মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা (ইবি) ছাত্রদল। সোমবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ বিক্ষোভ মিছিল করে। বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী শেখপাড়া বাজার থেকে মিছিলটি শুরু হয়। পরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে মিছিলটি পুনরায় শেখপাড়া বাজারে গিয়ে শেষ হয়। এসময় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, রোকন উদ্দীন,উল্লাস মাহমুদ, সদস্য রাফিজ আহমেদ, নুর,সৌরভ,মিঠুন,আশহাদুল,মামুন,তৌহিদ সহ আরও অনেকে।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


