সুনামগঞ্জ প্রতিনিধি: তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ প্রতীকী অনশন করছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা। বুধবার সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১০ টা শুরু হওয়া এই অনশন চলবে বিকেল ৩ টা পর্যন্ত। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতীকী অনশনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, আতম মিসবাহ, এড.মাসুক আলম,এড. শেরেনুর আলী,সেলিম উদ্দিন আহমদ,আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুগ্ম সম্পাদক নূর হোসেন, নাসিম উদ্দিন লালা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের,ধর্ম বিষয়ক সম্পাদক অশোক তালুকদার,কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক,সদস্য সচিব মো. আব্দুল ওয়াদুদ চেয়ারম্যান,যুগ্মআহবায়ক সিরাজুল ইসলাম পলাশ,জেলা যুবদলের সাধারন সম্পাদক এড. মামুনুর রশিদ কয়েছ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচান,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মনাজ্জির হোসেন,সহ সভাপতি সুহেল মিয়া,যুগ্ম সম্পাদক আবুল কাশেম দুলু, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান সৌরভ,যুবদল নেতা শাহ ফরহাদ,কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মো.রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব তারেক মিয়া ও যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ প্রমুখ। প্রতীকী অনশনে বক্তারা বলেন দ্রæত যদি তেল, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এই নিশিরাতের ভোটার বিহীন সরকার নিয়ন্ত্রণে না আনতে পারে তাহলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করব।
ব্রেকিং নিউজ
- সীমান্ত থেকে মদ এনে বিক্রি: র্যাবের অভিযানে ৪ কারবারি আটক
- খেলতে গিয়ে সলিল সমাধি: মোহনগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
- মদনে সরকারি চাল পাচারের চেষ্টা নস্যাৎ: ২ হ্যান্ডট্রলি ও চালক থানায়
- মদন পুলিশের অভিযানের টাঙ্গাইলের রনি ও নেত্রকোনার নাসিম গ্রেপ্তার
- নেত্রকোনার মোক্তারপাড়া মাঠে ফিরল প্রাণচাঞ্চল্য: বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ শুরু
- ফেসবুক পোস্টে নজর: দুর্গাপুরের কাদাযুক্ত সড়ক দ্রুত সংস্কার করলেন ডেপুটি স্পিকার
- দুর্গাপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ: ‘রুখে দাঁড়াও একসাথে’
- গণমাধ্যম নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কোনো উদ্দেশ্য নেই: নেত্রকোনায় তথ্য প্রতিমন্ত্রী


