আরিফুর রহমান, ঝালকাঠি।। ঝালকাঠির সুগন্ধা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মে ) রাত সাড়ে আটটার দিকে এ লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি ভেসে আসা এক ব্যক্তির লাশ নিল রঙের শার্ট ও লুঙ্গি কাছা দেওয়া অবস্থায় দেখতে পাওয়া যায়।পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর কারণ ও নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, খবর পেয়ে নদী থেকে লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। লাশটির অনেকাংশে পচে গেছে।ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ব্রেকিং নিউজ
- টিআরএম পাশ কাটিয়ে নদী-খাল খনন করে ভবদহের জলাবদ্ধতা সমাধানের আশ্বাস
- গভীর রাতে ধোবাউড়া ও দুর্গাপুর সীমান্তে যৌথ অভিযান: ৫ মানবপাচারকারী আটক
- জামালপুর শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউলের মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে ডিমলায় বর্ণাঢ্য র্যালি
- পপি এনজিওর উদ্যোগে ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচি
- যশোরে সরকার ঘোষিত গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান
- ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- টাঙ্গাইলে যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৪


