আরিফুর রহমান, ঝালকাঠি ।। ঘূর্ণিঝড় ‘অশনি’র সম্ভাব্য আঘাতের খবরে ঝালকাঠির নলছিটির এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।কৃষকরা ইরি বোরো ধান নিয়ে চিন্তিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আসলেই ধান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় শ্রমিক সংকটের কারণে পাঁচ বিঘা জমির পাকা ধান কাটতে পারছিলেন না নলছিটি উপজেলা ছাত্রলীগের এক কর্মী। খবর পেয়ে নলছিটি উপজেলা ছাত্রলীগ সেখানে ছুটে যান। বুধবার (১১ মে) সকালে থেকে দুপুর পর্যন্ত হামিদুল ইসলাম সোহাগের পাঁচ বিঘা জমির ধান কেটে দেন তারা। হঠাৎ ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন সচেতনমহলসহ স্থানীয়রা। ছাত্রলীগ নেতাকর্মীরা পাকা ধান কেটে দেয়ায় সোহাগ বলেন, শ্রমিক সংকটের কারণে পাকাধান কাটতে পারছিলাম না। এছাড়াও এলাকায় যে শ্রমিক পাওয়া যায় তাদের মজুরি খুব বেশি। ক্ষেতের ধান পাকার পরও তা কাটতে না পারায় কিছুটা ক্ষতির শঙ্কায় ছিলাম। আমার এমন অসহায়ত্বের কথা শুনে উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার ভাই নেতাকর্মী সঙ্গে নিয়ে এসে টাকা-পয়সা ছাড়াই আমার পাঁচ বিঘা ক্ষেতের ধান কেটে দেন। ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে আমার ধান কাটতে সাহায্য করেছেন তা কখনও ভুলব না। নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান বলেন, সোহাগ শ্রমিক সংকটের কারণে পাঁচ বিঘা জমির পাকা ধান নিয়ে কাটতে না পেরে বিপাকে পড়েন। আমরা তা জানতে পেরে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তার ধান কেটে দিয়েছি।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় আসল বস্তায় নকল ফিড: ভেজাল পশুখাদ্য জব্দ, জরিমানা
- কলমাকান্দায় ১৯ বছর ধরে পত্রিকা বিলি: অসুস্থ ছাত্তারের স্বপ্ন একটি ইলেকট্রিক সাইকেল
- খালিয়াজুরীতে মাদকের আসরে পুলিশের হানা, আটক ৩
- নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরল নেত্রকোনা ছাত্রদল
- ধোবাউড়া সীমান্তে বিজিবির ভোরে অভিযান: মালিকবিহীন ভারতীয় মদ উদ্ধার
- কোপেনহেগেনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- শাহজালাল বিমানবন্দরে চোরাচালানের ৩২ লাখ টাকার পণ্য জব্দ
- কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রাধিকার বিশ্বব্যাংকের, গুরুত্ব পাবে তরুণ ও নারীরা


