধীবা রানীর সাথে তারাগঞ্জ উপজেলা কৃষক দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এই সাক্ষাতে কৃষকদের বিভিন্ন সমস্যা এবং সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতকালে উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আল আমিন ইসলামমের নেতৃত্বে নেতৃবৃন্দরা ইউএনও এবং কৃষি কর্মকর্তার কাছে কৃষকদের জন্য সরকারি সহায়তা, ফসল উৎপাদনের উন্নত প্রযুক্তি এবং বাজারজাতকরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।

ইউএনও মোনাব্বর হোসেন জানান, সরকারের কৃষি নীতির আলোকে স্থানীয় কৃষকদের সহযোগিতা প্রদানে প্রশাসন সর্বদা প্রস্তুত। কৃষি কর্মকর্তা ধীবা রানীও কৃষকদের প্রশিক্ষণ এবং সহায়তা প্রোগ্রামের বিষয়ে আশ্বাস দেন। এই সাক্ষাতে উপজেলা নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version