Author: নিজস্ব প্রতিবেদক

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনে পার্ক ও বিনোদন কেন্দ্রগুলো ভালোবাসার মানুষে পরিপূর্ণ থাকে। প্রিয়জনকে ভালোবেসে প্রায় সবাই ফুল ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে থাকেন। তবে আজকের এ ভালোবাসা শুধুই প্রেমিক আর প্রেমিকার জন্য নয়। মা-বাবা, স্বামী-স্ত্রী, ভাইবোন, প্রিয় সন্তান এমনকি বন্ধুর জন্যও ভালোবাসার জয়গানে আপ্লুত হতে পারে সবাই। ভালোবাসার সেই পবিত্রতা বোঝাতেই এদিন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-২ ও শিশু আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার। ভ্যালেন্টাইনস ডে তে…

Read More

কারাত প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ী ঝালকাঠির মিথিলা আহমেদ মৌ কে সংবর্ধনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার এর কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাকে অভিনন্দন জানান ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার। ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের পশ্চিম কামদেবপুর গ্রামের মো: মিলন হোসেন ও শাপলা আক্তারের মেয়ে মিথিলা আহমেদ মৌ। জানা যায়, সে ২০২২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৩তম জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়ানশিপে গোল্ড মেডেল অর্জনের মাধ্যমে যাত্রা শুরু করে। একে একে ঢাকা বিকেএসপিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কারাতে প্রতিযোগীতায় গোল্ড মেডেল, ২০২৩ সালের অনুষ্ঠিত অলিম্পিক যুব গেমস কারাতে প্রতিযোগিতায় গোল্ড মেডেলসহ সবশেষ ভিকারুন্নেসা…

Read More

সরকারি অফিসে বসে ধূমপান করার অভিযোগ পাওয়া গেছে ঝালকাঠি নলছিটি উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবীরের বিরুদ্ধে। সম্প্রতি অফিসে বসে প্রকাশ্যে ধূমপান করার ২ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় চেয়ারে বসে প্রকাশ্যে ধূমপান করছেন আহসান কবীর। এসময় তার সামনে এক ব্যক্তি বসা ও ফাইল নিয়ে দুই ব্যক্তি দাঁড়ানো । তিনি এক হাতে কম্পিউটারের কিবোর্ড চাপছেন অন্যহাতে সিগারেট টানছেন। জানা গেছে, নিজ কার্যালয়ে বসেই একের পর এক সিগারেট টানেন তিনি। প্রায় সময় তার এক হাতে থাকে সিগারেট, অন্য হাতে সই করেন সেবা গ্রহীতাদের ফাইলে। মূলত অফিসের বড় কর্মকর্তা হিসেবে অফিসে বসেই ধূমপান…

Read More

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলতান হোসেন খান প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রেসক্লাবের সহ সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক দুলাল সাহা, দৈনিক দূরযাত্রা সম্পাদক জিয়াউল হাসান পলাশ,আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য নাসির উদ্দীন কবির,প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, সাবেক সহ সাধারণ সম্পাদক কেএম সবুজ,সদস্য শফিউল আলম টুটুল।

Read More

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী কলেজ চত্ত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ । এসময় শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ইলিয়াস বেপারী সহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ বলেন,নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে।…

Read More

ঝালকাঠির নলছিটিতে ১০ টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও জনপ্রতিনিধিদের নিয়ে জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় হেলভেটাস বাংলাদেশ এর তত্বাবধানে বেসরকারি উন্নয়ন সংস্থা ”রূপান্তর” অপরাজিতা- নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আব্দুল হক, মগর ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহিন, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফফার খান, সিদ্ধকাঠি ইউপি…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সহকারী প্রক্টর পদে নতুন দায়িত্ব পেয়েছেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মুনিরা জাহান সুমি। সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধি ১৫(১) বিধি মোতাবেক তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী দুই বছর এ দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে এ আদেশ কার্যকর হবে। সেই সঙ্গে ওই পদের দায়িত্ব ভাতা পাবেন তিনি। মুনিরা জাহান সুমি ঝালকাঠি জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস.এম.রুহুল আমীন রিজভীর সহধর্মিণী।

Read More

পরিবেশ তত্ত্বাবধায়ন ও জেন্ডার রূপান্তরমূলক পন্থা ভিত্তিক প্রকল্প ইকোম্যান এর ইউনিয়ন ভিত্তিক সংলাপ অনুষ্ঠিত হয় ।আজ ০৫ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ সোমবার সকালে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মাহাতাব হোসেন সুরুজ, সচিব জনাব শামীম আহমেদ, ইয়ুথ নেটে সমন্বয়কারী আশিকুর রহমান সাকিব, ইকোম্যানের জেলা সমন্বয়কারী মোঃ আশিকুর রহমান নিরব, ইকোম্যানের প্রজেক্ট ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা ও ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় জনসাধারণ ও গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সোমবার সকালে ইকোম্যানের সদস্যবৃন্দসহ চরবাড়িয়া আগমন করলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর পরিচয় পর্ব এবং স্বাগত বক্তব্যের মাধ্যমে সংলাপটি শুরু হয়। সংক্ষিপ্ত বক্তব্যে চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় ভাড়াটিয়া মাস্তান দিয়ে বসতভিটা ভেঙ্গে দেয়া এবং টাকা ও স্বর্ণ লুটে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিধান সান্ন্যাল। শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে নড়াইল জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিধান সান্ন্যাল। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিধান সান্ন্যাল বলেন, নড়াইল সদর উপজেলার আগদিয়ার চর গ্রামে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৫টার দিকে স্থানীয় ও প্রভাবশালী বিদ্যুৎ সান্ন্যালের নেতৃত্বে আমার বাস্তুভিটা জমিতে নির্মাণাধীন ঘর জোরপূর্বক ভেকু দিয়ে বিদ্যুতের ভাড়াটিয়া মাস্তানরা ভেঙ্গে দেয় এবং বসবাসকৃত আরও দুইটি সেমিপাকা ঘরও ভেঙ্গে দেয়। এসময় ঘর নির্মাণের জন্য আমার ঘরে রক্ষিত নগদ ১২ লক্ষ টাকাসহ পাঁচ…

Read More

বরিশালে বিভিন্ন বিদ্যালয়ে আকষ্মিক পরিদর্শন করেছেন বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও মহাবাজ মাধ্যমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ছাত্র ছাত্রীদের নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিত নিশ্চিত করন ও লেখাপড়ার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো.ইউনুস আলী সিদ্দিকী বলেন,গত বছরে এসএসসি পরীক্ষায় পাসের হারে বরিশাল শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শীর্ষে ছিলো। আমি চাই প্রতিবছরই বরিশাল শিক্ষা বোর্ড সব চেয়ে এগিয়ে থাকবে। বিদ্যালয় আকষ্মিক পরিদর্শন করে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলে কিছু দিকনির্দেশনা দিয়েছি। আমার এই আকষ্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির নলছিটিতে দীর্ঘদিনের ময়লার ভাগাড় পরিষ্কার করে ফল ও ঔষধি বাগান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন নলছিটি টিম’। বুধবার (২৪ জানুয়ারি)দিনব্যাপি নলছিটি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ময়লার ভাগাড় পরিষ্কার করে ফল ও ঔষধি গাছের বাগান করা হয়। বিডি ক্লিন নলছিটি টিমের উপজেলা সমন্বয়ক মো; আতিকুল ইসলাম বলেন,২০ জন স্বেচ্ছাসেবকদের নিয়ে এ কার্যক্রম শুরু করা হয়। পরে ময়লা পরিষ্কার করে সেখানে বন বিভাগের সহযোগিতায় ৪০ টি, ফল ও ঔষধি গাছ লাগানো হয়।

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠি জেলার পুলিশের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই নির্বাচিত হয়েছেন সদর থানার কুহিন আহমেদ শিপন। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় তাকে সম্মাননা সনদ ও অর্থ পুরস্কার দেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.আনোয়ার সাঈদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো.মাসুদ রানা উপস্থিত ছিলেন

Read More

ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান । সোমবার (২২ জানুয়ারি ) দুপুরে পুলিশ লাইন্সে পুলিশ সুপার মোহাম্মাদ মোহাম্মদ আফরুজুল হক টুটুল তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। জানা যায়, নিয়মিত মামলা নিষ্পত্তি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, আসামি গ্রেপ্তার ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদান রাখায় তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এ বিষয়ে ওসি আতাউর রহমান বলেন, আমি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), থানায় কর্মরত সদস্য ও ঝালকাঠিবাসীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন…

Read More

আজ শনিবার সকালে নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ আবু শামীম আজাদ। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নওগাঁর নারী ও শিশু নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মো: মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল,অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান, আইনজীবী সমিতির সভাপতি খোদাদাদ খাঁন পিটু, জেলা সমাজসেবা কর্মকর্তা মো: সাজেদুর রহমানসহ সকল পর্যায়ের বিচারক, গণপূর্ত, সরকারি কৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মন্ডল দ্রুত মামলা নিস্পত্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। নারী ও শিশু নির্যাতন…

Read More

আরিফুর রহমান, ঝালকাঠি।। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পরিচালিত দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে বেগবান করতে ঝালকাঠিতে সচেতন নাগরিক (সনাক) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার(১৬ জানুয়ারি)বিকালে সনাক কার্যালয়ে ১৮ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়।এতে বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তকে সভাপতি ও রাবেয়া কবির শিল্পী এবং সুভাষ চন্দ্র দাসকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির সদস্যরা হলেন- প্রফেসর মো. লাল মিয়া, হোসনে আরা বেগম হেলেন, গৌতম বণিক, ছালেক আজাদ খান, বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত হোসেন হিমু, গৌতম সরকার বাবু, শিমুল সুলতানা হেপি, কবিতা হাওলাদার, সুজিৎ কান্তি বোস, মো. নজরুল ইসলাম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা রমা রানী দাস, হামিদা খানম, ইয়াসমীন আক্তার কচি, সৈয়দ…

Read More

দেশজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। তীব্র শীতে দুর্ভোগে পড়েছেন অসহায় মানুষগুলো। অসহায় শীতার্ত এই মানুষের হাতে কম্বল পৌঁছে দিতে বাড়ি বাড়ি ছুটছেন ঝালকাঠির নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম । সোমবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বিজন কৃষ্ণ খরাতী উপস্থিত ছিলেন। কম্বল পাওয়া একাধিক শীতার্ত মানুষ জানান, প্রচন্ড শীতে যখন আমরা অনেকটা অসহায় তখন কম্বল নিয়ে হাজির হলেন ইউএনও স্যার এতে আমাদের কিছুটা হলেও উপকার হবে।আমরা তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, শীতার্ত…

Read More

আরিফুর রহমান , ঝালকাঠি।। ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েম (২৭)কে গ্রেফতার করেছে পুলিশ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ জানুয়ারি ) দিনগত রাত ১২ টার দিকে শহরের বিআইপির সামনে থেকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরাতন একটি মামলা রাতে ঝালকাঠি জেলা ছাত্র শিবিরের সভাপতি সায়েমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Read More

নওগাঁয় বিধবা নারীকে ধর্ষণের মামলায় আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ জানুয়ারি) সকালে নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার এ রায় দেন। আদালত সূত্রে জানা যায়, গত ২০২৩ সালের ১৩ সেপ্টেম্বর রাত্রি এগারোটায় জেলার সাপাহার উপজেলার হুজরাপুর গ্রামের ত্রিশ বছরের এক বিধবা নারীকে একই গ্রামের আব্দুল মজিদের ছেলে তাসিকুল (৩৫) শয়ন ঘরে প্রবেশ করে জোর পূর্বক ধর্ষণ করে। ধষণের শিকার নারী ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর ধর্ষর্ণের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে ঘটনার সত্যতা রয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। আদালত ২০২৩…

Read More

জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইলের সদর উপজেলায় গাঁজাসহ মো. আব্দুল্লাহ ভুঁইয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩ জানুয়ারি) সন্ধায় সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের রামসিদ্ধি মোড় থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এদিন রাতে নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.মাহফুজুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার মো.আব্দুল্লাহ ভুঁইয়া কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত আহমেদ ভুঁইয়ার ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো.ফারুক হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমান এবং আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রামসিদ্ধি মোড় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ ভুঁইয়া নামে ওই যুবককে গ্রেফতার…

Read More

নওগাঁয় ধর্ষণের মিথ্যা মামলা দিয়ে আসামী পক্ষকে ফাঁসানোর অভিযোগে ভিকটিমকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। আদালত সূত্রে জানা যায়, জেলার ধামইরহাট উপজেলার লক্ষনপাড়া গ্রামের তরিকুল ইসলামের মেয়ে ফাতেমা (২১) একই উপজেলার শংকরপুর চকনোয়াই গ্রামের মৃত কফিল উদ্দীনের ছেলে মতিবুল ইসলামের বিরুদ্ধে ২০১৮ সালের ১১ জুলাই মতিবুল ইসলামের বাড়ির শয়ন ঘরে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ট্রাইব্যুনালে সাত জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে চলতি বছরের ২৭ আগস্ট আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় সকল আসামীকে খালাস প্রদান করা হয়। উল্লেখ্য, মামলার অপর আসামী…

Read More