দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

আটপাড়া (নেত্রকোণা) প্রতিনিধি:

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি ২০২৬ শনিবার প্রথম প্রহরে নেত্রকোণার আটপাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহনূর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এক মিনিট নীরবতা পালন ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়৷ -মোঃ রফিকুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version