দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠার পর থেকেই মাদক উদ্ধার,হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেপ্তার,জঙ্গি দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারসহ নৃশংস ও ঘৃণ্য অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি সহিংসতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা দেশকে একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-২,মৌলভীবাজারের একটি আভিযানিক দল গত ১৮ই ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানা আওতাধীনধীন মনুমুখ ইউনিয়নের বাওড়বাগ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে শ্রীমঙ্গল থানার-মামলা নং-১৩ (তারিখ: ১৩/০৭/২০২৪ খ্রি.),ধারা ১৪৩/৪৪৭/ ৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬(২)/১০৯/৩৪, পেনাল কোড ১৮৬০-এর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি তানিয়া আক্তার (২০), পিতা: আব্দুল ছবর (ছবর মিয়া),সাং: কোনাগাও (তেলীআব্দা),থানা: শ্রীমঙ্গল,জেলা: মৌলভীবাজার। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কে. এম. শহিদুল ইসলাম সোহাগ,অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার, র্যাব-৯,সিলেট। তিনি বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version