মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দী ১নং পুরান ফেরিঘাট এলাকা থেকে ২২ ব্যারেল চোরাই ডিজেলসহ জালাল মোড়ল নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত জালাল মোড়ল মাদবরচর ইউনিয়নের উত্তর বাখরের কান্দী গ্রামের আব্দুল হালিম মোড়লের ছেলে। আজ বুধবার (মার্চ-৩০) গোপন সংবাদের ভিত্তিতে রাত দেড়টার সময় শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পুরান ফেরিঘাট এলাকায় অভিযান চলিয়ে চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করার সময় তাকে আটক করে। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন। পুলিশ সুত্রে জানা যায়, বুধবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল পুরাতন ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করায় জালাল মোড়লকে আটক করা হয়। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নদী শাসন কাজের জন্য পদ্মা নদীতে চায়নাদের অসংখ্য ড্রেজার, বাল্কহেডসহ বিভিন্ন নৌযান চলাচল করছে। সে সব নৌযান থেকে দীর্ঘদিন ধরে জালাল চোরাই ডিজেল ও মবিল ক্রয় করে বেশি মূল্যে বাজারে বিক্রি করে আসছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে জালাল। শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, আটক হওয়া ব্যক্তির একটি ট্রাক থেকে ২০ ব্যারেল ডিজেল ও ২ ব্যারেল মবিল জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা করা হয়েছে। এ ছাড়া আজ বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
ব্রেকিং নিউজ
- জামালপুর শরীফপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রবিউলের মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে ডিমলায় বর্ণাঢ্য র্যালি
- পপি এনজিওর উদ্যোগে ডিমলায় বৃক্ষরোপন কর্মসূচি
- যশোরে সরকার ঘোষিত গার্মেন্টস শ্রমিকদের জন্য ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান
- ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- টাঙ্গাইলে যুবদল নেতার বাড়ি থেকে সাড়ে ৭ বস্তা বিদেশি মদ উদ্ধার, আটক ৪
- দিনে কীটনাশক বিক্রেতা, রাতে মাদক কারবারি: ইয়াবা-গাঁজাসহ আটক ‘সাব্বির সাধু’
- টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি সংযোগ


