মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে আলোচিত আয়েশা ছিদ্দিকা (২০) নামের কলেজ ছাত্রীকে ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা মামলার ২ ধর্ষককে গ্রেফতার করেছে পাঁচবিবি থানা পুলিশ। ঘটনাটি ঘটে গতকাল শনিবার (৭ মে) উপজেলার আটাপুর ইউনিয়নের মাঝিনা গ্রামে । এ ঘটনায় ঐ কলেজ ছাত্রীর বড় ভাই মোস্তাক হোসেন বাদী হয়ে থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করলে ঐদিন বিকেলেই ২ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ । গ্রেফতারকৃতরা হলো উপজেলার মাঝিনা গ্রামের শ্রী শংকর মহন্তের ছেলে শ্রী রনি মহন্ত (৩০) ও একই এলাকার খোরশেদ মন্ডলের ছেলে জাহিদ হাসান ওরফে কামিনি জাহিদ (৩২)। আয়েশা ছিদ্দিকা ঐ গ্রামের মোজাম্মেল হকের মেয়ে ও জয়পুরহাট সরকারি কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, রনি ও জাদিহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশাকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে।
উল্লেখ্য যে, ৬ মে শুক্রবার আয়েশার বাড়ীর সকলেই ঈদের দাওয়াত খেতে গেলে পাশের বাড়ির দুই ভাস্তীকে নিয়ে শুয়ে পড়ে। পরে ভাস্তীকে রুমে রেখে সে পাশের রুমে ঘুমিয়ে পরে। এদিকে বাড়ী ফাঁকা পেয়ে ধর্ষক রনি ও জাহিদ বাড়ী সীমানা প্রাচীর টপকিয়ে ঘরে ঢুকে আয়েশার মুখে কাপড় গুজে ধর্ষণ ও পরে শ্বাসরোধ করে আয়েশাকে হত্যা করে তারা ।
গ্রেফতারকৃদের আজ রবিবার দুপুরে ধর্ষণ ও হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


