টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ভোজ্য তেলের বাজার তদারকিতে বাজারে নেমেছে ইউএনও এবং জেলা ভোক্তা অধিকার অফিসার। ১১ মে বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন শ্রেণির ভোজ্য তেল (সয়াবিন) এর বিক্রেতাগণ, সরকার নির্ধারিত মূল্য এবং প্রতিটি বোতল জাত তেলের গায়ের লিখা প্রকৃত মূল্য অনুযায়ী বিক্রি করছেন কি না এসব তদারকি করেন। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাসনিম এবং নাগরপুর উপজেলার নির্বাহি অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান ও থানা পুলিশের চৌকস সদস্য, নাগরপুর বাজার বণিক সমিতি আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ। এ অভিযানে সয়াবিন তেলের বাজারমূল্য অনুযায়ী বিক্রি না করার অপরাধে এবং প্রয়োজন অতিরিক্ত তেল মজুমদারের জন্য ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় (প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রিয় বা সরবরাহ না করা) এর অপরাধে অভিযুক্ত সয়াবিন তেলের পাইকারী ব্যবসায়ী স্বর্ণা ট্রেডার্স এর শংকর সাহা কে ২০ হাজার টাকা, কাঁচা বাজার খুচরা ব্যাবসায়ী গোলাম কে ২ হাজার টাকা, হাশেম কে ১ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেন। এছাড়াও উপজেলার সদর বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং ক্রেতাদের সাথে তেলের বাজার মূল্য নিয়ে কথা বলেন। এ বিষয় টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার অফিসার সৈয়দা তামান্না তাসনিম বলেন, সরকার নির্ধারিত মূল্য বা ভোজ্য তেল সয়াবিন তেলের লিটার প্রতি গায়ের মূল্যর বাইরে যদি কেউ টাকা দাবি করে, তাহলে আমাদের কাছে বা উপজেলা নির্বাহী অফিসারের কাছে অথবা ৩৩৩ নম্বরে কল করে অভিযোগ করলে আমারা প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


