Author: নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি গ্রামের খেয়াঘাট এলাকায় ৫৫ হাজার টাকা ব্যায়ে বক্স কালভার্ট নির্মাণের এক সপ্তাহের মধ্যে তা ভেঙ্গে পানির নিচে তলিয়ে গেছে। ফলে আশেপাশের কোমলমতি শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিপাকে পড়েছে স্থানীয় কৃষকরা। ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য রুবিনা আক্তার এব্রিজটি নির্মানে ঠিকাদারী কাজ করেন। বড়ইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, স্থানীয় কবির হোসেন ও সোহরাপ সিকদার অভিযোগ করে বলেন , নামে মাত্র রড সিমেন্ট সামগ্রী দিয়ে দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে পেশাদার নির্মান শ্রমিক না নিয়েই তার নিজের পিতা কবির হোসেন ও ব্যক্তিগত সহকারি সিদ্দিক’কে দিয়ে কালভার্টটি নির্মান করেছেন বড়ইয়া…

Read More

বরিশাল রেঞ্জে নতুন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জামিল হাসান, তিনি বর্তমানে আর্মড পুলিশ ব্যাটেলিয়নে (এপিবিএন) কর্মরত আছেন। বরিশাল রেঞ্জের বর্তমান ডিআইজি এসএম আক্তারুজ্জামানকে ঢাকা পুলিশ স্টাফ কলেজে বদলি করা হয়েছে। আজ রোববার (১৬ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনের স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ। এই প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের রাজশাহী, রংপুর এবং বরিশাল রেঞ্জসহ উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করার বিষয়টি উল্লেখ আছে। বরিশালের এই নয়া ডিআইজি এর আগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব-৮) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি কর্মক্ষেত্রে বিশেষ…

Read More

ঝালকাঠি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) শংকর কুমার দাসের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার(১১ জুলাই ) রাত ১০ টার দিকে জেলা পুলিশের উদ্যেগে সংবর্ধনার আয়োজন করা হয়। ঝালকাঠির পুলিশ সুপার আফরোজুল হক টুটুল প্রধান অতিথি হিসেবে তাকে সংবর্ধনা প্রদান করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মইনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাসের ঝালকাঠি কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তার ভূয়সী প্রশংসা করেন। তারা অতিরিক্ত পুলিশ সুপারের সুন্দর আগামী ও তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করেন। ২০২১…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি ।। ঝালকাঠির নলছিটিতে ১৯ বছর বয়সি এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগে হাবিব হাওলাদার (৫০) নামের একজনকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। রোববার (৯ জুলাই) রাত ৯ টার দিকে খুলনা জেলার খালিসপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিপিএসসি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গ্রেফতার হাবিব হাওলাদার নলছিটি উপজেলার কুশঙ্গল ইউনিয়নের কুশঙ্গল এলাকার এসকেন হাওলাদারের ছেলে। মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তখন তার মা নিজের জন্য ওষুধ আনতে শেওতা বাজারে গেলে খালি ঘরে একা পেয়ে আসামী হাবিব…

Read More

আসন্ন ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার পদে সাহানাজ পারভীন কলম মার্কা নিয়ে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে অন্য প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। তিনি স্বপ্ন দেখেন আধুনিক ও সমৃদ্ধ একটি ওয়ার্ড গড়ার। উন্নয়নের চাকা সচল রাখতে যে সূচনা তিনি পাঁচ বছর আগে মানুষের ভোটে নির্বাচিত হয়ে দেখেছিলেন তা সম্পন্ন করার জন্য নতুন করে আবার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয়ে তিনি সাধারণ মানুষের অফুরন্ত ভালবাসা পেয়েছেন। সুখে দুঃখে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। কাজ করেছেন মানুষের কল্যাণে। নিজের ওয়ার্ডকে মনে করেছেন নিজের পরিবার। পরিবারের অসম্পূর্ণ চাহিদা পূরণের প্রত্যাশায় নতুন করে…

Read More

ঝালকাঠির সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুল মান্নান পাটোয়ারী (৪৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৮ জুলাই) সকালে সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের গুয়াচিত্তা বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল মান্নান পাটোয়ারী রাজবাড়ী সদরের বৃচাত্রা এলাকার মৃত আঃ খালেক পাটোয়ারীর ছেলে। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মুহিতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ওই ব্যক্তির মরাদেহ । কোনো যানবাহনের চাপায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।পুলিশে ঘটনা স্থানে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read More

আওয়ামী লীগের উপদেষ্ট পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দৈনিক গাউছিয়া পত্রিকা ঝালকাঠিবাসীর হৃদয়ে স্থান করে নিয়েছে। এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই। আগামীতে এই পত্রিকার মাধ্যমে ঝালকাঠির উন্নয়ন-অগ্রযাত্রা, সমস্যা-সম্ভাবনা পাঠকের কাছে তুলে ধরবে এই প্রত্যাশা রাখছি। দৈনিক গাউছিয়া পত্রিকার সফলতা ও সমৃদ্ধি কামনা করছি। শুক্রবার দুপুরে ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক গাউছিয়া পত্রিকার নব যাত্রার ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে। আলোচনা সভা ছারাও ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও র‌্যালী অনুষ্ঠিত…

Read More

ঝালকাঠির রাজাপুরে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ধষর্ণের অভিযোগে দুই কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। খবর পেয়ে ঝালকাঠি পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। আটককৃত দুই কিশোর হলেন বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সোলায়মান হাওলাদার ও মো. হাফিজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদার। ভূক্তভোগী বাকপ্রতিবন্ধী কিশোরীর বাবা জানায়, বৃহস্পতিবার দুপুরে তার মেয়ে পার্শ্ববর্তী গালুয়া ইউনিয়নের গাজীর হাট এলাকায় বড় বোনের বাড়িতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে বের হয়। এ সময় অভিযুক্ত ঐ দুই কিশোর দেশীয় অস্ত্র চাকুর মুখে জিম্মি করে পথ থেকে তুলে নিয়ে চল্লিশকাহনিয়া…

Read More

আবারও বেড়েছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে আরও ২০ থেকে ৪০ টাকা। খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে কাঁচা মরিচের সরবরাহে সংকট থাকায় দাম বেড়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ব্যবসায়ীরা এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচের দাম হাঁকাচ্ছেন ১৩০ থেকে ১৪০ টাকা। আর প্রতি কেজি বিক্রি করছেন ৫২০ থেকে ৫৫০ টাকায়। অনেক স্থানে এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। আবার কোথাও কোথাও মানভেদে একটু কম দামে বিক্রি হচ্ছে। অথচ একদিন আগেও বাজারগুলোতে ব্যবসায়ীরা এক পোয়া কাঁচা মরিচের দাম হাঁকিয়েছেন ১২০ টাকা। এক কেজি নিলে ৪৮০ থেকে ৪৯০ টাকা দরে বিক্রি করেছেন তারা। ঠিক…

Read More

আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শায় বিরল প্রজাতির তক্ষক প্রাণী সহ দুই ব‍্যাক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (৪ জুলাই) রাত দশটার সময় তাদের দুইজন কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই ব‍্যাক্তির পরিচয় হলো, শার্শা উপজেলার মাঠিপুকুর পশ্চিমপাড়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে, মোঃ করিম হোসেন (৪৬) ও একুই এলাকার মৃত গোলাম নবীর ছেলে, হাফিজুর রহমান (৫৬)। ডিবির অফিস সূত্রে জানা গেছে, তক্ষক বেচাকেনার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ আবু হাসানের সমন্বয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব‍্যাক্তিকে গ্রেফতার করে। যশোর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপম কুমার সরকার জানান, এবিষয়ে…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মঙ্গলবার দিবাগত রাতে মুষল ধারে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে উপজেলার নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এদিকে কমলগঞ্জ পৌরসভার নতুন নির্মিত নালার মুখ ধলাই নদীর সাথে যুক্ত করার কারনে নালা দিয়ে পানি প্রবেশ করে কমলগঞ্জ পৌরসভার ২, ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঢলের পানি প্রবেশ করছে। পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে ৩টি ওয়ার্ডে প্রায় ২০০টি পরিবার ও ১০টা দোকানপাট। তাদের বসত ঘর ও দোকানে  ইতিমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। আকষ্কিক পানি বৃদ্ধি পাওয়ার কারনে পরিবারের মানুষজন দূভোর্গে পড়েছেন। সন্ধ্যা ৬টা থেকে পানি কমতে শুরু করছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের নির্বাহী…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী বেনজির জাহান মুক্তাকে (১৯) মোবাইল ফোনে ডেকে নিয়ে গলা কেটে হত্যার দায়ে অভিযুক্ত সোহাগ মীর (২৮) কে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০.৪৫ মিনিটে জেলা ও দায়রা জজ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান রসূল । ফাঁসির দণ্ডপ্রাপ্ত সোহাগ মীর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নিশানবাড়িয়া গ্রামের আবদুস ছোবাহান মীরের ছেলে। আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়,২০১৯ সালের ৪ ফেব্রুয়ারী নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন গ্রামের বটতলা নামক এলাকায় দুপুর আড়াইটায় কলেজ থেকে বাড়ি ফেরার পর মোবাইল…

Read More

আরিফুর রহমান, নলছিটি।। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বরিশাল বিভাগীয় শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠির জেলার নলছিটি উপজেলা যুবলীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বিকেলে বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এ শান্তি সমাবেশের প্রস্তুতি সভা করা হয়। উপজেলা যুবলীগের আহবায়ক মামুন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,যুবলীগের কার্যনির্বাহী সদস্য মানিক লাল ঘোষ,ঝালকাঠি জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির, যুগ্ম আহবায়ক কামাল শরিফ,যুবলীগ নেতা সরোয়ার হোসেন স্বপন প্রমুখ। প্রস্তুতি সভার সঞ্চালনা করেন নলছিটি উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ…

Read More

জামালপুরে সাংবাদিক হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। রোববার (১৮ জুন) এক বিবৃতিতে এ দাবি জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে সম্পাদক পরিষদ। গত ১৪ জুন ২০২৩ তারিখে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম-এর জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিম বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নির্মমভাবে হত্যার শিকার হন। সংবাদ প্রকাশের জেরে বকশীগঞ্জ উপজেলার এক প্রভাবশালী জনপ্রতিনিধির লোকজন তার ওপর এ হামলা চালিয়েছে। অতীতেও অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে যাদের বিচার এখনো হয়নি। সম্পাদক পরিষদ মনে করে, সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের…

Read More

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি। ঝালকাঠির নলছিটিতে জমিজমা নিয়ে বিরোধের জেরে হত্যাচেষ্টা ও শ্লীলতাহানির মামলার আসামি দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাদি জাহানুর বেগম সংবাদ সম্মেলন করেছেন। তিনি উপজেলার বিন্দুঘোষ গ্রামের তোফাজ্জেল হোসেন স্ত্রী। শুক্রবার (১৬ জুন) উপজেলা শহরের বাইপাস সড়কে একটি বাসায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাহানুর বেগম বলেন, জমিজমা নিয়ে একই গ্রামের মোসলেম আলি হাওলাদারের ছেলে পুলিশ সদস্য হুমায়ুন কবির, বরিউল ইসলাম রুবেল ও আনসার সদস্য হেমায়েত উদ্দিনের সঙ্গে তার পরিবারের বিরোধ রয়েছে। ঈদুল ফিতরের সময় ওই তিনজন ছুটিতে বাড়িতে আসেন। গত ২৪ এপ্রিল দুপুরে বিন্দুঘোষ গ্রামের হাওলাদার বাড়ির কালভার্টের ওপর স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় সালিশ বৈঠক চলাকালে ওই তিন…

Read More

ঝালকাঠির নলছিটিতে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন,দক্ষিণ কামদেবপুর এলাকার মৃত আলী আকবর হাওলাদার ছেলে এসএম বশির হাওলাদার (৪৫)তার স্ত্রী হেপী খানম(৩০) ও ছেলে মীপতাহুল জান্নাত তাবিন(১৩)। বৃহস্পতিবার (১৫জুন) এ ঘটনায় এসএম বশির হাওলাদার নলছিটি থানা একটি লিখিত অভিযোগ করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোল্লারহাট ইউনিয়নের দক্ষিণ কামদেবপুর গ্রামের এসএম বশির হাওলাদারের সাথে একই বাড়ির শাহাবুদ্দিন সুরুজের মেয়েদের সাথে বাড়িতে ঘর উঠানোকে কেন্দ্র করে তাদের পিটিয়ে জখম করে হামলাকারীরা। আহত হেপী খানম বলেন,হামলাকারী আমার বাড়ীর লোক। গত ১০জুন সকালে বাড়ীর ভাগের জমিতে আমরা ঘর…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। রানান্স আপ হয়েছে ঝালকাঠি সরকারি কলেজ। সোমবার (১২জুন) সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সুগদ্ধা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত বিতর্ক প্রতিযোগিতা। ঝালকাঠি জেলা প্রশাসন, দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির আয়োজনে উক্ত বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. শহীদ ইমামের সভাপতিত্বে এবং টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝালকাঠির বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী, অতিরিক্ত জেলা…

Read More

বরিশাল সিটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে যে কোনো অপতৎপরতা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)। শনিবার (১০ জুন) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারির কথা উল্লেখ করেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুাযায়ী শনিবার সকাল ৬টা থেকে র‌্যাব-৮ এর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছে। যেখানে পুরো নির্বাচনে নগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে মোট ১৬টি টিম থাকবে। এছাড়া শহরে প্রবেশ ও বাইরের পথসহ বিভিন্ন স্থানে র‌্যাবের চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়…

Read More

আরিফুর রহমান ,ঝালকাঠি।। ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন মোঃ ফারুক হোসেন । শুক্রবার ৯ জুন রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের প্রধান ও আওয়াম লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তফসিল অনুযায়ী,রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন,মনোনয়নপত্র বাছাই ১৯ জুন , প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন,ভোটগ্রহণ ১৭ জুলাই।

Read More

টিআইবির উদ্যোগে ঝালকাঠিতে পরিচালিত সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে রিমন মাহমুদ দলনেতা এবং সহ দলনেতা (নারী) রাইহানা তুল জান্নাত দিনা ও সহ দলনেতা (পুরুষ) মোঃ সাহরিয়া পাপন নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক ইয়েস সভায় সদস্যদের ভোটে তাদেরকে আগামী ০৬ মাস (জুলাই-ডিসেম্বর’২৩) এর জন্য নির্বাচিত করা হয়। চলমান মেয়াদের (জানুয়ারি-জুন’২৩) সহ-দলনেতা মোঃ জিহাদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক ইয়েস সভায় অনুষ্ঠিত হয় উক্ত নির্বাচন। দলনেতা ও সহ দলনেতা পদে পাঁচজন প্রার্থীর মধ্যে ইয়েস সদস্যদের গোপন ভোটে এ তিনজন নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন ইয়েস উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক…

Read More