কুবি প্রতিনিধি: ‘তুচ্ছ’ ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা ওয়াকিল আহমেদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী। এ তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম আকন্দ। এ কমিটিতে আরো আছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম। তদন্ত কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম আকন্দ বলেন, ‘আমরা এখনো তদন্ত শুরু করিনি, আগামী সপ্তাহে বসবো, এং দ্রুত রিপোর্ট জমা দেওয়ার চেষ্টা করবো।’ উল্লেখ্য, গত ২১ মার্চ সন্ধ্যায় ‘ তুমি’ বলে সম্বোধন করার জেরে শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রত্নতত্ব বিভাগের শিক্ষার্থী ওয়াকিল আহমেদ মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আনিছুর রহমানকে মারধর করেন।
ব্রেকিং নিউজ
- ঝালকাঠিতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় টিআইবির কুইজ প্রতিযোগিতা
- সমন্বয়ক পরিচয় দিয়ে বীরমুক্তিযোদ্ধার জমি দখল করে স্টল নির্মাণের অভিযোগ
- কলমাকানাদায় বৈদ্যুতিক তারের লিকেজ কেড়ে নিল তরতাজা যুবকের প্রাণ
- লাইসেন্সহীন মিনি পাম্পে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- ২৪ ঘণ্টা পর বকশীগঞ্জ সীমান্তে শূন্যরেখা থেকে উদ্ধার বৃদ্ধ, মিলল পরিচয়
- কলমাকান্দায় প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্যোগ
- ভিসা প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়ে যে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
- বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর


